ঘটনা এক
সবসময় আমার বাসা থেকে ফার্মগেট আসলে দশটাকা লাগে। হঠাৎ রিক্সাওয়ালা ১৫ টাকার নিচে আসবেনা। চরমভাবে মেজাজ খারাপ হইলো। জিজ্ঞেস করলাম কি জন্য ১৫ টাকা? বললো মামা চাউলের দাম এতো বেশী কি করবো? সত্যিই চাউলের দাম অনেক বেশী। তারপর থেকে রিক্সাওয়ালাদের সাথে তেমন দর-দাম করতামনা। এইটা তত্ত্বাবাধয়ক সরকারের সময়কার কথা।
ঘটনা দুই
আজকে রিক্সাওয়ালা আবার ১৫ টাকা চাইলে বললাম কিরে ভাই এখন কি সমস্যা চাউলের দামতো কম। রিক্সাওয়ালা বলে মামা চাউলের দাম কম হইলে কি হবে? তরকারীর দাম তো অনেক বেশী। আমি বললাম তাতো থাকবোই আমরা তো আওয়ামীলীগরে ভোট দিসিলাম চাউলের দাম কমানোর জন্য। ব্যাটা এইবার মুচকী হাসে। বলে মামা সত্যি বলতে কি আমাদের মতো গরীবরা আওয়ামীলীগরে এইবার ভোট দিসিলো কমদামে চাউল খাওয়ার জন্য।
তাইলে তো মামা সবই ঠিকই আছে। চাউলের দামতো আগের চেয়ে অনেক কম। সাথে এইটাও এ্যাড করলাম আমি বর্তমান সরকারের উপর বেজায় খুশী।
রিক্সাওয়ালা এইবার দ্বীর্ঘশ্বাস ফেললো। কিছুক্ষণ চুপ করে থেকে বলে মামা রোজা সামনে। অথচ এখনি কাঁচামরিচ ২০০ টাকা কেজি। মসুরের ডাল ঐ যে একবার ১১২ টাকা কেজি হইছিলো আর নামার কোন সম্ভাবনা নাই। কৃষক ধানের দাম পাইলোনা এইবার। সেনাবাহিনীর প্রধান কি যে নাম ছিলো? আমি বললাম মইন। মইন চিল্লাইছিলো বেশী বেশী আলু খান ভাতের উপর চাপ কমান। হেই আলুও ২৮-৩৬ টাকা কেজি। আবার দেখেন মামা বাণিজ্যমন্ত্রী নির্লজ্জের মতো নিজের মন্ত্রণাণয় থুইয়া অন্য জিনিস লইয়া লাফায়।
রিক্সাওয়ালার কোন কথার জবাব না দিয়ে ২ টাকা বেশী দিয়ে নিরবে চলে আসলাম অফিসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


