১.
মেয়ে তোমার শরীর বোঝা বড় দায়
মন বোঝার সাধ্য কার?
ÿণিকের তরে দিনকে করো রাত
কৃষ্ণ সাগরকে মেঘনা বলে চালিয়ে দিতে বাধেঁনা তোমার
বোকা আমি আনমনে উত্তর খুঁজি ‘একেই কী বলে ডাবল স্টান্ডার্ড’?
২.
কবির বিষণœতাকে পূঁিজ করে নগ্ন খেলা আর কত?
অকালে ফেকে গেলে আসল যৌবনের সাধ পাবেনা
ন্ধদয় মন্দির লাল নীল নয়, সময় বোঝে
ভালোলাগা তোমায় বিদায় দিলাম, ভাল থেকো চব্বিশ প্রহর।
৩.
রাত যায় দিন আসে
তোমার দেখা নেই।
আমার কেউ নেই, কেউ নেই
না অগ্রে না পশ্চাতে
সব কিছু সুনশান
এ যেন বেদনার গাঢ় নি:শ্বাসে লেখা শূণ্য পূরাণ।
৪.
কেন আমার মন ভাল নেই,
কাল ভাল নেই
তাল ভাল নেই
হাল ভাল নেই
তুমি নেই তাই তুমি নেই
চার দিকে নেই আর নেই
অবশেষে আমিও নেই।
৫
ভালবাসা বাংলা, ইংরেজি, হিন্দি বা কোরিয়ান বোঝেনা,
বোঝে তোমাকে আমাকে।
ভালবাসা নাটক-সিনেমার স¯Íা বা দামি ডায়লগ বোঝেনা
বোঝে তোমার আমার নির্বিশেষ পাগলামী।
সব অচলাবস্থাকে পেছনে ফেলে তুমি আমার হও
সত্যি বলছি,
তোমায় এক আকাশ মুক্ত নীল দেব
এক মাঠ উত্তরাধুনিক সবুজ দেব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




