somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জর্জিয়াস পাঠ : দর্শন আসলে কি ?

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দর্শন কি এইটা আমার বহুদিনের জানার ইচ্ছে | সেটার জন্য আমি বহু দর্শনে বই পড়েছি | প্লেটোর জর্জিয়াস তাদের মধ্যে অন্যতম | আসলে আমি প্লেটোর সবকটা বইই পড়েছি | সক্রেটিসের চরিত্র আমাকে খুবই অনুপ্রাণিত করেছে | তবু আমি দর্শন কাকে বলে বুঝিনি | এখন মনে হয় কিছুটা বুঝতে পারছি | তাই শেয়ার করতে চাইছি |

আমি এখানে সক্রেটিসের চরিত্রের মধ্য দিয়ে দেখব দর্শন আসলেই কি ? জর্জিয়াস বইতে সক্রেটিস বাগ্মিবিদ্যা বা অরেটরির স্বরূপ জানতে চেষ্টা করেছেন | এজন্য তিনি সেকালের এক বাগ্মিবিদ্যার শিক্ষক জর্জিয়াসের সাথে প্রশ্ন উত্তর করতে থাকেন | প্রশ্ন-উত্তরের ধরনটা লক্ষ করুন :

সক্রেটিস : বাগ্মিবিদ্যার বিষয় কি ?

জর্জিয়াস : বাক্য বা কথা |


এটা খুবই সাধারণ উত্তর হলো | কারণ কথা অনেক রকমের আছে | তাই সক্রেটিসের পরবর্তী প্রশ্ন

কি রকম কথা ? ওই রোগ হলে ডাক্তার দেখাতে হয় : এই রকম কথা ?

না |

তাহলে বাগ্মিবিদ্যা সব রকমের কথা নিয়ে কাজ করে না ?

না |

অথচ এটা মানুষকে কথা বলতে শেখায় ?

হ্যা |

আর যে বিষয়ে সে কথা বলছে সে বিষয় সম্বন্ধে চিন্তা করতে শেখায় ?

হ্যা |


এই শেষের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ | পরে এটা বোঝা যাবে | তাহলে বাগ্মিবিদ্যা মানুষকে কোনো বিষয়ে চিন্তা করতে আর কথা বলতে শিখায় | কিন্তু আরো অনেক শাস্ত্র আছে যা কথা বলতে শেখায় যেমন :

ডাক্তারি মানুষকে কি রোগের ব্যাপারে চিন্তা করতে আর কথা বলতে শিখায় না ?

হ্যা |

শারীরবিদ্যা স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা করতে আর কথা বলতে শিখায় না ?

হ্যা |

সেই রকম আরো বিভিন্ন শাস্ত্র করে , তাহলে সেগুলোকেও বাগ্মিবিদ্যা বলা হবে না কেন ?

কারণ অন্য বিদ্যাগুলি যেখানে তাদের সব কাজ করে কায়িক শ্রমের দ্বারা সেখানে বাগ্মিবিদ্যা তার কাজ করে কথার দ্বারা | এটাই পার্থক্য |


তাহলে এতদূর অব্দি বাগ্মিবিদ্যার একটা বৈশিষ্ট্য বোঝা গেল | এটা শুধুই কথার দ্বারা কাজ করে | আর কোনো কিছু এতে নেই | কিন্তু এখনো জিনিষটা স্পষ্ট নয় | কারণ আরো অনেক বিদ্যা আছে যা শুধু কথার দ্বারা কাজ করে | যেমন : পাটিগণিত ও হিসাব, জ্যামিতি, ব্যাকগ্যামন ইত্যাদি |

তাহলে এগুলো বাগ্মিবিদ্যা নয় তো ?

জর্জিয়াস : না |

যখন বাগ্মিবিদ্যা হলো সেই বিদ্যা যা কথা নিয়ে কাজ করে আর এই রকম আরো অনেক বিদ্যা আছে তাহলে বাগ্মিবিদ্যা কথার বিষয় কি ? (ক্রমাগত বিশেষিকরণের চেষ্টা লক্ষনীয় )

মানুষের সর্বাঙ্গীন মঙ্গল |

কিন্তু এটা আরেকটা অত্যন্ত সাধারণ উত্তর | কারণ মানুষের মঙ্গল অনেক রকম আছে : স্বাস্থ্য, সম্পদ, সৌন্দর্য ইত্যাদি | তাই সক্রেটিসের পরবর্তী প্রশ্ন :

কি ধরনের মঙ্গল ?

