somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাসূল (সা:) মসজিদের অর্ধেক হিন্দুদের জন্য ছেড়ে দিয়েছিলেন

১১ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শাহজাহান মিয়া হিন্দু, বৌদ্ধ, খৃস্টানসহ সকল ধর্মের লোকদের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য দেশের ইমামদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, রাসূল (সা:) মসজিদের অর্ধেক হিন্দুদের পূজার জন্য ছেড়ে দিয়েছিলেন। ইমামদেরও সেই মানসিকতা নিয়ে সব ধর্মের লোকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। বর্তমান সরকারও ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মাধ্যমে সকল ধর্মের লোকদের মধ্যে সেই ধরনের সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) শামীম মোহাম্মদ আফজল বলেন, রাসূল (সা:) ইহুদীদের ইবাদতের জন্য মসজিদের অর্ধেক দিয়ে দিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত।

মসজিদের ইমাম, হিন্দু বৌদ্ধ, খৃস্টান প্রতিনিধি ও ইফার কর্মকর্তাদের নিয়ে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক সভায় গতকাল শনিবার তারা একথা বলেন। তাদের এই বক্তব্যের পর উপস্থিত ইমামরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এই বক্তব্যকে ডাহা মিথ্যা আখ্যায়িত করেন। ইমামরা ধর্মপ্রতিমন্ত্রীর কাছে তার এই বক্তব্যের সপক্ষে কুরআন-হাদীসের দলিল চানতে চাইলে প্রতিমন্ত্রী জবাব না দিয়েই দ্রুত অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। পরে অন্যান্য কর্মকর্তা ইমামদের শান্ত করেন। বিকালে ইফার ডিজি একই কথার পুনরাবৃত্তি করলে ইমামরা ক্ষোভে ফেটে পড়েন। তারা নিজ নিজ আসন থেকেই দাঁড়িয়ে কুরআন-হাদীসের দলিল জানতে চান। এসময় সভাস্থলে বিশৃক্মখলার সৃষ্টি হয়। ইমামরা এই কথা কুরআন-হাদীসের কোথাও নেই মর্মে বক্তব্য রাখার পর ডিজি প্রসঙ্গ পাল্টালে পরিস্থিতি শান্ত হয়।

মানবসম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃত্তকরণ প্রকল্পের ২ দিনব্যাপী বার্ষিক সভা ও কর্মশালা শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। প্রকল্প ধর্মমন্ত্রণালয় ও ইউএনএফপিএ যৌথভাবে পরিচালনা করছে। অনুষ্ঠানে শতাধিক ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা এবং হিন্দু, বৌদ্ধ, খৃস্টান সম্প্রদায়ের ৪৮ জন প্রতিনিধি অংশ নেন। এদের মধ্যে ২০ জন নারীও রয়েছেন।

কর্মশালার উদ্বোধন করতে গিয়ে ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শাহজাহান মিয়া বলেন, ইফার ডিজির কাছে শুনলাম রাসূল (সা.) মসজিদের অর্ধেক হিন্দুদের ছেড়ে দিয়েছিলেন। তারা সেখানে তাদের ইবাদত করেছিল। আমাদেরকে সব ধর্মের লোকদের সাথে সেই ধরনের সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে হবে। বর্তমান সরকার সেই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাসূলের আদর্শ ছিলো ধর্মনিরপেক্ষ। বিদায় হজ্জের ভাষণে তাই বলে গেছেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে ইমামদের সহযোগিতা কামনা করেন। তার এই বক্তব্যের পরই ইমামরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা একে অপরের সাথে এ নিয়ে কথা বলা শুরু করেন। কেউ কেউ কথা বলতে চাইলেও প্রতিমন্ত্রী অন্য প্রসঙ্গে চলে যান। অনেকে কাগজের স্লিপে লিখে প্রতিমন্ত্রীর কাছে এর পক্ষে দলিল জানতে চান। প্রতিমন্ত্রী এসব স্লিপ পড়লেও কোন জবাব দেননি। বক্তব্য দিয়ে কিছুক্ষণ পর দ্রুত অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। ধর্মমন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুল আমিন বক্তব্য দিতে দাঁড়ালে ইমামরা প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন। নূরুল আমিন বলেন, এ ব্যাপারে আমি জানি না। প্রতিমন্ত্রী বলেছেন, তিনি ডিজির কাছ থেকে শুনেছেন। ডিজিকে আপনারা প্রশ্ন করতে পারেন।

আসরের নামাযের পর আবার সভা শুরু হলে ইফা ডিজি বক্তব্য রাখেন। ইমামরা প্রশ্ন করার আগেই একপর্যায়ে ডিজি বলেন, আমাদের নবী ইহুদীদের জন্য মসজিদের অর্ধেক ছেড়ে দিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত। তার এই কথার পরই ইমামদের অনেকে দাঁড়িয়ে এটা কোন কিতাবে আছে জানতে চান। তখন ডিজি বলেন, আমিতো রেওয়ায়েত দিতে পারবো না। সঠিক না হলে আপনারা বলেন। এসময় অন্তত ১০ জন ইমাম দাঁড়িয়ে এক সাথে চিৎকার করে তাদের কথা বলতে থাকলে চরম বিশৃক্মখলার সৃষ্টি হয়। একপর্যায়ে ডিজি মাইকে বলার জন্য আহবান করলে কয়েকজন মাইকের দিকে এগিয়ে যান। তখন এক ইমাম বলেন, সকালে প্রতিমন্ত্রী হিন্দু ধর্মের লোকদের মসজিদের অর্ধেক ছেড়ে দেয়ার যে কথা বলেছেন তা সঠিক নয়। যদি এমন কিছু হয়েও থাকে সেটা খৃস্টানদের বেলায় হতে পারে। তবে এ ব্যাপারে আমাদের কিছু জানা নেই। এরপর কুষ্টিয়ার ভেড়ামারার ইমাম মুফতী রবিউল ইসলাম বলেন, মসজিদের অর্ধেক বিধর্মীদের ছেড়ে দেয়ার কোন বর্ণনা সিহাহ সিত্তাহসহ কোন হাদীসের কিতাবে নেই। তবে আসহাবে সিয়ারে একটি ঘটনার বিবরণ আছে। তাতে ইয়ামেনের ৪০ জন খৃস্টান নবীর কাছে আসার পর তিনি তাদের মসিজদে নববীর পাশের একটি জায়গায় থাকার ব্যবস্থা করেন বলে উল্লেখ আছে। তার এই বক্তব্যকে উপস্থিত ইমামরা সমর্থন করলে ইফা ডিজি প্রসঙ্গ পাল্টে বলেন, আমি জেরুসালেম গিয়েছিলাম। তখন ইহুদীরা আমাকে নামাযের ব্যবস্থা করে দিয়েছিল।

উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনে ইমামদের সামনে ব্যালে নৃত্যের আয়োজন করা হয়েছিল। ডিজি সম্প্রতি বলেছিলেন, জিহাদ বিদায় করতে হবে। কর্মশালায় ধর্মসচিব কাজী হাবীবুল আউয়াল, যুগ্মসচিব নূরুল আমিন আলোচনায় অংশ নেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×