somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করছি..........

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমেই বলি আমি রাজনীতি করি না বা কোন দলের সদস্যও নই।
বর্তমান বা চলমান ক্ষমতার দ্বন্দের রাজনীতিকে চরম ভাবে ঘৃণা করি কারণ এই রাজনীতিবিদরা কেউ আমাদের দেশকে প্রকৃত অর্থে ভালোবাসে না তারা ভালবাসে শুধুই ক্ষমতা আর টাকা।
কিন্তু বর্তমান অনেক হাইব্রিড রাজনীতিবিদদের বা নেতা থেকে মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে আমার কাছে একজন আলাদা মানুষ মনে হয়েছে।
তবে সমালোচকরা আমাকে বলতে পারেন "কেন"?
এই প্রশ্নের উত্তর সঠিক ভাবে আমার জানা নাই।
এক কথায় বলতে পারি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলে মনে হয়।
মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে তার মুখের কথায় ও বাহ্যিক আচরণে যেটা নিয়ে এগিয়া যায় সে ভবিষৎতের দিকে।
একজন মানুষের (বক্তৃতার) ভাষা প্রয়োগের বা উপস্থাপনার ক্ষমতা অনেকাংশে তাকে সম্মুখ নেতৃত্বে নিয়ে আসে এবং সাধারণ মানুষ তাকে পছন্দ করতে শুরু করে। আমিও হয়তো তাদের একজন।
আমাদের দেশের পুলিশ ভাইয়েরা গত জুনের-২০১২ সালের এক চার্জশিটের তদন্তে দেখিয়েছিল "মির্জা ফকরুল ইসলাম আলমগীর নিজে মাইক্রোবাসে করে গিয়ে বাস থামিয়ে বাসে আগুন লাগিয়েছেন"
আর এবার গত ডিসেম্বরে পুলিশের অভিযোগ মির্জা ফকরুল ইসলাম আলমগীর ঢাকা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করেছেন।
তবে শুধু তাই নয় হাইকোর্টে জামিন পাওয়ার পরদিন আরও দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন এবং একের পর এক মামলায় জড়ানো হচ্ছে মির্জা ফখরুলকে।
সত্যিই অবাক হই.....কোন হিরক রাজার দেশে বাস করছি।
পুলিশ সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে ককটেল বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানায় ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে সূত্রাপুর থানায় দুটি মামলা করে পুলিশ। গতকাল তাঁকে এ দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এজাহারে নাম না থাকা সত্ত্বেও মির্জা ফখরুলকে কেন এত দিন এ দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে, তা জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন, তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।
বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটি অত্যন্ত নিচু স্তরের সংস্কৃতি। এটা চলতে থাকলে ভবিষ্যতে কোনো ভালো মানুষ রাজনীতিতে আসবেন না।
তরিকুল ইসলামের এই কথা আমি ব্যক্তিগত ভাবে একমত।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হক প্রথম আলোকে বলেন, ‘আমার ৫৩ বছরের আইন পেশার জীবনে এ রকম কখনো দেখিনি। এর চেয়ে জঘন্য জিনিস কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। এটা আইনের শাসন ও মৌলিক অধিকারের পরিপন্থী।’

সরকারের এই নোংরা রাজনৈতিক খেলা অনতিবিলম্বে বন্ধ হউক......

আমি রাজনীতিবিদদের সাথে নই তবে এই অধিকতর স্বচ্ছ মানুষটির মুক্তির পক্ষে আছি।
আমি মির্জা ফকরুল ইসলাম আলমগীর নিঃশর্ত মুক্তি দাবি করছি.....
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×