আমার এবারের ঈদ যাপন।

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদ এর আগের রাত সারারাত ঘুমাইনি- ল্যাপটপ গুতাগুতি করছি, তাই ফজরের নামাজের পূর্বেই ওযু- গোছল সেরে ঈদের জন্য রেডি আমি! কম্পাউন্ডের ছোট মসজিদ এ ফজরের নামাজ সেরে গাড়ি হাকালাম পাবলিক বড় মসজিদের উদ্দেশে, যেখানে প্রতিবারের মত ঈদের জামাত হবে। আমাদের এখানে ফজরের নামাজের মোটামুটি ঘণ্টাখানিক পরেই ঈদের নামাজ শুরু হয়। মসজিদে পৌঁছে এক কোনায় সুবোধ বালকের মত বসে ঝিমুতে লাগলাম! এখানে, ঈদ এর নামাজের পূর্বে খুতবা বা এ ধরনের কিছুর বালাই নেই- নেই পাবলিকের হৈ হট্টগোল, তাই সারারাতের না ঘুমানের ক্লান্তি তে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না! নামাজ যখন শুরু হল, তড়িঘড়ি করে উঠে আমিও কাতারে দাড়িয়ে গেলাম। এবং নামাজ শেষ হওয়া মাত্রই ফের গাড়ি হাকিয়ে সোজা রুমে এসে দে ঘুম! যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে, মানে ঈদ শেষ!
রাতে, ডিনার সেরে বন্ধুদের সাথে ঈদের ইস্পেশাল ব্যাটমিন্টন খেললাম টানা ১০ টা পর্যন্ত। তারপর গাড়ি নিয়ে বের হলাম রাতের শহরে একা একা ঘুরবো বলে। আসলে, আমার মত একা-একলা প্রবাসি যারা, তাদের জন্য ঈদের কোন বৈচিত্র্য নেই। ঈদ আমাদের কাছে অন্য সব দিনের মত একই।
সবাই কে অনেক অনেক ঈদের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন