somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কান্টের সমালোচনামূলক দর্শন

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কান্টের ক্রিটিকাল ফিলোসফি-র বাংলা অনুবাদ বড় অদ্ভুত | সেটা কখনো হয় পর্যালোচনামূলক দর্শন , কখনো হয় সবিচার দর্শন | কিন্তু পর্যালোচনা বা বিচার কোনটাই কান্ট করেননি | উনি যেটা করেছেন সেটা হলো সমালোচনা | ইংরাজিতে ক্রিটিকাল কথাটার মানেই হলো সমালোচনামূলক | তা যদি না হয় তাহলে ক্রিটিক শব্দের অর্থ সমালোচক হবে না আর ক্রিটিসিসম শব্দের অর্থ সমালোচনা হবে না | এইসব বাংলা অনুবাদকারীরা অদ্ভুত মুর্খতা আর অজ্ঞতার পরিচয় দেয় | এদেরই জন্য আমি ইংরাজি বেশি পছন্দ করি |

কান্ট যে সমালোচনা করেছিলেন সেটা ছিল প্রকৃতির সমস্ত বস্তুর সমালোচনা | ওনার নিয়ম হলো যদি কোনো একটা বস্তু বা ঘটনা ওনার সমালোচনার পরও টিকে থাকে তবেই উনি তাকে সত্যি বলে মেনে নেবেন | এই ধরনের বিচারের সুবিধা হলো যে এটা একপেশে নয় | এটা একপেশে হতে পারে না | এই ধরনের বিচারই সত্যের সম্মুখীন করে দেয় মানুষকে | আজকে আমাদের এই ধরনের সমালোচনামূলক দর্শনের খুবই দরকার |

কিভাবে এই দর্শন কাজ করে ? এর উত্তরে আমি কান্টের ক্রিটিক অফ পিওর রিসন বা বিশুদ্ধ যুক্তির সমালোচক বলে যে লেখাটা আছে সেটার সাহায্য নিতে চাই | এই লেখায় কান্ট বিশুদ্ধ যুক্তির সমালোচনা করেছেন | বিশুদ্ধ যুক্তিকে সত্য জ্ঞানের উত্স বলে দাবি করা হয় |উনি বলেছেন যে আমাদের সমস্ত যুক্তিই ইন্দ্রিযজাত জ্ঞানের উপর নির্ভরশীল | কিন্তু আমরা সেটুকুই জানি যা আমাদের ইন্দ্রিয় আমাদের জানায় | ইন্দ্রিয়ের ক্ষমতার বাইরে যে জ্ঞান রয়েছে সেটা সম্বন্ধে আমরা কিছুই জানি না | সুতরাং বিশুদ্ধ যুক্তি যথার্থ জ্ঞান দেয় না | এর সাথে আরো একটা সমালোচনা হলো যে ইন্দ্রিয় প্রতারিত হয় | চোখ কান নাক ভুল জ্ঞান দেয় | ম্যাজিক বা মরিচিকাই তার প্রমান | এর দ্বারাই বুঝা যায় এইসব ইন্দ্রিযজাত জ্ঞানের ওপর ভিত্তি করে যে বিশুদ্ধ যুক্তি কাজ করে সেটা কতদূর মিথ্যা জ্ঞান দেয় | তাই কান্ট বলেছেন যে আমরা কখনই জগত কাকে বলে তা জানি না | এই লেখায় বিশুদ্ধ যুক্তি কান্টের সমালোচনার দ্বারা খর্ব হলেও একেবারে বিনষ্ট হয় নি |

এই সমালোচনা দ্বারা এটাই প্রমান হয়েছে যে বিশুদ্ধ যুক্তি পুরোপুরি সত্য জ্ঞান দিতে পারে না | কিন্তু অর্ধসত্য জ্ঞান দিতে পারে | এটা একেবারে ফেলনাও নয় আবার একেবারে সেরাও নয় | মাঝামাঝি | কিভাবে এই দর্শন আমরা ব্যবহার করতে পারি ?

আমাদের প্রতিটা বস্তুকে পরীক্ষা করতে হবে | দেখতে হবে যে ওই বস্তুর স্বরূপ সম্বন্ধে যা বলা হচ্ছে তার ব্যতিক্রম বা ব্যভিচার কিছু আছে কিনা | যদি থাকে তাহলে সেটাই সমালোচনা | এতে করে বস্তুর আসল রূপটি প্রকাশ পায় | যেমন বিশুদ্ধ যুক্তির মূলেই গন্ডগোল | যার গোড়াতেই গলদ সেটা কিভাবে আমাদের সত্যজ্ঞান দেবে ? এইভাবে আমাদের সমালোচনা করতে হবে | আজকের দিনে এই দর্শনের কি প্রয়োজন ?

ভীষণ প্রয়োজন | আজকের দিনে যদি আমরা চারপাশ থেকে নানারকম বিজ্ঞাপনে আচ্ছন্ন হয়ে আছি | এই বিশ্বায়নের যুগে নানারকম আজব দাবি আমাদের প্রতিমুহুর্তে আচ্ছন্ন করে রাখছে | এইসব আজগুবি দাবিকে যাচাই করা খুব প্রয়োজন, না হলে ঠকে যেতে হবে প্রতি পদে | সুতরাং সমালোচনা করতে হবে | খুঁজে দেখতে হবে যা দাবি করা হচ্ছে তার উল্টো কোনো কিছু আছে কি না | যদি থাকে তাহলে নির্ভয়ে সেটাকে গ্রহণ করতে হবে |

আমাদের প্রাচীন ন্যায়্দর্শনও এইরকম সমালোচনামূলক ছিল | নৈয়ায়িক তর্কযুদ্ধতে দুই পক্ষ একে অপরের সমালোচনা করত | যে সমালোচনা করতে পারত না, সেই পক্ষ হেরে যেত |শঙ্করাচার্য-এর সাথে বৌদ্ধদের তর্কযুদ্ধ হয়েছিল | সেখানে শঙ্করের অদ্বৈত মতের সমালোচনা করতে না পারায় বৌদ্ধরা পরাজিত হয় | সুতরাং কান্টের সমালোচনামূলক দর্শন ভারতে অজ্ঞাত ছিল না |



সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×