somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা স্পেলচেকিং নিয়ে কিছুদিন পূর্বে ব্লগে কিছু আলোচনা হয়েছিল। আসলে বিচ্ছিন্ন ও অসম্পূর্ণভাবে হলেও বাংলা স্পেল চেকিং নিয়ে এপর্যন্ত বেশ কিছু কাজ হয়েছে। এদের অধিকাংশেরই, বিশেষ করে যেসব ফ্রি ও ওপেনসোর্স হিসেবে ছাড়া হয়েছে, খবর আমরা পাইনি। ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারের সুবিধা হলো কারো পূর্বানুমতি ছাড়াই আপনি এর ব্যবহার, পরিবর্তন ও বিতরন করতে করতে পারবেন। তবে বিতরনের ক্ষেত্রে যাকে দিবেন তার ক্ষেত্রেও একই স্বাধীনতা বা অধিকার প্রযোজ্য হবে। আমার জানা সেরকম দুটি ওপেনসোর্স প্রজেক্ট এখানে তুলে ধরব। তবে প্রজেক্ট এর বর্ননা দেয়ার আগে স্পেলচেকিং নিয়ে কিছু কথা বলে প্রয়োজন।

প্রথমত স্পেলচেকিং এর সাথে সাধারন টেক্সট ম্যাচিং এর কিছু পার্থক্য রয়েছে। সাধারণ টেক্সট ম্যাচিং প্রদত্ত শব্দটির সাথে সম্পূর্ণ বা আংশিক ম্যাচ করা শব্দগুলো খুঁজে বের করে। কিন্তু স্পেল চেকিং এধরনের অক্ষরভিত্তিক (লেক্সিকাল) ম্যাচিং এর চাইতে উচ্চারণভিত্তিক (ফোনেটিক) ম্যাচিং বেশী জরুরী। যেমন অক্ষরভিত্তিক ম্যাচিং এ "সাধারন" এ সঠিক বানান "সাধারণ" দেখালেও "শাধারন" এ হয়ত কোন সাজেশন (বা সঠিক সাজেশন) খুঁজে পাবে না। কারন উচ্চারণ একই হলেও বানানে দুটি অক্ষরে ভুল রয়েছে। আর দুটি অক্ষর পরিবর্তন করে অনেক শব্দই সম্ভব। অন্যদিকে উচ্চারণভিত্তিক স্পেলচেকিং উচ্চারণকে গুরুত্ত্ব দিয়ে শব্দ খুঁজে থাকে। যেটি স্পেলচেকিং এ বেশি প্রয়োজন (কারন সাধারনত ভুল বানানেও উচ্চারণ একই থাকে)। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পাবেন অরূপ ভাইয়ের এ পোস্টে ।

এবার প্রজেক্টগুলোর কথায় আসি -
১. পুষ্প: বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে সম্ভবত সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে চালিত সেন্টার ফর রিসার্চ অন বাংলা ন্যচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং । সেখানে আমার এক বন্ধু নওশাদ প্রায় দু'বছর কাজ করেছে(বর্তমানে ইউনিভার্সিটি অব রচেস্টার, নিউয়র্ক - এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপর গবেষণা করছে)। তাদেরই বানানো স্পেলচেকারের নাম পুষ্পস্পেলার। স্পেলচেকারসহ প্রোটোটাইপ এডিটরটি এখান থেকে ডাউনলোড করা যাবে।

২. ফায়ারফক্স প্লাগ-ইন: সবার জন্য সুবিধা হত যদি কোন স্পেলচেকার যেকোন ওয়েবসাইটে ব্যবহার করা যেত এবং রানটাইমে স্পেলচেকিং করত। মজিলা ফায়ারফক্সের স্পেলচেকিং ফিচারকে ব্যবহার করে তেমনি একটি প্লাগ-ইন ডেভেলপ করেছে অংকুর বাংলা । অংকুর বাংলার সাথে পরিচয় করিয়ে দিতে গেলে বলতে হয় - বর্তমানে লিনাক্স ডিস্ট্রিবিউসনগুলোতে বাংলা ইন্টারফেস এর পেছনে সবচেয়ে বড় অবদান এ সেচ্ছাসেবক সংস্হার। যাহোক, প্লাগ-ইন টি ইন্সটল এর নিয়মাবলী পাবেন এখানে ।
এই প্লাগ-ইন এর সাথে সহকারী প্লাগ-ইন হিসেবে ডিক্সনারী সুইচার ইন্সটল করে নিবেন। তাহলে প্রয়োজন অনুযায়ী বাংলা ও ইংরেজী স্পেলচেকার পরিবর্তন করতে পারবেন।

ব্যবহার পদ্ধতি: বাংলা টাইপিং এর সময় নিচের ডিক্সনারী সুইচারের অপশন থেকে "bn-BD" সিলেক্ট করে নিন।

এরপর কোন শব্দ ভুল টাইপ করলে তার নিচে লাল আন্ডারলাইন দেখা যবে। সেই শব্দটিতে রাইট ক্লিক করে সঠিক শব্দটি সিলেক্ট করে দিন অথবা শব্দটি ঠিক মনে হলে "Add to dictionary" সিলেক্ট করুন।


বর্তমানে এই ফায়ারফক্স প্লাগ-ইন প্রায় ১,১০,০০০ শব্দ রয়েছে। কিন্তু বেশ কিছু শব্দ ভুল রয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া কোন শুদ্ধ শব্দের সাথে প্রকৃতি-প্রত্যয় কিংবা বিভক্তি যোগ করলেও সেটি ভুল দেখায়। কাজেই সেগুলোও যোগ করতে হবে। আপনি চাইলে ডিক্সনারি শুদ্ধকরনে সাহায্য করতে পারেন। এ সম্পর্কে বিস্তারিত পাবেন ইন্সটলেশন ডকুমেন্টে ।আরেকটি অসুবিধা হচ্ছে, এটি ফায়ারফক্স ২ এর জন্য বানানো হয়েছিল। আর আপডেট করা হয়নি। কাজেই ফায়ারফক্স ৩ তে কাজ করবে না।

[বি:দ্র: এটি আমার সামহোয়্যার ইন এ লেখা প্রথম পোস্ট। আলসেমির কারনে প্রায় সময় মন্তব্যই করা হয় না, আবার পোস্ট ;)]
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫৭
২৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×