somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে শেষ বলে কিছু নাই। জলিল বললেন 'দুঃখিত'।

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল তার দল, দলের সভানেত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা এবং গত সাধারণ নির্বাচন সম্পর্কে সমপ্রতি যে মন্তব্য করেছেন তার জন্য 'দুঃখ' প্রকাশ করেছেন।

জলিল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় আটকাবস্থায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তাকে যে নির্যাতন করেছে এর যন্ত্রণা তাকে অস্থির করে ফেলে। তিনি এ কারণে সংসদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চেয়েছিলেন। তিনি এখনো বিচার পাননি। এই বিচার না পাওয়া এবং অন্তর্জ্বাালার কারণে মাঝে মাঝে তার ক্ষোভ হয়।

তিনি বলেন, "আমার মানসিক যন্ত্রনার কারণে আমি অনেক কথা বলে থাকতে পারি। এজন্য আমি দুঃখিত। আমি আশা করবো আমার নেত্রী শেখ হাসিনা এই নির্যাতনের বিচার করবেন। আমি রাজনীতিতে থাকবো, সেটা আওয়ামী লীগের রাজনীতিই করবো এবং শেখ হাসিনার নেতৃত্বেই করবো। তার উপর আমার অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা আছে।"

জলিল বর্তমানে সপরিবারে ব্যক্তিগত সফরে লন্ডন রয়েছেন।

ক্ষমতায় যাওয়ার জন্য সেনাসমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের 'সমঝোতা' হয়েছিলো বলে জলিল ইতিপূর্বে যে দাবি করেছিলেন তা তিনি অস্বীকার করেন। এ সম্পর্কে তিনি বলেন, "সমঝোতা যদি ওই সামরিক বা তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে না হতো তাহলে তো নির্বাচনই হতো না। আমি নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত করার কথা বোঝাতে চেয়েছি। যেমন নেত্রীকে গ্রেপ্তার করা হলো, খালেদা জিয়া গ্রেপ্তার হলেন, আমরা গ্রেপ্তার হলাম, নেত্রীর সঙ্গে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আলাপ-আলোচনা হলো। আমি সমঝোতা বোঝাতে এই আলাপ-আলোচনাকেই বুঝেয়েছি। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আমি কোনো কথা বলিনি। আমি মনে করি আমার জীবনে আমি যতো নির্বাচন দেখেছি এর মধ্যে বাংলাদেশের ইতিহাসে এটি হচ্ছে সবচেয়ে বেশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এমনকি পাকিস্তান আমলের মধ্যেও।

"আমি সমঝোতার বিষয়টি এভাবে বোঝাতে চেয়েছি যে, একটা নির্বাচনের জন্য যখন আন্দোলন চলছিলো, তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে বোঝাপড়া চলছিলো। তাদের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক চলছিলো ১৪ দল ও চার দলীয় ঐক্যজোটের। সেই বৈঠকগুলোর প্রক্রিয়া সফল না হওয়ায় পরবর্তীতে কেয়ারটেকার সরকার আসে। একবছর-দুই বছর এরা থাকে। তাদের সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা হয়। এর ভিত্তিতে আমরা যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পেয়েছি আমি সেটাকেই বুঝিয়েছি।

"সমঝোতা বলতে আওয়ামী লীগকে কেউ ক্ষমতায় বসিয়ে দিয়েছে এটা আমি বিশ্বাসও করি না, এটা আমি বলিও নি। আমার বয়স ৭০ বছর চলছে। এই বয়সে আমার বাবাও আমাকে কোনদিন গালিগালাজ করেন নাই। আমার গায়ে হাত তোলেননি। আমাকে গ্রেপ্তার করার পর ডিজিএফআই যে দুর্ব্যবহার করেছে তা আমার জন্য যন্ত্রণাদায়ক।"

ডিজিএফআই এর নির্যাতন প্রসঙ্গে জলিল আরও বলেন, "তারা আমাকে শারীরিক, মানসিকভাবে নির্যাতন করেছে। বাধ্য করেছে আমাকে সই করতে। তারা কী করেনি? পাঁচদিন রিমান্ডে রেখেছে, ছয়দিন রিমান্ডে রেখেছে। রিমান্ডে রেখে টেপ বানিয়ে বিদেশে পাঠিয়েছে, বাইরে পাঠিয়েছে। আমাকে জিজ্ঞাসাবাদের এই টেপ কীভাবে বাইরে গেলো? ডিজিএফআই এটা না করলে কী করে যায়।

"আমি তাদের জিজ্ঞেস করলে তারা জানায়, এক সাংবাদিক চুরি করে নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম সাংবাদিক এখানে আসলো কী করে? আপনি তো মিথ্যা কথা বলছেন। সুতরাং এই যন্ত্রণাটা আমাকে মাঝেমাঝে অস্থির করে ফেলে। আমি এজন্যই পালার্মেন্টে সংসদীয় কমিটি করার দাবি জানিয়েছিলাম। এদের এই ক্ষমতার অপব্যবহারের বিচারের প্রত্যাশায় সংসদে আমি কথা বলেছি। আমি এখনো এই বিচার পাইনি। আশা করবো একদিন আমার নেত্রী এ বিচারটা করবেন।"

