somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই শীতে অসুখ বিসুখ (১ম পর্ব)

০৭ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঋতু চক্রের পালাবদলে শীত জেঁকে বসেছে। শীত মানেই যেন টাটকা সবজি, পিঠাপুলি, খেজুর রস আর নবান্নের ধুম। অন্যদিকে তেমনি শীতের সঙ্গে সঙ্গে এসে পড়ে কিছু অসুখ-বিসুখেরও নাম। এরকম কিছু অসুখ-বিসুখের কথাই আলোচনা করা যাক।
ঠাণ্ডা লেগে সর্দিজ্বর
এটা মূলত ভাইরাসজনিত অসুখ। প্রায় শ’খানেক ভাইরাস আছে যারা শীতে সর্দি জ্বরের প্রকোপ বাড়ায়। ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে যখন গরমের পর শীত আসে, তখন আমাদের শরীর এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে কিছুটা দুর্বল হয়ে পড়ে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও তখন কিছুটা দুর্বল হয়ে যায়। এই সুযোগটা কাজে লাগায় ভাইরাস। ফলে দেখা দেয় সর্দিজ্বর, নাক বন্ধ, গলা খুসখুস, হাঁচি-কাশি, গলা ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি।
এই সময়ে খুব সচেতন থাকা দরকার। ঠাণ্ডা যাতে না লাগে খুব খেয়াল রাখতে হবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি সাবধান থাকতে হবে। সর্দি জ্বর হলে প্রচুর পানি পান করতে হবে। ফলের রস, লেবুর রস খুব উপকারী। চিকেন স্যুপ ও ভিটামিন-সি জাতীয় খাবার ভালো পথ্য হিসেবে কাজ করে।
নিউমোনিয়া
বাচ্চা আর বয়স্ক-যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা বেশি আক্রান্ত হয়। ফ্লু’র জটিলতা হিসেবেও নিউমোনিয়া হতে পারে। মূলত বিশেষ কিছু ব্যাক্টেরিয়া আর কিছু কিছু ক্ষেত্রে ভাইরাস এর জন্য দায়ী। জ্বরের মাত্রা থাকে খুব বেশি। কাশি হয়, শ্বাসকষ্টও হয়। নিউমোনিয়া থেকে মৃত্যুও হতে পারে। সময়মত ডাক্তারের কাছে যেতে হবে। প্রয়োজনে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হতে পারে।
অ্যাজমা
শীতের শুরুতেই অ্যাজমা বা হাঁপানির প্রকোপ বাড়ে। ঋতু পরিবর্তনের ধাক্কা শরীরের ইমিউন সিসেল্টমকে উদ্দীপ্ট্ল করে। প্রতিকিদ্ধয়া হিসেবে তখন দেখা দেয় অ্যাজমা। যারা অ্যাজমার রোগী, শীতের শুরুতেই তারা সাবধান হয়ে যাবেন। ধুলোবালি, ঠাণ্ডা পানি এড়িয়ে চলবেন। ডাক্তারের পরামর্শ নেবেন। প্রয়োজনে ওষুধপত্র বা ইনহেলার ব্যবহার করতে হতে পারে।
হৃদরোগ
শীতে শরীরে রক্ত চলাচল কমে যায়। ধমনির শিরাগুলো অপেক্ষাকৃত সরু হয়ে যায়। হূৎপিণ্ডেও একই অবস্ট'া। ফলে হূৎপিণ্ডের ধমনিগুলোতে রক্ত চলাচল কমে গিয়ে হার্ট অ্যাটাক হতে পারে। এ কারণেই দেখা যায় শীতে হার্ট অ্যাটাকের মাত্রা বেড়ে যায়। শীত এলে তাই হার্টের রোগীরা বাড়তি সচেতন থাকবেন। সকাল-বিকাল একটু দৌড়-ঝাঁপ করলে শরীর গরম থাকবে। গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করবেন।

(চলবে)
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×