গত মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরে মাননীয় প্রধানমন্ত্রী পূত্র বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতির বিভিন্ন বিষয়ে আলাপকালে বলেন ‘আমাদের আশা আছে, বিরোধী দল সংলাপে আসবে। কিন্তু এর কোনো লক্ষণ দেখছি না। আমাদের তরফ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন নানা ছুতা দেখিয়ে তারা দাওয়াত ফিরিয়ে দিচ্ছে। আমরা আর কয়বার দাওয়াত দেব।’
তিনি আরো বলেন"আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে উল্লেখ করে জয় বলেন, আইনমন্ত্রী, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বাসায় বোমা হামলা হয়েছে। বিএনপি-জামায়াতের আগের আমলের মতো বোমা আমলা শুরু হয়ে গেছে। বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে জঙ্গি তত্পরতা বৃদ্ধি পাবে উল্লেখ করে তিনি বলেন, তারা ক্ষমতায় এলে শুধু আওয়ামী লীগ নয়, হিন্দু, সুশীল সমাজ সবাইকে মারবে। উড়িয়ে দেবে।
এদেশ আমার আপনার সবার এখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে.....একমাত্র এই কিছু নোংরা রাজনীতিবিদদের কারণ ধর্মীয় বিভেদ ঘটে বা ইচ্ছাকৃত ভাবে ঘটানো হয়।
আমি কোন দিন শুনিনি বা পত্রিকায় পড়িনি আমাদের বাংলাদেশের শিক্ষিত সমাজে বা দেশের কোথাও কোন ব্যক্তি তার পাশের বাড়ি/ফ্ল্যাটের মানুষটি হিন্দু বা অন্য ধর্মের বলে তাকে হেয় বা তার সাথে সুসম্পর্ক রাখেনি বা তাকে হত্যা করা বা তার সাথে ধর্মীয় বিষয়ে বিতর্কে জড়িয়ে মারামারিতে লিপ্ত হওয়া।
আমাদেরও তো অনেক বন্ধু হিন্দু আছে কৈ তাদের সাথে ধর্মযুদ্ধ নিয়ে আমাদের কোন দিন পার্থক্য বা বিতর্ক করে তাকে হেয় করিনি। যা ঘটে বা ঘটেছে ঐ রাজনীতিবিদদের নিজেদের সুবিধার কারণে....
জয়ের এই ধরনের বক্তব্য সুস্পস্ট ভাবে রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে ধর্মীয় উসকানী মূলক ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে অবিশ্বাসের দেয়াল তৈরা করা।
যদিও জানি তার কোন প্রতিউত্তর বা প্রতিবাদ করার সাহস আমাদের সমাজের অনেকরই এখন নেই...বা করবেন না কারণ তিনিতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে.....
বিদেশে লেখাপড়া করলে বা সমাজে বাস করলে মানুষের উন্নত মানুষিকতা জন্মে,ভদ্রতা, নম্রতা শিখে কিন্তু জয় এখনও রয়ে গেছেন বালখিল্যতা ও পুরোনো মানুষিকতায়, যা খুবই দূঃখজনক....
এবার বিদেশ যাওয়ার আগে তিনি তিন দিনের মধ্যে চমক দেখাবেন ও আমার কাছে তথ্য আছে আগামীতে আবারও ক্ষমতায় আসবে বলে ব্যাপক সমালোচিত হয়েছিলেন।
তাই বলব উন্নত বাংলাদেশ গড়তে হলে আগে গড়তে হবে সবার কাছে গ্রহন যোগ্য নিজের ব্যক্তিত্ব্য ও উন্নত মানুষিকতা..
খালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বা অতিথি পাখি হলেই হবে না.....
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


