somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শঙ্খচিল : একটি ফিল্ম না জনমত তৈরী

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত রবিবার শঙ্খচিল ছবিটি দেখলাম | প্রসেনজিতের আরেকটা দুর্দান্ত পারফরমেন্স | কিন্তু একই সঙ্গে ছবিটা অনেক প্রশ্ন তুলে দিয়েছে | প্রথমে ছবিটা নিয়ে আলোচনা করি তারপর তার প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব |

ছবির বিষয়বস্তু

ছবিটা শুরু হয়েছে দুদেশের সীমানা বা বর্ডার দিয়ে | প্রথম দৃশ্যে দেখানো হলো বর্ডার পার হতে গিয়ে মানুষদের কি কি ঝামেলা পোহাতে হয় | একটি শিশুর মৃত্যুও দেখানো হয়েছে | তারপর দেখানো হলো বর্ডারের শোচনীয় অবস্থা | একই বাড়ির অর্ধেকটা ইন্ডিয়ায় আর অর্ধেকটা বাংলাদেশে | একটা নারকেলগাছের গোড়াটা ইন্ডিয়ায় আগাটা বাংলাদেশে | এইসব দৃশ্য দিয়ে ছবি শুরু |

তারপরে প্রসেনজিত ও তার সংসার | রূপসার জীবন আর তার ছেলেবেলা দেখানো হয়েছে | তার সাথে বিএসএফের জওয়ানদের বন্ধুত্ব ও বর্ডার পারাপারের ঘটনা দেখানো হয়েছে | শঙ্খচিলের ঝাঁক দেখে রূপসার প্রশ্ন : ওদের কোনো দেশ নাই আর মানুষেরই বিভিন্ন দেশ আছে ?

তারপর রূপসার অসুস্থতা ও বর্ডার পারাপার হবার গপ্প | বিএসএফের সাথে বোঝাপড়ার দৃশ্য | মুসলমানের হেনস্থা তথা হিন্দু সাজা | এইসব পর পর চলে এসেছে | শেষে রূপসার মৃত্যু দিয়ে বই শেষ |

ছবির ওপর প্রশ্ন :

ছবিটা যেসব প্রশ্ন তুলেছে সেগুলো খুবই অস্বস্তিকর | আমার কেমন যেন মনে হলো যে গোটা ছবিটার মেরুদন্ড হলো বর্ডার এরিয়া | কারণ ছবিটার শুরু , মধ্যভাগ আর শেষে এই বর্ডারই আছে | গোটা ছবিটার মূল বক্তব্য কি বর্ডার অঞ্চলের অপ্রাসঙ্গিকতা আর অমানবিকতা ? এইটা প্রথম প্রশ্ন | ছবিটার নামও তাত্পর্যপূর্ণ | শঙ্খচিল | শঙ্খচিলের কোনো বর্ডার নেই | ছবির নামের সাথেও বর্ডার জড়িয়ে আছে |

আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো : ছবিটার ব্রেকের সময় দেখাচ্ছে যে বর্ডার যেন ভেঙ্গে উড়ে যাচ্ছে | এটাই কি ছবিটার আসল বার্তা ?

আচ্ছা এইরকম বর্ডার ভাঙ্গা ছবির আইডিয়া এখন কেন নির্মাতাদের মাথায় এলো ? আগে কেন কখনো আসেনি ? প্রশ্নের অর্থ হলো এখন যখন বাংলাদেশে ইসলামিক স্টেটের দাপট বাড়ছে, যখন দুই বাংলা এক করে বাংলাস্তান বানিয়ে শরিয়া আইন চালু করার কথা উঠছে, তখনি কেন বর্ডার ভাঙ্গার মুভি আসছে ? প্রশ্নটা পারিপার্শিকতাকে নিয়ে | অদ্ভুত না ?

আরো দেখুন দেশভাগের আবেগ হলো বাঙালিদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস আবেগ | এই বইটা সেই আবেগে সুড়সুড়ি দিচ্ছে | কেন ? বর্ডার এরিয়া ভেঙ্গে বাংলাস্তান গড়ার ব্যাপারে জনমত তৈরির কাজ চলছে নাকি ? আমার মাও বাংলাদেশী | তিনিও দেশভাগের সময় ভিটা ছেড়ে এখানে এসছিলেন | তিনি তো বইটা দেখে মুগ্ধ | তাহলে কি বইটা বাঙালিদের দেশভাগের আবেগে সুড়সুড়ি দেবার জন্যই তৈরী ? বলা বাহুল্য যে রাজ কাহিনিও এমনই একটি মুভি যা দেশভাগের আবেগে সুড়সুড়ি দেয় | এরকম মুভি কি জনমত তৈরির জন্যই বানানো হচ্ছে ?

তাহলে কি দাঁড়ালো ? শঙ্খচিল বইটা ঠিক কি বার্তা দিচ্ছে ? দুই বাংলার বর্ডার ভেঙ্গে উড়িয়ে দেয়া উচিত ? প্রসেনজিতের একটা সংলাপ মনে পড়ছে : আমাদের পরিচয় মুসলমান নয়, আমরা বাঙালি | এইসব আবেগে সুড়সুড়ি দিয়ে দুই বাংলা এক করার চক্রান্ত হচ্ছে নাকি ? আমরা যদি বাঙালিই হব তাহলে অভিজিত রায় ও মুক্তমনাদের মরতে হলো কেন ? তারা কি বাঙালি নয় ? সুফি সাধক, বাউল সাধকদের মরতে হয় কেন ? কেনই বা ঢাকার রামকৃষ্ণ মিশনকে হুমকি শুনতে হয় ? এরাও কি বাঙালি নয় ?

আসলে আমরা ভালো করেই জানি বাংলাদেশীরা আমাদের কি চোখে দেখে | তারা আমাদের বাঙালি ভাবে না মুসলমান ভাবে , সেটাও আমরা জানি | যতই তারা আমাদের ভোলাক না কেন, যতই আবেগে সুড়সুড়ি দিক না কেন , কোনদিনই পশ্চিমবাংলা ইন্ডিয়া থেকে আলাদা হবে না | আমাদের পরিচয় হিন্দু , বাঙালি না |


সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×