somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি নিজেই যখন ধর্ষক !

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি কাওকে জিগেস করা যায়, ধর্ষণের জন্য কি কি কারণ হতে পারে?
অধিকাংশ পুরুষেরা উত্তর দিবেন, ধর্ষণের এর জন্য মেয়েরা দায়ি। ( হাতের সব আঙ্গুল সমান না)
কেনো? কিভাবে?

উত্তরটা হবে - আজ কাল মেয়েরা যে ভাবে চলাফেরা করে সেটাই রেভুলেশন।

আমি পর পর ২ বার বিতর্ক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় গেছি। তো ফাষ্ট স্টেপ থেকে বিভাগীয় পর্যায় যেতে কয়েকবার ছিলো নাড়ী নির্যাতন প্রসঙ্গ।
তখন দেখেছি বিপক্ষে যারা বলতেন - মেক্সিমাম সময় এই এক কথায় বলা হত - মেয়েদের পোষাক-আসাক।
সেটা মঞ্চ বা জীবন রঙ্গ লিলার মঞ্চ এই হোক।

আসলে এই তুলোনা টার যুক্তি কতটুকু?
একবারও নিজেদের নজর আর মনের কু-চেতনাকে দায়ি করেন না তারা।
যুক্তিবাদিরা উদাহরণ দিবেন- ধরুন ২ টা পাত্রে কিছু খাবার রাখলেন, একটা পাত্রের খাবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলেন অন্যটা খোলা রাখলেন।
কিছুক্ষন পর দেখবেন যে পাত্রটি ঢাকনা বাদে উন্মুক্ত ছিলো সেটাতে মাছি মশা বসে ছারখার। অন্য যেটি ঢাকা সেটি তে কোন প্রকার মাছি মশা কাছেই যায় নি।
এ থেকে আমরা কি বুঝি"?
বুঝি পর্দা করলে কোন মেয়েই ধর্ষিত হয় না।
যারা বে পরয়া ভাবে চলা ফেরা করে তারাই বেশি ধর্ষিত হয়।

কোয়েশ্চেন ইজ- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু কে কেন ধর্ষণ ও অমানষিক নির্যাতন করা হলো?
সোহাগী জাহান তনু নিশ্চয় বেপরয়া ভাবে চলাফেরা করতেন না।
তনুর সাবজেক্ট এই মুহর্তে বাদ। গতবছর, আমার এলাকায় এক মেয়েকে রেপ করে মেরে আত্যহত্যা বলে চালিয়ে দিয়েছে। ঐ মেয়েটার চেহারা আমি কখনে দেখেছি বলে মনে পড়ে না।
কারণ অলয়েজ বোরকা পরত ইভেন ওর সহপাঠীরাও কখনো ওর চেহারা দেখে নি।
সুতরাং - পর্দা করলে ধর্ষিত হয় না এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে?

এবার আমার যুক্তি দেখায় একটু- ওহ হ্যাঁ আগে আমার একটা ঘটনা বলি।

আমি একটা মেয়েকে ধর্ষণ করেছি ! :D
অবাক হচ্ছেন? আরে দাদা আমি অনেকটা সরল সহজ মানুষ। যে কোন কথা বমি করতে একটুও আটকায় না।
এইতো গত বছর- কুয়াকাটা গেছিলাম টুরে। সন্ধ্যার পর সুমদ্র সৈকতে বসে বসে সিগেরেট খাচ্ছিলাম একা বসে। ভালো লাগছিলো না কিছু।
মাথায় কি জানি সব আজগুবি চিন্তা ভাবনা আসছিলো।
একটা সময় কোন একুটা মেয়ের কান্না কন্ঠে শুনতে পেলাম ; বাঁচান আমাকে ভাই।
পিছন ফিরতেই দেখি একটা ১৯-২০ বছরে মেয়ে। জামাটা ছেঁড়া । বুকে ওরনা নেই। কি খারাপ অবস্থা।
পিছনেই দেখি ৩/৪ জন ছুটে আসছে, বিষয়টা দেখে আমি একটু ঘাবড়ে গেলাম। মেয়েটা আমার পিছনে এসে আমার বাম হাত শক্ত করে ধরে বললো;
ভাই বাঁচান আমাকে। ওরা আমাকে মেরে ফেলবে।
ওই লোক গুলা ছুরি হাতে বললো - সর শালা ঝামেলা করিস না।

