somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাফল্যের শিখরে মানুষ একলা:শাহরুখ

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলিউডের বাদশা, ভারতের অন্যতম সুপারস্টার, হলিউডে যথেষ্ট পরিচিত তিনি।কিন্তু সম্প্রতি কোনও এক সাক্ষাত্কারে কিং খান শাহরুখ খান স্বীকার করেছেন, শীর্ষে মানুষ বড়ই একলা।তাঁর মতো একজন অভিনেতা, যিনি তাঁর কথায় প্রতিমুহূর্তে সকলকে হাসিয়ে রাখেন,তিনিই কোনও এক সময় হারিয়ে যান একলা হয়ে।যে কোনও মানুষ শীর্ষে থাকলে একলা হয়ে যান।আর কিং খান প্রতিমুহূর্তে সেই একাতীত্বের সঙ্গে লড়াই করছেন,স্বীকারক্তি বাদশার
গোয়াতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ তাঁর এই উপলব্ধির কথা জানান।তিনি নিজে মনে করেন,তাঁর অনেক সমস্যা আছে, কিন্তু সেই সমস্যা ঠিক কি তিনি নিজেও জানেন না।তাঁর সঙ্গে আছে এক সুন্দর পরিবার,অবশ্যই আছে কিছু বন্ধুও।এই বন্ধুদের সঙ্গে তিনি অনেক মূল্যবান সময়ও কাটিয়েছেন।বলিউডে দুদশকেরও বেশি কাটানোর পর বাদশার উপলব্ধি, তিনি সাফল্য চেয়েছিলেন, সফলতাকে সঙ্গে নিয়ে বাঁচতে চেয়েছিলেন।তিনি তাঁর বাবার মতো একজন সাধারণ মানুষ হয়ে জীবন থেকে চিরবিদায় নিতে কখনও চান না।তাই হয়তো তাঁকে একলা হয়ে যেতে হয়েছে।

সম্প্রতি তিনি তাঁর ৪৭তন জন্মদিন পালন করলেন।আর তাঁর আত্মজীবনী এখন শেষের পথে।এই আত্মজীবনী লিখতে লিখতে, স্মৃতির সাগরে ডুবে তাঁর জীবন সম্পর্কে এই অদ্ভূত উপলব্ধি হয়েছে।পিছনে ফিরে তিনি দেখতে পেয়েছেন তাঁর শৈশবকে, তাঁর কৈশোরকে। সেখানে ছিল অর্থকষ্ট।জীবনে প্রতিদিন তাঁর পরিবারকে দারিদ্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে।কোনও একদিন কিং খানকে তাঁর বাবা একটি সিনেমা দেখাতে সঙ্গে করে নিয়ে যান। কিন্তু সঙ্গে যথেষ্ট পয়সা না থাকার কারণে,তাঁকে হলের বাইরে বসে গাড়ি দেখেই সময় কাটাতে হয়।তাঁর বাবা জীবনে অসফল ছিলেন, তবু শাহরুখ তাঁর বাবাকে নিয়ে গর্বিত। ১৯৯২ সালে পর্দায় দিওয়ানা মুক্তির পর তাঁকে আর সেভাবে পিছনে ফিরে তাকাতে হয়নি।সাফল্যের সিড়ি বেয়ে শাহরুখের ঘোড়া টগবগিয়ে ছুটেছে।তবু কোথাও যেন তিনি খুবই একলা। সফলতার অন্যদিকই বোধহয় নিঃসঙ্গতা,উপলব্ধি বলিউডের বাদশা শাহরুখের,যাঁর চারপাশে সর্বক্ষণ থাকে হাজার বাল্বের ঝলকানি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০০

ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা....

বাংলাদেশের অর্থনীতি আজ যে কঠিন বাস্তবতার মুখোমুখি, তা একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ দুই দশকের দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আর্থিক অব্যবস্থাপনার ফল আজ রাষ্ট্রকে... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : বনলতা সেন - সিনেমা [স্পয়লার এলার্ট]

লিখেছেন জাহিদ অনিক, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:১৪


সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

এমপির কাজ কি মানববন্ধন করা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা জুন, ২০২৬ রাত ২:২০


ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা দেখানো হবে। পারিবারিক সিনেমা। সেন্সর বোর্ড থেকে পাস করা। নাম "বনলতা এক্সপ্রেস।" ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ঈদের আনন্দে মানুষকে একটু সিনেমা দেখাতে চাইল। এতটুকুই ছিল ঘটনা ।... ...বাকিটুকু পড়ুন

×