somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“মহাপুরুষ” … (সত্যজিৎ রায়ের এক অনবদ্য ক্লাসিক)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

PK নাকি Oh My God… নাকি The Man Who Sued God… !!!!
একই কনসেপ্ট বা কাছাকাছি কনসেপ্টে নির্মিত মুভিগুলোর মধ্যে কোনটা বেষ্ট… ??? নাহ, এ ধরনের কোন তর্কে যাবো না…
আজ যে মুভিটার কথা বলবো সেটা ৬০ এর দশকের অনবদ্য এক ক্লাসিক … অনেকেরই হয়তো দেখা … মুভিটার নাম- ‘মহাপুরুষ’…


রাজশেখর বসু (পরশুরাম) এর সাহিত্যের সাথে কম- বেশি আমরা সবাই পরিচিত। অনেকগুলো বিখ্যাত গল্পগ্রন্থ রয়েছে তার। রম্য- রচনায় পারদর্শী হলেও সাহিত্যের বেশ ক’টি শাখায় তার উল্লেখযোগ্য উপস্থিতি ছিলো সর্বজন নন্দিত। তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক গল্পগুলোর জন্য আজও তিনি প্রচণ্ড জনপ্রিয়….
তারই লেখা চমৎকার একটি হাস্যরসাত্মক ছোটগল্পের নাম- “বিরিঞ্চি বাবা”…
১৯৬৫ সালে যিনি এই গল্পটিকে চলচ্চিত্র রুপ দান করেন তিনি আর কেউ নন, স্বয়ং “সত্যজিৎ রায়”
ধর্মের প্রতি সাধারন মানুষের অগাধ বিশ্বাস আর অনুভূতিকে পুঁজি করে ধান্দাবাজী, সেই আদিকাল থেকেই সমাজে স্থান গেড়ে বসে আছে;
৫০ বছর আগে সেই ধান্দাবাজীকেই অত্যান্ত দক্ষতার সাথে ক্যামেরাবন্দী করেছিলেন কিংবদন্তী “সত্যজিৎ রায়”…

কাহিনী সংক্ষেপ- বুড়ো অ্যাডভোকেট গুরুপদ সাহেবের সাথে ট্রেনে পরিচয় ঘটে আধ্যাত্মিক ‘বিরিঞ্চি’ বাবার। তার ভেলকিতে মুগ্ধ হয়ে সরল মনের বুড়ো তাকে বাসায় জায়গা দেন তার শিষ্যত্ব গ্রহনের জন্য। বিরিঞ্চি বাবার বয়স কতো- কেউ বলতে পারে না তবে, E=mc2 সূত্রটা নাকি তিনিই আইনস্টাইনের মাথায় ঢুকিয়েছিলেন। প্লেটোর সাথে সংকেতে কথা বলা ছাড়াও গৌতম বুদ্ধ আর যীশুর সাথেও নাকি তার একাধিকবার তর্ক হয়েছিলো… বাড়তে থাকে তার ভক্ত সংখ্যা… ওদিকে ‘বিরিঞ্চি’ বাবার উপস্থিতিতে গুরুপদ সাহেবের মেয়ে ‘বুঁচকি’ এবং পাড়ার ছেলে ‘সত্য’র প্রেম কাহিনীতে ঝামেলা বেঁধে যায়। বুঁচকি সত্য’কে শর্ত দেয়- যদি সে এই ‘বিরিঞ্চি’ বাবাকে বাসা থেকে বের করার কোন উপায় বের করতে না পারে তাহলে সেও প্রেম বিসর্জন দিয়ে ‘বিরিঞ্চি’ বাবার শিষ্যত্ব গ্রহন করবে। বিপাকে পড়ে ‘সত্য’… শরণাপন্ন হয় পাড়ার বড় ভাই ‘নিবারন দা’র…
প্রখর বুদ্ধিসম্পন্ন নিবারন দা- এগিয়ে আসে সত্য’কে এই বিপদ থেকে উদ্ধার করতে… যেকোনো মূল্যে মুখোশ উন্মোচন করতে হবে এই ঠগবাজ ‘বিরিঞ্চি’ বাবার…
পরশুরামের রসরচনা> রায় সাহেবের দুর্দান্ত মেকিং> সবকিছু মিলিয়ে চরম উপভোগ্য একটা মুভি, যার ব্যাপ্তিকাল মাত্র ১ ঘণ্টা…

ইউটিউব লিঙ্ক
প্রথম প্রকাশ- সিনেমাখোরদের আড্ডা

বিঃ দ্রঃ- দেশের সবচেয়ে বড় বাংলা ব্লগ কমিউনিটি সামহোয়্যারইন ব্লগে শেষ পোস্ট করেছিলাম ২০১৩ এর ১লা ফেব্রুয়ারি। সেসময় সামু ব্লগ জনপ্রিয়তার তুঙ্গে। বাঘা বাঘা সব ব্লগার, নাম বললে শেষ হবেনা। তাদের অসাধারন সব ক্রিয়েশনে ব্লগ থাকতো টুইটম্বুর। মোট কথা, ব্লগটা ছিলো ১০০ ভাগ নিখাদ বিনোদনের মাধ্যম, ক্ষেত্র বিশেষে শিক্ষণীয়। আজ এই ব্লগের অবস্থা ভাবলেই খারাপ লাগে। কোথায় সেই সেলিব্রেটিরা, কোথায় সেই এপিক পোস্ট ??? :(
যাই হোক, ২ বছর আগে ভাষার মাসে ব্লগ থেকে সরে গিয়েছিলাম, ২ বছর পর ভাষার মাসেই আবার ফিরে আসার ক্ষুদ্র প্রয়াসে ছোট একটা পোস্ট করলাম।
হ্যাপি ব্লগিং :)

পোস্ট উৎসর্গ- সামুর সেইসব সেলিব্রেটি ব্লগারদের যাদের কারনে ব্লগে যুক্ত হয়েছিলাম।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×