আমিও বললাম ভাই ওরে যা খুশি তাই করেন , প্লিজ আমাকে কিছু বলেন না। আমি গেলাম ।
আমার পাশ থেকে মেয়েটাকে টেনে হেঁচড়ে নিয়ে গেলো মেয়েটাকে।
কিন্তু আমার একটুও অনুশোচনা হয় নি। এখন ও না।
তারপর?
ওরা মেয়েটাকে হায়নার মত ছিড়ে উপভোগ করলো। পরে লাশটা মেবি সাগরে ফেলেছে।

পরে হিসেব করে দেখলাম , ঐ ধর্ষণ টা আমিই করেছি সেদিন। কারণ আমি কাপুষের মত দাঁড়িয়ে দেখেছি, মেয়েটাকে নিয়ে গেছিলো আমি কিছু বলিনি। সুতরাং ধর্ষণটা আমিই করেছি, ওরা করেনি।

এরকম হরমশই ঘটে চলেছে। ঘটবেও। কারণ সমাজের নিতিনির্ধারকেরা এমন আইন নির্ধারণ করেছেন , যে খানে মুল অপরাধির কোন শাস্তি হয় না। বরং এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়।

এবার মুল কথায় আসি ;

ঐ মেয়েটার ধর্ষণের জন্য আমি নিজেই দায়ি। তবে এতটুকু বলতে পারবো বুক ফুলিয়ে , সোহাগী জাহান তনু ও অন্যান্য যত মেয়েরা আজ পর্যন্ত ধর্ষিত হয়েছে ( যেটার বিচার হয়নি)
সব ধর্ষনের জন্য বাংলাদেশের সব বিচারপতি, মন্ত্রি, সবাই সমান ভাবে দ্বায়ী। কারণ অপরাধিরা ঘুরছে বুক ফুলিয়ে, । ক্ষমতার অপব্যহার করে রেহায় পেয়ে যাচ্ছে।

এবার আসি যুক্তি বাদিদের কথায়, আচ্ছা তুলনা করুন বর্তমান বিশ্বে ধরুন - ইংল্যন্ড এ বছরে কতটা মেয়ে ধর্ষিত হয়?
গত বছরের রিপর্টে দেখা যায় মাত্র ৭% মেয়ে। আর আমাদের দেশের গড় হিসাবে ২০% এর উপরে। প্রশ্ন হলো ওদের এত কম কেনো?
উত্তর সুষ্ট বিচার। কঠোর শাস্তি। সেটা আমাদের দেশে নেই ।
ইংল্যান্ড এর মেয়েরা কিভাবে চলে নিশ্চয় জানা আছে? সুতরাং পর্দা যুক্তি খাটে না সব জায়গায়।
যদি দেশে কঠোর বিচার ব্যবস্থা থাকতো , দেখবেন এমনিতেই ৫০ ভাগ ধর্ষণ কমে গেছে।
ধর্ষন করার আগে ধর্ষকের ৭ বার ভাবতে হবে করবো কি করবো না,।

তবে হ্যাঁ পর্দা করাটাও কিছুটা কমাবে এই পাপের কাজ থেকে । কিন্তু তাঁর আগে ছেলেদের নজর নত না হলে কখনই সম্ভব না।
আমরা ছেলেরা নিজেরা যতদিন না পারবো মেয়েদেরকে সন্মানের চোখে দেখতে ততদিন না এই সমস্যার সমাধান হবে।
কারণ ধর্ষণ ছেলেরাই করে কোন মেয়ে করে না।

সোহাগী জাহান তনু বিচার চাইবো না। কারণ এর বিচার কখন ও হবে না।
এতটুকু বলবো , সময় এসেছে প্রতিবাদের। :)

(বিঃদ্রঃ আমার ধর্ষনের গল্পটা কাল্পনিক ) :P

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×