somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধ বিরোধী গান।

১৭ ই মে, ২০২১ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধ বিরোধী গান বলতেই আমরা বুঝি বব ডিলানের ব্লোইং ইন দ্যা উইন্ড বা স্কর্পিয়নের চেঞ্জ অব উইন্ড ।সেগুলো অসাধারন গান তবে আপ বিটের নয়।নাইনটি নাইন লাফট বেলুনস আমার শোনা অন্যতম সেরা একটি যুদ্ধ বিরোধী গান;আপ বিটের,মজার এবং একই সাথে অর্থপূর্ণ।
গানটি ১৯৮৩ সালের একটি চার্ট টপার গান।অস্ট্রেলিয়া,অস্ট্রিয়া,বেলজিয়াম,নেদারল্যান্ড, জাপান, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, পশ্চিম জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি ১ নম্বর জায়গা করে নেয়।ইউএস বিলবোর্ড হট হান্ড্রেড এ ২ য় স্থান দখল করে নেয়।
নাইনটি নাইন লাফট বেলুনস শোনার সময় অবশ্যই সাবটাইটেল অন রাখবেন।নাহলে জার্মান লিরিকের মজাটুকু পাবেন না।

গানটি পশ্চিম জার্মানির ব্যান্ড নেনার ১৯৮৩ সালের সেল্ফ টাইটেল্ড এ্যালবামের একটি গান।ইউরোপ ও জাপানে মূল গানটির ব্যাপক সাফল্যের পর ১৯৮৪ সালে গীতিকার কেভিন ম্যাকএ্যালিয়া লিখিত নাইনটি নাইন রেড বেলুনস শিরোনামে গানটির ইংরেজী সংস্করন প্রকাশিত হয়।ইংরেজী গানটি মূল জার্মান গানের হুবাহু অনুবাদ নয় বরং কাব্যিক অনুবাদ এবং এর অর্থ সামান্য ভিন্ন।ইংরেজী সংস্করটি ইউএস চার্টে জায়গা করে নিতে পারেনি,যদিও জার্মান ভাষার গানটি নেনার একমাত্র ইউএস হিট হয়ে ওঠে।
গানের মূল বিষয় বস্তুঃ আমজনতার একজন গায়িকা তার বন্ধুকে উদ্দেশ্য করে আকাশে ৯৯টি লাল বেলুন উড়ায়।ত্রুটিপূর্ণ নিরাপত্তা ব্যাবস্থা সেগুলোকে শত্রুদের বিমান বলে সনাক্ত করে,যার ফলে আতঙ্ক সৃষ্টি হয় এবং আনবিক যুদ্ধের সূত্রপাত ঘটে।
শুরু থেকেই নেনা(আসল নামঃগাব্রিয়েল সুসান কার্নার) ও অনান্য ব্যান্ড মেম্বাররা গানটির ইংরেজী সংস্করন নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন। দলের কি বোর্ডিস্ট ও সহ গীতিকার পিটারসেন বলেন,আমরা এখানে ভুল করে ফেলেছি।আমার মনে হয় গানটি অনুবাদে কিছু একটা হারিয়ে ফেলেছে এবং এমনকি গানটি খেলো শোনায়।এক সাক্ষাৎকারে নেনাসহ ব্যান্ডটি গানটির ইংরেজী সংস্করন নিয়ে মন্তব্য করেন,"পুরোপুরি সন্তোষজনক নয়" কারন নিজেদের বিপ্লবী ব্যান্ড হিসাবে দেখাতে ইচ্ছুক নয় এমন দলের জন্য এটা খুবই দৃষ্টি আকর্ষক।
কাইলি মেনোগে জার্মানির মেল্ট ফেস্টিভালে এই গানটি লাইভ পার্ফম করেছেন।

দ্যা ক্র্যানবেরিসের জম্বি গানটিও আমার খুব প্রিয় যুদ্ধবিরোধী গান।এই ফাকে শুনে নিতে পারেন।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২১ রাত ২:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×