"এই বিচার না পাওয়ার কারণে মাঝে মাঝে আমার যন্ত্রণা হয়। আমার অন্তর্জ্বাালায় হয়তো ক্ষোভের প্রকাশ হয়। এবং সেখানে হয়তো আমি আনুষাঙ্গিক কথা বলে থাকতে পারি। সে জন্য আমি দুঃখিত। এবং সেটা সম্পূর্ণভাবে আমার মানসিক যন্ত্রণার কারণে। আমি এটা ডাইজেস্ট করতে পারি না। যে লোকটার উপর জীবনে তার বাবা-মা কোনদিন হাত তোলে নাই, গালিগালাজ করে নাই, সেই লোকটাকে রাস্তার এবং যে আমার কর্মচারী, ডিজিএফআই আমার টাকার কর্মচারী, আমি তাদের বেতন দেই, আমার করের পয়সা দিয়ে তার বেতন দেওয়া হয়, তাই আমি এটা হজম করতে পারি না।"

দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি তার কোনো ক্ষোভ আছে কীনা জানতে চাইলে জলিল বলেন, "না না আমার কোন ক্ষোভ নাই। আমি ক্ষোভ-বিক্ষোভের কথা বলিনি। শেখ হাসিনার প্রতি আমার অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা আছে। তিনি আমাকে যা দিয়েছেন, আমি মনে করি এর বেশি আমার কিছু পাওয়ার নেই। উনি আমাকে দলের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন। উনার আশীর্বাদ না পেলে আমি জেনারেল সেক্রেটারি হতে পারতাম না। উনি মন্ত্রী বানিয়েছেন বলে তা সম্ভব হয়েছে।

"কিন্তু আমার মনের মধ্যে যে ব্যাথা- আমাকে উনি শাস্তি দিলেন। শাস্তিটা কী অপরাধে দিলেন আমি এটা জানতে চাই। তিনি শাস্তি দিতে পারেন, একশ' বার দিতে পারেন। তিনি আমার নেত্রী। কিন্তু আমি জানতে চেয়েছি শাস্তিটা কী অপরাধে। আমার অন্যায়টা কোথায়। যখন সবাই সংস্কারের পক্ষে কথা বলেছে, শেখ হাসিনাকে এক্সক্লুড (বিচ্ছিন্ন) করতে হবে রাজনীতি থেকে, তখন আমিই একমাত্র ব্যক্তি নেত্রীর পক্ষে কথা বলেছি।"

তিনি এখনো শেখ হাসিনার পক্ষে আছেন কিনা জিজ্ঞেস করলে জলিল বলেন, "এখনো আমি শেখ হাসিনার পক্ষে আছি। নৌকা কারো নিজস্ব সম্পত্তি নয়। নৌকার মালিক বঙ্গবন্ধু, নৌকার মালিক শেখ হাসিনা, আর নৌকার মালিক যারা নৌকার সঙ্গে চলে তারা।"

দেশে ফিরে গিয়ে সক্রিয় রাজনীতিতে থাকবেন কিনা- এ প্রশ্নের জবাবে জলিল জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতিই করবেন।

তিনি বলেন, "অবশ্যই। আমি দেশে ফিরে গিয়ে অবশ্যই রাজনীতিতে থাকবো। থাকবো না কেন? আমি একটি আসনের প্রতিনিধি। রাজনীতি করবো না কেন? অবশ্যই করবো। তবে সেটা আওয়ামী লীগের রাজনীতিই করবো। শেখ হাসিনার নেতৃত্বেই করবো। আমি শেখ হাসিনাকে অনেক উঁচুতে স্থান দেই। তার নেতৃত্বে দেশের একটা পরিবর্তন হবে না এটা আমি বিশ্বাস করি না। সেজন্য আমার আক্ষেপ থেকে বলেছি, নয় মাসে কোন সাফল্য হয়নি।"

আপনি বলেছেন, আপনিসহ পাঁচ বর্ষীয়ান নেতা উপদেষ্টামন্ডলীতে থাকায় কাজ করার সুযোগ পাচ্ছেন না। আপনারাও কাজ করতে আগ্রহী তা কি কখনো প্রধানমন্ত্রীকে বলেছেন? এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা বলেন, "এটা বলার অপেক্ষা রাখে না। কারণ প্রধানমন্ত্রী লিডার অব দি হাউজ। উনার কেবিনেট উনি গঠন করবেন, এটা তার প্রাধিকার। এখানে অন্যদের মতো, ছেলে-ছোকড়াদের মতো আমরা বলতে পারবো না আমাদের নেন। উনি যদি মনে করেন আমাদের নেওয়ার দরকার আছে, উনি নেবেন। এটা সম্পূর্ণভাবে তার এখতিয়ার।"

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে অনেক কিছু দিতে পারি। দলকে দেশকে দেওয়ার এখনো অনেক সামর্থ আছে।

