somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিবার-পরিজন হারানোর ব্যাথা কি আপনি ভুলে গেছেন?

২০ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা আপনাকে প্রায়ই টিভিতে, পত্রিকাতে বলতে দেখি পরিবার, পরিজন হারানোর ব্যাথা আপনে বুঝেন। আমরা সেটা বিশ্বাসও করি। কেননা ১৯৭৫ এ আপনিই তো মা-বাবা-ভাই-ভাবী সহ অনেক আত্নীয় হারিয়েছেন। তাই স্বভাবতই আমরা ভাবি পরিজন হারানোর ব্যাথা আপনের চেয়ে কে বেশী বুঝে!

কিন্তু আমার ভাবনার পরিধিতে বাঁধা হয়ে আসছে আপনার সাম্প্রতিক কথাবার্তা-কর্মকান্ড। নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর হত্যার পর দেশবাসী সে হত্যাকান্ডের ভিডিও দেখেছে। আমরা দেখেছি আওয়ামীলীগের নেতা-কর্মীরা কিভাবে রাস্তায় ফেলে পিটিয়ে রক্তাক্ত করলো সানাউল্লাহ নূরকে। আমরা দেখেছি তার বেঁচে থাকার আকুতি, চেষ্টা। কিন্তু আওয়ামীলীগের কর্মীরা তাকে ঘিরে রেখে বার বার আঘাত করে গেছে। একজন সানাউল্লাহ নূর একদিন যে রাস্তা দিয়ে হেটেঁ যেতো সে রাস্তার বুকে শুয়েই হারিয়ে গেলো চিরতরে।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি সে দৃশ্য টিভির খবরে দেখেন নাই? আপনার কি বুক কেঁপে উঠে নাই?

মাননীয় প্রধানমন্ত্রী, নাটোরের ঘটনার পর আপনার মন্ত্রীসভার স্থানীয় সরকার মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, এ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সরকারের হাতে আছে। সেই ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি হঠাৎ করে বললেন, নাটোরের ঘটনা যে তাদের (বিএনপির) অভ্যন্তরীণ না, সেটা কীভাবে প্রমাণ করবেন। !!!!!!!!!!!

একটি ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে কারা সানাউল্লাহ নূরকে হত্যা করলো।ঐ সকল খুনীদের বিরুদ্ধে মামলা করা হলো।ঘটনার প্রত্যক্ষদর্শীরা স্বাক্ষ্য-প্রমান দিলো। তারপরও একজন প্রধানমন্ত্রী হিসাবে আপনি একথা কিভাবে বলেন? মাননীয় প্রধানমন্ত্রী প্রাকাশ্যে এ ধরণের মন্তব্য করে আপনি বরং খুনীদেরকে উৎসাহিত করলেন, পরোক্ষভাবে খুনকে সমর্থন করলেন। এই সমর্থনের জেরে যদি আপনার নেতা-কর্মীরা আরো দশটা খুন করে বসে তাহলেও অবাক হবোনা। আর খুন যে করে এবং যে খুনীকে প্রশয় দেয় তারা উভয়েই অপরাধী এই কারনে যদি কোন একদিন এ দেশের জনগণ আপনার বিচার চায় তাহলেও অবাক হবোনা।
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×