বাগ্মিবিদ্যা মানুষকে এক বিশাল সংখ্যক লোকের মতামত গঠন করাতে শিখায় | এটা প্রধানত কোর্টে আর আইনসভায় কাজে লাগে |


মতামতের একটা বিষয় আছে | তাই সক্রেটিসের পরবর্তী প্রশ্ন হচ্ছে :

কোন বিষয়ে মতামত গঠন করাতে শিখায় ?

ভালো আর মন্দ কি, সেই বিষয়ে |


অর্থাৎ অন্য বিষয়ে ভালো মন্দ ঠিক ভুল কি হবে সে বিষয়ে জনমত গঠন হলো বাগ্মির কাজ | ওই যে কাজটা আজকে মিডিয়া ফেসবুক করে আর কি | তা এই যে জনমত গঠন করা হয় তা দুই রকম হতে পারে : সত্যের পক্ষে অথবা বিশ্বাসের পক্ষে | অর্থাৎ জনমতটা কখনো সত্য হতে পারে আবার কখনো মিথ্যা হতে পারে | উদাহরণ : রাজনৈতিক নেতাদের পক্ষে যে জনমত গঠন চলে তা মিথ্যা অর্থাৎ বিশ্বাসের | আবার এইডস রোগের বিরুদ্ধে যে জনমত গঠন চলে তা সত্য | তাই সক্রেটিসের পরবর্তী প্রশ্ন :

তাহলে বাগ্মীরা কি বিষয়ে জনমত গঠন করে ? সত্য না মিথ্যা ?

জর্জিয়াস : মিথ্যা অর্থাৎ বিশ্বাস |


এইভাবেই ক্রমশ প্রশ্ন আর উত্তর এগিয়েছে | এর সাথে বেড়ে উঠেছে জ্ঞানও | ধীরে ধীরে বাগ্মিবিদ্যার বিষয়ে অনেক কিছু জানা গেছে | কিন্তু সেটা এই লেখার বিষয় নয় | এখানে শুধু আমি দেখাচ্ছি যে গ্রিকরা দর্শন বলতে ঠিক কি বুঝাত | এটা হলো শুধুই বিশেষভাবে জানার ইচ্ছে | সেই ইচ্ছে থেকে প্রশ্ন আসে | প্রশ্ন এলে উত্তর খুঁজে পাওয়া যায় | তাতে একটু একটু করে জ্ঞান বাড়ে | এটাই গ্রিকদের মতে দর্শন | এই প্রশ্ন উত্তরই গ্রিক দর্শন | ভারতীয় দর্শনও ঠিক এই প্রশ্ন উত্তরের মধ্যেই দাঁড়িয়ে আছে | শাস্ত্র গ্রন্থ গুলি প্রশ্ন দিয়ে শুরু হয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে এগিয়েছে |

এখন এই প্রশ্ন উত্তর ব্যাপারটা সোজা নয় | আমি বহু চেষ্টা করে এর কিছুটা মাত্র আয়ত্তে আনতে পেরেছি | প্রথম প্রথম মাথা একদম ফাঁকা থাকত | কোনো প্রশ্নই আসত না | তারপর এখন একটু একটু আসে | কিন্তু মজার ব্যাপার এটাই যে বর্তমানে দর্শনের ক্লাসে কখনই প্রশ্ন করতে শিখানো হয় না | যদি কোন বেয়াদব ছাত্র প্রশ্ন করে ,তাহলে তাকে শিক্ষকের মুখনাড়া খেতে হয় | এখনকার ক্লাসে শুধুই গোটাকতক দার্শনিকদের জীবনী পড়াবে আর তাদের দর্শন গুলি উপর উপর পড়িয়ে যাবে | দর্শনের মানব কল্যানকর দিকগুলি কিছুই পড়াবে না |

এখন প্রশ্ন হলো এই যে এই প্রশ্নোত্তরে দর্শন চর্চা কি মানুষের কোন কাজে লাগে ? অবশ্যই লাগে | আজকালকার দিনে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে আরো বেশি জানি অর্থাৎ প্রশ্ন করি তাহলে আমাদের ঠকবার চান্স কম | যারা কম জানে , কম প্রশ্ন করে তারাই ঠকে বেশি | এটাই দর্শনের মানব কল্যানকর দিক |দর্শন কি এইটা আমার বহুদিনের জানার ইচ্ছে | সেটার জন্য আমি বহু দর্শনে বই পড়েছি | প্লেটোর জর্জিয়াস তাদের মধ্যে অন্যতম | আসলে আমি প্লেটোর সবকটা বইই পড়েছি | সক্রেটিসের চরিত্র আমাকে খুবই অনুপ্রাণিত করেছে | তবু আমি দর্শন কাকে বলে বুঝিনি | এখন মনে হয় কিছুটা বুঝতে পারছি | তাই শেয়ার করতে চাইছি |



|
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×