ওয়ান-ইলেভেনের পর বাংলাদেশের রাজনীতিতে কোনো গুনগত পরিবর্তন এসেছে কিনা জিজ্ঞেস করলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, আসা উচিত ছিলো। আসেনি। আশানুরূপ নয়।

আব্দুল জলিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়ার সঙ্গে তার সংলাপ ব্যর্থ হওয়ার জন্য খালেদা জিয়ার একগুয়েমিকে দায়ী করেন। এর কারণ হিসেবে তিনি বলেন, খালেদা জিয়া তখন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছিলেন না।

তার সা¤প্রতিক মন্তব্যে যুদ্ধাপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে দৃষ্টি অন্যত্র সরে যাচ্ছে না বলে মনে করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। তিনি বলেন, এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার তরিত গতিতে হোক। বিচার কার্যকর করে অপরাধীদের শাস্তি দেওয়া হোক। এটা জনগণের দাবী, আওয়ামী লীগের সব কর্মীর দাবী, আমারও একই দাবী। সব ইস্যুর মূল ইস্যু হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার। এই দুই বিচার না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।

এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে বলে জলিল দৃঢ় আশাবাদী।

লন্ডনে গত বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জলিল বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে ফিরে দলীয় পদ ধরে রাখার জন্য সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধে যাওয়া উচিত ছিল। না যাওয়াটা আমার ভুল ছিল। তার প্রতি বেশি আনুগত্যই আমার অপরাধ।"

উপদেষ্টা পরিষদে রেখে শেখ হাসিনা অনেক জ্যেষ্ঠ নেতার প্রতি 'অন্যায়' করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

দলের বর্তমান নেতৃত্বের সমালোচনা করে জলিল বলেন, বর্তমান মন্ত্রিসভার ৯০ শতাংশই 'সংস্কারপন্থী'। তবে এর আগে লন্ডনে বাঙালিদের টেলিভিশন চ্যানেল বাংলা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সঙ্গে সম্পর্ক রাখতেন।

সেনাসমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা হয়েছিল বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইঙ্গিত দেন তিনি। তবে বাংলা টিভিকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ও ক্ষমতারোহণের পেছনে সমঝোতা ছিল।

জলিলের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় রোববার নিউ ইয়র্কে বাংলা সংবাদ মাধ্যমসমূহের সঙ্গে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "তিনি (জলিল) কি একইভাবে নির্বাচিত হয়েছেন? এমন অভিযোগের আগে সংসদ সদস্য পদ থেকে তার পদত্যাগ করা উচিত।"

এদিকে মঙ্গলবার আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া নিয়ে আবদুল জলিলের এই অভিযোগকে 'হতাশাগ্রস্ত ব্যক্তির কথা' বলে উড়িয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। তিনি বলেন, "নবম জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। দেশ-বিদেশেও তা প্রশংসিত। কোনও হতাশাগ্রস্ত লোকের কথায় এর বিচার হয় না।"

জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ২৮ মে জলিলকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ২ মার্চ প্যারোলে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। ছয় মাস পর ৩১ আগস্ট দেশে ফেরেন।

এরপর অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ২০ অক্টোবর হাইকোর্ট জলিলকে জামিন দেয়।

জামিন পাওয়ার পর আদালত চত্বরে বসেই জলিল সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালনের ঘোষণা দিলে এ নিয়ে দলের নীতি-নির্ধারকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কারণ, গ্রেপ্তার অবস্থায় নিজের স্বাক্ষর করা একটি চিঠিতে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জলিল। তখন দলে গণতন্ত্র নেই- অভিযোগ করে এর জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকেও দায়ী করেন তিনি।

কারামুক্তির পর জলিল চিঠির সব বক্তব্য অস্বীকার করেন। এরপর থেকে তাকে দলের পদে রাখা হলেও দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি।

এমনকি দলের কাউন্সিলের কোনও কাজে তাকে যুক্ত করা হয়নি। ওই ক্ষোভ থেকে গত জুলাইয়ে জাতীয় কাউন্সিলের তিনদিন আগে পদত্যাগ করেন তিনি।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার ইঙ্গিত দিয়ে জলিল বলেছিলেন, "যদি তাই না হয়, তাহলে আমাকে সেক্রেটারির পদে দায়িত্ব পালন থেকে দুই বছর নিবৃত্ত রাখা হলো কেন? কেন এ দায়িত্ব সৈয়দ আশরাফুল ইসলামকে দেওয়া হলো? এটা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং না হলে হতেই পারে না।"

আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটিতে জলিলসহ দলের অনেক রথী-মহারথীদের ঠাঁই হয়নি। তার স্থান হয়েছে উপদেষ্টা পরিষদে।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে জলিল ওই সাক্ষাতকারে বলেন, "উপদেষ্টা পরিষদে থেকে আমাদের কাজ করার কোনও অবকাশ নেই। শেখ হাসিনা তল্পীবাহকদের প্রেসিডিয়ামের সদস্য করে আমাদের প্রতি অন্যায় করেছেন।"

আব্দুল জলিল ২০০২ সালের ডিসেম্বরে দলের ১৯-তম কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

Click This Link
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×