আজকের আনন্দবাজারে ফ্রন্ট পেজে যে খবরটা শিরোনাম ছিল তা হলো কিভাবে মেডিকেলে নিম্নমেধার ছাত্ররা টাকার জোরে দালালচক্রের বদান্যতায় ঢুকে যাচ্ছে | খবরটা আর কাউকে না হোক আমাকে শিহরিত করেছে | যদি ডাক্তারেরা আনাড়ি হয় তাহলে আমাদের বাঁচাবে কে ?
আচ্ছা শিক্ষাব্যবস্থা যে লক্ষ লক্ষ বেকার তৈরী করছে তার দায় কি শিক্ষার একার ? না এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান-দালাল-অভিভাবকদের অশুভ আঁতাত ? এই আঁতাতের কি কোন ভূমিকাই নেই ? অভিভাবকেরা নির্বিকার চিত্তে বলে দিচ্ছেন টাকা খরচ করে সন্তানদের ভালো জায়গায় পড়ানোর স্বপ্ন সফল করছেন তারা | অর্থাৎ দুর্নীতিটা আর কোনো ট্যাবু নয় | খুল্লমখুল্লা স্বীকার চলছে | এদের ছেলেপিলেরা ঠিক কত সৎ হবে ?
তা এই নিম্নমেধার ছাত্ররা যখন পাশ করে বেরয় তখন তারা প্রতিযোগিতায় পেরে ওঠে না | কোম্পানি তো আর ঘুষ নিয়ে লোক নিয়োগ করে না | প্রতিযোগিতায় হেরে যাওয়া এই ছাত্রছাত্রীরা তখন হয় অসামাজিক কাজেকর্মে নাম লিখায় , নচেত বসেই থাকে | আজকে সেলসের লোকেরা এত দুর্নীতিপরায়ণ কি এই জন্য যে এককালে এদের বাপ মা এদরকে দুর্নীতিকে ঘৃনা করতে শিখায় নি ?
আমার মনে হয় এই ত্রহ্যস্পর্শ যোগ হলো আসল জায়গা শিক্ষার বিফলতার | অথচ খুব কম বুদ্ধিজীবিই এই পয়েন্টটা তোলে |
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




