এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, তারুণ্য ধরে রাখতে সাহায্য করতে পারে স্মার্টফোনের ব্যবহার। যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার, রিয়েলিটি টিভি শো দেখা এবং নাতি-নাতনিদের ভিডিও গেম খেলায় হারানোর মত কাজগুলো করলে মনে তারুণ্যের ছোঁয়া লাগে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ইন্টারনেট ব্যবহার করা ও তরুণ প্রজন্মের সঙ্গে সময় কাটালে বয়সের বিষয়টি মাথায় থাকে না।
পঞ্চাশোর্ধ্ব এক হাজার ব্যক্তিকে নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, বয়স্করা যখন নতুন ধরনের খাবার খান, তরুণ চলচ্চিত্র তারকাদের কথা ভাবেন এবং টুইটারের মত ওয়েবসাইট ব্যবহার করেন তখন তাঁদের কাছে বয়স কেবল একটা সংখ্যা হয়েই দাঁড়ায়।
যুক্তরাজ্যের ব্লেনডেন হেলথকেয়ার নামের একটি প্রতিষ্ঠানের করা এ গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের ব্যবহার, চকলেট খাওয়া ও নাতি-নাতনি পরিবেষ্টিত জীবন কাটালে মানুষের মনে বয়সের বিষয়টি খেয়াল থাকে না। তখন বয়স কেবল আচরণের বিষয় হয়ে দাঁড়ায়।
সোর্স ঃ প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


