বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে যুক্ত হন এম সাইফুর রহমান। ব্যক্তিগত জীবনে পেশায় চাটার্ড অ্যাকাউটেনটেন্ট সাইফুর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মোট ১২ বার বাজেট উপস্থাপন করেছেন। ছিলেন চার চারবার সংসদ সদস্র।
১/১১ এর পরে ছেলেদের কু-কীর্তিকে পুঁজি করে ১/১১ এর হোতা এবং বিএনপির অসময়ে সুযোগ সন্ধানী জেগে উঠা মান্নান-আশরাফ গংদের গভীর রাতের চক্রান্তে এম সাইফুর রহমানকে করে দেয় চরমভাবে বিতর্কিত। উনের দলের চেয়ারম্যানের পদ গ্রহণ করেন। যা তৃণমূল পর্যায়ের বিএনপিরা কোনভাবেই মেনে নিতে পারেনা। কিন্তু সবাই বুঝতে গভীর ষড়যন্ত্রের স্বীকার বিএনপির এ ত্যাগী নেতা।
পরবর্তিতে এ নেতা সবার কাছে বলেন যে, ষড়যন্ত্রকারীরা তাকে সেদিন রাতে ষড়যন্ত্র করে চেয়ারম্যানের পদ জোড় করে ধরিয়ে দেয়। তিনি আরো বলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির একজন হয়ে কাজ করে যাবেন।
কিন্তু গত কিছুদিন ধরে বিএনপির কাউন্সিলকে ঘিরে আবার শুরু হয়েছে কাদাঁ ছুড়াছুঁড়ি। সিলেটের অনেকেই এ বর্ষীয়ান নেতাকে আবার বিতর্কিত করার অপ্রয়াসে লিপ্ত ছিলো। সেই সুযোগ আর পেলোনা সেই সকল নেতা-কর্মীরা।
সিলেটের মৌলভীবাজারের এ বাসিন্দা সিলেটকে ভালোবাসতো গভীর ভাবে। গতকাল হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত শেষে এম সাইফুর বলেন সিলেট আমার শেষ ঠিকানা। আমি বার বার সিলেট ফিরে আসতে চাই।
তার উভয় চাওয়াই পূর্ণ হয়ে গেলো। সিলেটের এ ত্যাগী নেতাকে সিলেটের মাটি আর ঢাকা আসতে দিলোনা। বিতার্কিকদের পরাজিত করে বিএনপির একজন হয়েই মারা গেলেন একজন সাইফুর রহমান।
গভীরভাবে উনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং উনার রুহের মাগফেরাত কামনা করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




