somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসনেহেনা হাউজ - ২

১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালের বাজে আটটা অথচ ফয়সাল বিছানা ছেড়ে উঠেনি, ব্যাপারটা জাফর সাহেব ভালোভাবে নিতে পারছেন না। অসুস্থতা ছাড়া একজন মানুষ সকাল ছয়টার পর বিছানায় থাকবে তা তিনি সহ্য করতে পারেন না। তাই তিনি ভাবছেন, ফয়সাল কি কোন কঠিন রোগে আক্রান্ত। হঠাৎ কলিংবেল বেজে উঠলো। চিন্তায় ছেদ পড়লো। বাবলি দরজা খুলতে এগিয়ে গেলো, এতেও জাফর সাহেবের সমস্যা। একজন তরুণী কেন দরজা খুলতে এগিয়ে যাবে? পুরো বাসাটা তার কাছে এনার্কিস্টদের আতুড় ঘর মনে হচ্ছে। যার যা মনে চাচ্ছে সে তাই করছে। কিছুক্ষণ পর বাবলি তার সামনে এসে বললো,

বাবা দেখতো কে এসেছে, তোমাকে চাচ্ছে, ড্রয়িং রুমে বসে আছে।

দেখছি, তুমি তোমার রুমে যাও আর ফয়সাল কে ডাক দাও।

বাবলি কোন কথা না বলেই চলে গেলো। আসলেই বাসার সবাই স্বেচ্ছাচারি হয়ে গেছে। একদিন ফ্যামিলি মিটিং কল করা প্রয়োজন। সবার সাথে বসে কথা বলা দরকার। প্রচন্ড রেগে যাওয়ার মুহূর্তটা একেকজনের জন্যে একেক রকম। জাফর সাহেব যখন রাগের ভারে ন্যুজ্ব তখন তিনি মনে মনে আউড়ান,

ঝড় এলো এলো ঝড়,

সাবধান সাবধান,

কাঁচা কিল পাকা কিল.

টক ঝাল মিষ্টি

এইযা একি অনাসৃষ্টি

কয়েক বার আওড়ানোর পর তার মাথা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এখন হচ্ছে না। প্রত্যেক মানুষের জীবনেই এমন কয়েকটা দিন থাকে যখন তিনি নিজেকে সামলে রাখতে পারেন না। এইলোকটাকে দেখে জাফর সাহেবের বোঝা হয়ে গেছে, অনাসৃষ্টি হবেই আজকে। তিনি ডাক দিলেন,

কেয়া, এই কেয়া

মিসেস কেয়া ভেতর থেকেই উত্তর দিলেন,

আসছি

তাড়াতাড়ি এসো,

সোফায় বসা লোকটা জাফর সাহেবের মুখের দিকে তাকিয়ে হাসছেন। এতে তার রাগ আরো বেড়ে যাচ্ছে। আবার ডাক দিলেন,

কেয়া

এবার মিসেস কেয়া ড্রয়িং রুমে আসলেন, তার হাতে চায়ের কাপ,

কি হলো? ষাঁড়ের মত চেঁচাচ্ছ কেন?

বলতে বলতেই তার নজর পড়লো, সোফায় বসা লোকটার দিকে, সাথে সাথে মাথায় শাড়ির আঁচল টেনে দিয়ে হাসি হাসি মুখে লোকটার পা ধরে সালাম করলেন তিনি। বললেন,

ভাইজান কখন আসছেন, বসেন এককাপ চা এনে দেই।

এই নিকম্মার জন্য চা আনা লাগবে না, কেন এসেছে জিজ্ঞেস কর,

জাফর সাহেব বললেন।

আপনি মনে কষ্ট নিবেন না ভাইজান, তার ইদানিং মাথা গরম থাকে, আপনি বসেন, আমি চা নিয়ে আসি।

বলেই মিসেস কেয়া চলে গেলেন রান্নাঘরের দিকে।

এবার সোফায় বসে থাকা ভদ্রলোক মুখ খুললেন,

ভাইজান, বিশেষ দরকারে এসেছি আপনার কাছে,

সে আমি জানি, কিন্তু উপকার আমি করতে পারবো না

আপনি হইলেন আমার আপনজন আপনি উপকার না করলে কে করবে বলেন?

এর আগে করেছি তার প্রতিদানে তুমি আমাকে অপমান করেছো,

ভাইজান, আপনার পায়ে পড়ি,

বলেই লোকটা জাফর সাহেবের পায়ের কাছে এসে বসে হাত দিয়ে পা ধরে ফেললো। জাফর সাহেব লজ্জা পেয়ে গেলেন, তার চাচাতো ভাই গ্রামে যাকে মাওলানা বলে লোকে চেনে তার পা ধরে বসে আছে। জাফর সাহেব বিরক্ত মুখে বললেন,

অরে উঠো ছাড়ো পা, যতদিন থাকা লাগে থাকো কিন্তু বিরক্ত করবে না

এইভাবে কাদের হুজুরের জায়গা হলো হাসনাহেনা হাউজে।

(হাসনেহেনা হাউজ - ১ এর লিংক : হাসনেহেনা হাউজ - ১)
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×