somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিটি নির্বাচনঃ আওয়ামী লীগের গু হারার বা পরাজয়ের ১০ কারণ......

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সদ্য অনুষ্ঠিত বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী—এ চারটি সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত চার প্রার্থীর বিপুল বিজয় এটা প্রমাণ করে না যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের চেয়ে দুর্বল ছিলেন; বরং ব্যক্তিগত ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতায় তাঁরা এগিয়ে ছিলেন। বিদায়ী চার মেয়রের মধ্যে অন্তত তিনজন তাঁদের মেয়াদকালে সিটি করপোরেশনের উন্নয়নে অনেক কাজ করেছেন। কিন্তু তার পরও তাঁদের পরাজয়ের গ্লানি বইতে হলো। এর প্রধান কারণ তাঁরা যে দলের প্রার্থী ছিলেন, সেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি জনগণের হতাশা ও অনাস্থা। এই নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরা জয়ী হলেও মূল পরাজয় প্রার্থীদের নয়; সরকারি দলের। সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের ১০ কারণ চিহ্নিত করা যায় এভাবে:
১. অতিআত্মবিশ্বাস: ব্রিটিশ সাম্রাজ্যে একদা যেমন সূর্য অস্ত যেত না, তেমনি আওয়ামী লীগের নেতারা ভাবেন কোনো নির্বাচনে তাঁদের কেউ পরাজিত করতে পারে না। যদি কোনো নির্বাচনে আওয়ামী লীগের নেতারা পরাজিত হন, তখন ভাবেন, এটা দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের ফল।
২. ষড়যন্ত্র-তত্ত্ব: আওয়ামী লীগ বরাবর বন্ধুকে শত্রু এবং নিকটকে দূর করতে পছন্দ করে। কেউ সরকারের সমালোচনা করলে তাঁকে দেশ ও জাতির শত্রু হিসেবে আখ্যায়িত করা হয়। আবার সেই শত্রুরা যখন আওয়ামী লীগকে সমর্থন করেন, তখন তাঁর দেশপ্রেমিকের সনদ পেতে অসুবিধা হয় না।
৩. সাংগঠনিক দুর্বলতা: আওয়ামী লীগ পুরোনো রাজনৈতিক দল। এই দলের সাংগঠনিক দুর্বলতাও পুরোনো। চারটি সিটি করপোরেশনের অন্তত তিনটি আওয়ামী লীগের একটি অংশ দলের মেয়র প্রার্থীর বিরুদ্ধে তলে তলে কাজ করেছে। কেন্দ্রের পক্ষ থেকে সেই বিরোধ মেটানোর চেষ্টা ছিল না।
৪. বিরোধী দলের শক্তিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা: ২০০৮-এর নির্বাচনে বিজয়ের পর থেকেই আওয়ামী লীগ বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছে। শীর্ষ নেতাদের কথায় চরম অবজ্ঞা ও অসহিষ্ণুতা প্রকাশ পেয়েছে। মানুষ কখনোই এ বিষয়টি ভালোভাবে নেয়নি।
৫. মিত্রদের সঙ্গে অসহযোগিতা: চার সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের ১৪ দলের সমর্থক বলে দাবি করলেও নির্বাচন প্রক্রিয়ায় ১৪ দলের মতামতকে কখনোই গুরুত্ব দেয়নি। এমনকি কাউন্সিলর পদেও শরিকদের মতামত নেওয়া হয়নি। জোটগতভাবে কোনো তৎপরতাও লক্ষ করা যায়নি।
৬. জাতীয় পার্টির অসহযোগিতা: মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির কমবেশি ভোট সব সিটি করপোরেশন এলাকায় আছে। তাদের মতামত নেওয়া বা সহযোগিতা চাওয়ার প্রয়োজনবোধ করেনি আওয়ামী লীগ। ভেবেছে, একক শক্তিতেই নির্বাচনে জিতে যাবে। কিন্তু ২০০৮ আর ২০১৩ যে এক নয়, এই উপলব্ধি আওয়ামী লীগের নেতাদের আসেনি।
৭. কাজের চেয়ে কথা বেশি: গত সাড়ে চার বছরে আওয়ামী লীগের নেতারা, তার মন্ত্রীরা কাজের চেয়ে কথাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁরা ভেবেছেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা বলেই জনপ্রিয়তা ধরে রাখা যাবে। সিটি নির্বাচন প্রমাণ করল শুধু কথায় চিড়ে ভেজে না।
৮. বিএনপিকে মৌলবাদীদের দিকে ঠেলে দেওয়া: ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি অনেকটাই জামায়াত থেকে দূরত্ব বজায় রেখে চলত। কিন্তু আওয়ামী লীগের নেতারা সব সময় তাদের জামায়াতের সঙ্গে ব্র্যাকেটবন্দী করার কৌশল নিয়েছেন। এর ফলে সব মৌলবাদী গোষ্ঠী জোটবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দিয়েছে।
৯. সবকিছুর দায় চাপানো: জামায়াতের যুদ্ধাপরাধের বিচারবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষ পছন্দ না করলেও বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিকে সমর্থন করছে। সরকার এ দুটিকে পৃথক না করে সব দায় যুদ্ধাপরাধের বিচারের বিরোধী তৎপরতা বলে চালিয়ে দিয়েছে।
১০. শেয়ারবাজার, পদ্মা সেতু, হল-মার্ক ইত্যাদি কেলেঙ্কারির জবাব না পাওয়া: সরকারের নেতারা বিএনপিকে দুর্নীতিবাজ ও দুঃশাসনের প্রতিভূ বলে দাবি করলেও নিজেদের তার চেয়ে উত্তম প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। প্রথম দিকে মন্ত্রীদের কিছুটা পরিচ্ছন্ন ভাবমূর্তি থাকলেও ‘আবুল ঘটনায়’ সরকার ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা সরকারের প্রতি হলুদ কার্ড জানিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে তাঁরা লাল কার্ড দেখাবেন, না সাদা কার্ড, তা নির্ভর করবে ক্ষমতাসীনদের পরবর্তী আচরণের ওপর।

সোহরাব হাসান -প্রথম আলো
Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×