somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিঃ এলিয়েন
নতুন ব্লগার হিসাবে কিছু বলার নাই...

রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পরছে পার্বত্য চট্টগ্রামের প্রজাতন্ত্রের উপজাতীয় কর্মচারীরা দেখার যেন কেউ নেই......

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পরছে পার্বত্য চট্টগ্রামের প্রজাতন্ত্রের উপজাতীয় কর্মচারীরা
দেখার যেন কেউ নেই.......
সম্প্রতি সময়ে পার্বত্য চট্টগ্রামের প্রজাতন্ত্রের কর্মচারীরা একটি আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মসূচিতে প্রত্যেক্ষভাবে জড়িয়ে পরার প্রমাণ পাওয়া গেছে। যা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে।
এক সময়ের "শান্তিবাহিনী " নামে যে সশস্ত্র বাহিনী বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত ছিলো ৯৭ সালের "পার্বত্য চুক্তির" পর জেএসএস, ইউপিডিএফ, জেএসএস সংস্কারপন্থী নামে বর্তমানে তারা তিনটি দলে বিভক্ত। প্রত্যেকটি দলের রয়েছে সশস্ত্র শাখা। পার্বত্য চট্টগ্রামের প্রায় প্রতিটি উপজাতি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই তিনটি দলের সাথে সম্প্রিক্ততা রয়েছে। অধিকাংশ শিক্ষিত - অশিক্ষিত উপজাতীয় যুবকের রয়েছে সশস্ত্র প্রশিক্ষণ।
চাকুরিতে কোটা সুবিধার ফলে পার্বত্য চট্টগ্রামের সরকারি, আধাসরকারী, বিভিন্ন এনজিওতে প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কর্মকর্তা কর্মচারী উপজাতীয়। এক কথায় একছত্র প্রভাব উপজাতীয়দের।
প্রজাতন্ত্রের এসব কর্মকর্তা কর্মচারীদের প্রায়ই দেখা যায় আঞ্চলিক সংগঠনগুলোর বিভিন্ন মিছিল, মিটিং, মানব বন্ধনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে যা সরকারি আচরণবিধির সম্পূর্ণ লঙ্গন।
গত ২৭. ১০. ১৫.ইং তারিখে পাহাড়ি ছাত্র পরিষদ, পার্বত্য যুব সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন "রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজের" কার্যক্রম বন্ধ রাখার জন্য বিক্ষোভ মিছিল করে। এসময় দেখা যায় রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিব, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও অংশ নেয়। যার অকাট্য প্রমাণ রয়েছে। ঐদিন সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত সদর উপজেলার (পৌরসভার বাহিরে) বিভিন্ন ইউনিয়নের সচিব ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কে কোথায় ছিলো তার খোজ নিলেই সত্য ঘটনা বেড়িয়ে আসবে।
সাধারণ জনগণসহ সচেতন মহলের প্রশ্ন উচ্চ শিক্ষার বিরোধিতা করে প্রজাতন্ত্রের কর্মচারীরা এভাবে জড়িয়ে পরছে অথচ সরকার কেন নিরব ভূমিকা পালন করছে?
এভাবে যদি প্রজাতন্ত্রের কর্মচারীরা রাজনৈতিক দলের সাথে একাকার হয়ে যায় তবে পার্বত্য চট্টগ্রামে আরও ভয়াবহ পরিনতির আশংকা রয়েছে। কারণ পার্বত্য চট্টগ্রামের সরকারি বেসরকারি অফিসের সিংহভাগ রয়েছে উপজাতীয়দের দখলে।
এর আগে "শান্তিবাহিনী" হতে ফিরে আসা যেসব সদস্য সরকারি চাকুরি পেয়েছে তাদের সরকার ও দেশের প্রতি কতটা অনুগত তা প্রশ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যে পুলিশে নিয়োগ প্রাপ্ত সাবেক শান্তিবাহিনীর কতিপয় সদস্য পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র পাচার করতে গিয়ে ধরা পরেছে।
পার্বত্য জেলা পরিষদের নিয়োগসহ দেশের বিভিন্ন নিয়োগে যেসব উপজাতী বিশেষ করে চাকমারা নিয়োগ পাচ্ছে তাদের নিয়ে ভাবার সময় হয়েছে। কারণ পাহাড়ের সাধারণ জনগণের ধারণা ছাত্রজীবনে প্রত্যেক পাহাড়ি উপজাতীয় যুবক অস্ত্রবাজী সন্ত্রাসের সাথে জড়িত।ছাত্রজীবনে এরা পাহাড়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত তিনটি আঞ্চলিক দলের সাথে যুক্ত থাকে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এখনই যথাযথ পদক্ষেপ গ্রহন না করে তাহলে পার্বত্য চট্টগ্রামসহ দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশংকা অনির্বায্য।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×