somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুনের দায়ে অ্যান্টিভাইরাস গুরু জন ম্যাকাফিকে খুঁজছে পুলিশ!!!

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুনের দায়ে পালিয়ে বেড়াচ্ছেন অ্যান্টিভাইরাস পাইওনিয়ার জন ম্যাকাফি। মধ্য আমেরিকার দেশ বেলিজ-এর পুলিশ জানিয়েছে নির্বাসিত মার্কিন নাগরিক গ্রেগোরি ফলের হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহভাজন ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছের ম্যাকাফি অ্যান্টিভাইরাস নির্মাতা জন ম্যাকাফি। গত ১০ নভেম্বর অ্যামবেরগ্রিস কায়ে দ্বীপের সান পেদ্রো শহরে নিজের বাড়িতে খুন হন গ্রেগোরি ফল।

খুনের দায়ে পালিয়ে বেড়াচ্ছেন অ্যান্টিভাইরাস পাইওনিয়ার জন ম্যাকাফি। মধ্য আমেরিকার দেশ বেলিজ-এর পুলিশ জানিয়েছে নির্বাসিত মার্কিন নাগরিক গ্রেগোরি ফলের হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহভাজন ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছের ম্যাকাফি অ্যান্টিভাইরাস নির্মাতা জন ম্যাকাফি। গত ১০ নভেম্বর অ্যামবেরগ্রিস কায়ে দ্বীপের সান পেদ্রো শহরে নিজের বাড়িতে খুন হন গ্রেগোরি ফল। খবর গিজমোডোর।
ফল হত্যাকাণ্ডের অনেক কিছুই এখনও আইন শৃংখলা রক্ষা বাহিনীর কাছে ধোঁয়াসা। তবে স্থানীয়রা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্ম নেয়া ফল ছিলেন একজন বন্ধুবৎসল নির্মাণ কর্মী। তবে ফল এবং ম্যাকাফির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো বেশ কিছুদিন ধরেই। এ মাসের দ্বিতীয় সপ্তাহের বুধবার স্থানীয় মেয়র অফিসে ম্যাকাফির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন ফল। ম্যাকাফির বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলি ছোড়ার এবং হুমকির অভিযোগ করেন তিনি। ফলের অভিযোগ অনুযায়ী তাদের সর্বশেষ ঝগড়ার মূলে ছিলো তাদের পোষা কুকুর।
কম্পিউটার জগৎ থেকে অনেকদিন ধরেই বিচ্ছন্ন ছিলেন জন ম্যাকাফি। ক্রমাগত বাড়ছিলো তার খাম খেয়ালি আচরণ। বেলিজ আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত গ্যাংস্টারদের সঙ্গে ওঠা বসার কথা বলেছিলেন ম্যাকাফি নিজেই।

২০১০ সালে জুলাই মাসে কুয়োরাম সেন্সিং প্রজেক্ট বন্ধ করে দিয়ে অ্যালিসন আডোনিজিও দেশত্যাগ করার পর পরই কম্পিউটার জগত থেকে দূরে সরে যান জন ম্যাকাফি। রাশিয়ায় হোস্ট করা ইন্টারনেট মেসেজবোর্ড ব্লুলাইটে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য নিয়ে পোস্ট করতে শুর করেন তিনি। বাণিজ্যিকভাবে বাজারজাতকৃত বাথ সল্ট হিসেবে পরিচিত কলোকোয়ালি থেকে সাইকোঅ্যাকটিভ ড্রাগ তৈরি চেষ্টা করছিলেন ম্যাকাফি। ওই কাজে তার গবেষণার অগ্রগতি নিয়ে ৯ মাসে ২০০ বারেরও বেশিবার ব্লুলাইটের মেসেজ বোর্ডে পোস্ট করেন ম্যাকাফি।
ব্লালাইট মেসেজ বোর্ডে স্টামঙ্গার নামে লিখতেন ম্যাকাফি। ২০১১ সালের ৪ জানুয়ারি সর্বশেষ পোস্টটি দেবার আগে নিজেক ‘জন’ নামে পরিচয় দেন ম্যাকাফি। ইন্টারনেট মেসেজবোর্ডটিতে লেখা বন্ধ করে দেবার কারণ হিসেবে ইন্টারনেট ব্যবহারের ফলে কাজে ব্যাঘাত সৃষ্টি হবার কথা বলেছিলেন তিনি।

পুরনো বন্ধু এবং কম্পিউটার জগৎ থেকে ম্যাকাফির বিচ্ছন্ন হয়ে পড়বার কারণ হিসেবে অনেকেই চিহ্নিত করছেন তার মাদকাসক্তি। বেলিজ আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারদের সঙ্গে ম্যাকাফির যোগাযোগের ব্যাপরটিরও ব্যাখা দেয় ওই মাদকাসক্তিই। ম্যাকাফির পুরনো সহকর্মী এবং বন্ধুদের অনেকেই জানান, নারীদের মধ্যে যৌনউদ্দীপনা সৃষ্টিকারী মাদকের প্রতি অনেক দিন ধরেই কৌতুহল ছিলো ম্যাকাফির। পছন্দের নারীকে সঙ্গীনী হিসেবে পাবার জন্য লেগে থাকতেন ম্যাকাফি। ১১ নভেম্বর, রবিবার সকার ৮ টায় ফলের গৃহপরিচারিকার কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে স্যান পেদ্রো শহর থেকে প্রায় ৬ মাইল দূরে ফলের বাসায় হাজির হয় বেলিজ পুলিশ। সেখানে ফলের গুলিবিদ্ধ লাশ আবিষ্কার করেন তারা। তবে ৫২ বছর বয়সী ওই আমেরিকার নাগরিকের মৃতদেহ সর্বপ্রথম আবিষ্কার করেন ফলের গৃহকর্মী লরা তুন। রবিবার সকাল ৭.২০ মিনিটে প্রতিদিনের মতো ফলের বাসায় কাজে যেয়ে ফলকে মৃত অবস্থায় পান তিনি।
নিজের বাসায় একাই থাকতেন ফল। সর্বশেষ ১০ নভেম্বর রাত ১০টায় তাকে জীবিত অবস্থায় দেখেছিলেন প্রতিবেশীরা। জোরপূর্বক অনুপ্রবেশের কোনো চেষ্টার আলামত পায়নি পুলিশ। তবে ফলের ব্যক্তিগত ল্যাপটপ এবং আইফোনটির খোঁজ পায়নি তারা। বাড়িটির দ্বিতীয় তলার হলঘরে ফলেন মৃতদেহ পায় পুলিশ। আর সিড়িতে ছিলো একটি নাইন মিলিমিটার বুলেট শেলের উপস্থিতি। ময়নাতদন্তের অপেক্ষায় মর্গে রয়েছে ফলের মৃতদেহটি।

বেলিজে নিজ বাসস্থানে একটি স্বয়ংসম্পূর্ণ কেমিক্যাল ল্যাব দাঁড় করিযেছিলেন ম্যাকাফি। জানা গেছে, বেলিজের ভেষজ উদ্ভিদ থেকে মাদ্রক দ্রব্য উৎপাদনের চেষ্টা করছিলেন তিনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×