কেউ যখন অনেক মজায় থাকে, অনেক বন্ধুবান্ধব, মজার মজার আড্ডা, চারিদিকে শুধু পার্টি, ডেট, শপিং, ঘুরাঘুরি, মিউজিক, ভিডিও, মুভিস, ফান, হোয়াট আ লাইফ টাইপের অবস্থায় থাকবেন, অভাব কি জিনিস, ক্ষুধা কি জিনিস, কষ্ট কি জিনিস সে বুঝবে না। ভুলে যাবে তাকেও একদিন বুড়ো হতে হবে, তাকেও একদিন মরতে হবে।
অন্যদিকে কেউ যখন সামাজিক বাধ্যবাধকতায় থাকবে, পারিবারিক রেসট্রিকসনের মধ্যে থাকবে, ধর্মীয় মূল্যবোধ জানবে অথবা মধ্যবিত্ত কেউ অভাবে পড়বে, নুন আনতে পান্তা ফুরোবে গরীব লোকটি না খেয়ে থাকবে, ক্ষুধার জ্বালা সহ্য করবে, তারা না চাইলেও মৃত্যুর কথা তাদের মনে পড়বে।
জীবনের সার্থকতা কোথায়? অনেক মজায় সময় পার করা, নাকি বেঁচে থাকার স্ট্রাগেল মুখমুখি হয়ে চরম পরিণতির কথা বার বার স্মরণ করা?
এই প্রশ্নের উত্তর মৃত্যুর পরেই হারে হারে টের পাব।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




