
ব্লু হোয়েল গেম এ বিশ্বাস করার চেয়ে ভূতে বিশ্বাস করা ভালো।কারন আমাদের দাদা,নানা,মামা,চাচা রা অনেকেই ভূত দেখেছেন।অথচ ব্লু হোয়েল গেম খেলছে তো দূরের কথা,এই গেম চোখে দেখছে এমন কাউকে পাইলাম না।
ডার্ক ওয়েবের দোহাই দিয়ে এক দল আরেক দল কে বুদ্ধু বানিয়ে যাচ্ছে।১৬ কোটি মানুষ ব্লু হোয়েল চোখে দেখল না অথচ ভারত,রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে শ'য়ে শ'য়ে মানুষ মারা যাচ্ছে।বিষয়টা বিশ্বাস যোগ্য না।
তাহলে হাত কাটার ছবিগুলো কি মিথ্যা।না,ছবিগুলো রিয়েল।কিন্তু তারা যে ব্লু হোয়েল খেলেই হাত কেটেছে তার প্রমান কি?প্রেমে ব্যার্থতা,পরিক্ষায় খারাপ করা,আইফোন না পাওয়া বিভিন্ন কারনে জিদের বশবর্তী হয়ে তারা এই কাজ করে থাকতে পারে।আমার ভাইগ্না নিজের হাত কেটে ফেলেছিল,কারন তার বাবা মা তাকে প্রাইভেট মেডিকেলে ভর্তি করে দেয় নি বলে ২০০১ সালে।এই ঘটনা ২০১৭ তে হলে তাকে ব্লু হোয়েলের ভিক্টিম বানিয়ে দেয়া হত নিশ্চিত।
তিমি মাছের ছবি আকাটাও বদ পোলাপনের আরেকটা কৌশল ।এর মাধ্যমে তারা তাদের বাবা-মা কে ভয় দেখাতে চায় আমি শুধু হাত কেটেই খান্ত নই:আই উইল কমিট সুইসাইড,ইফ ইউ ডোন্ট ফুলফিল মাই ইলিগাল ডিমান্ড।এদের একমাত্র ঔষধ "জালি বেত"।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



