শুরু থেকে শুরু করি কি বলেন ব্লগ বন্ধুরা.
আজ কোন বিশেষ দিন নয় । কিন্তু কেন জানি সকাল বেলা উঠেই মনটা ভালো হয়ে গেছে।মনে হয়েছে রাতের ঘুমটা সুন্দর হয়েছে।অফিসে নির্দিষ্ট সময়ের ৫মি: আগে পৌছেছি।অফিসে গিয়ে প্রতিদিনের মত ঘুম ঘুম চোখে কাজ করি নাই।মিটিং,সিটিং শেষে বাড়ি ফিরেছি ঠিকঠাক মতই।
দিনটা ভালো ,কিন্তু রাতটা কেমন কাটবে? আবার সেই নির্ঘুম রাত্ । তন্দ্রাচ্ছন্ন হলে আবারো সেই ভয়াল স্বপ্ন। চক্ষুকোটরে গলিত মাংস চুইয়ে চুইয়ে পরছে। নকের চিহ্ন বলতে শুধু একটা গর্ত।ঠোঁট বলতে এক পরত রক্তাক্ত চামড়া। দাঁতের পাশ দিয়ে বেয়ে পরছে আঠালো লালা।
..........আবার সেই নির্ঘুম রাত.
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


