somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার সারাই দোকানের ছেলেগুলা

০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এলাকার কম্পিউটার সারাইয়ের ছেলেগুলা উইন্ডোজ সেট-আপ,ড্রাইভার ইন্সটল আর এন্টিভাইরাস দিয়ে পিসি স্ক্যান করা ছাড়া আর কিছু পারে না।এবং এটুকু করেই তারা সার্ভিস চার্জ নিয়ে থাকে।এছাড়া যেহেতু এরা কোন কাজ পারে না,এরা সার্ভিস চার্জ হালাল করার জন্য আপনাকে বলবে,আপনার তো ভাল ভিডিও প্লেয়ার নেই, এইটা নেন এইটা পট প্লেয়ার। অনেক ভাল প্লেয়ার।এই ফটো ভিউয়ার দিয়ে দিলাম।দেখবেন ছবি ঝক মক করতেছে। একটা এপমি থ্রী প্লেয়ার দিলাম।খুব লাইট আর ভাল....ইত্যাদী।
আপনি পিসি দোকান থেকে ঠিক করিয়ে বাসায় নিয়ে যাবেন কিন্তু বাসায় আর পিসি ওপেন হবে না।

তাই,১১ জুন বিসিএস কম্পিউটার সিটিতে একটা দোকানে পিসি টা সার্ভিসিং এর জন্য দিয়েছিলাম দুপুরে।সেখান থেকে বলা হল সন্ধ্যা ৬ টায় জানিয়ে দিবে পিসির কি সমস্যা।তা "৬ টার " পরে কল দিলাম। জানালো কিছুক্ষুন পরে তারা জানিয়ে দিবে কি অবস্থা। "কিছুক্ষন" (প্রায় ১ ঘন্টা) পর কল দিলাম।জানালো, আপনার পিসিটা দেখা হয় নাই।কাজের অনেক চাপ।আগামিকাল সকালে ফোনে জানিয়ে দিবে।তো "আগামি কাল সকালে"(১০ টায়) কল দিলাম।জানালো এখনো কেউ আসে নাই।আমরা কয়েকজন রাউন্ড দিচ্ছি।ঘন্টাখানেক পরে কল দিয়েন।
ঘন্টাখানেক পরে সময়টা সকাল থাকে না,উহা দুপুর ১২ টা হয়ে যায়।পিসি রিসিভ করার সময় মনে থাকে না ঠিকসময়ে সঠিক সার্ভিস দিতে পারবে কিনা।যে কমিন্টমেন্ট এরা করে তা রাখবার চেষ্টা এরা করে না।
আর যাদের এত কাজের চাপ তারা সকাল ১০টার সময়ও কাজে আসে না কেন।কাস্টমার সার্ভিস কি তা বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান জানে না।জানলেও তারা এ ব্যাপারটা নিয়ে চিন্তা করে না।

এরা কোন সমাধান দিতে পারেনি।বলেছে বায়সে সমস্যা আছে আর RAM ঠিকমত পায় না।আমার পুরনো ডেস্কটপ পিসি পরীক্ষা করে দেখার মতো স্পেয়ার পার্টস এদের ছিল না।আন্দাজের উপর RAM কিনিয়েছে।বায়োস এ সমস্যা ছিল ঠিক করেছে বলেছে।কিন্তু কাজের কাজ কিছু হয়নি।আগে যা সমস্যা ছিল সেই সমস্যা ঠিক(?) করার পরেও বিদ্যমান।আর সমস্যাটা এমন যে ব্যাটারি পরিবর্তন করলে তাৎক্ষনিক সমাধান হয়।কিন্তু সেটা টেকসই হয় না। ১০-১৫ দিন পরে যেই কে সেই।মূল সমস্যা ছিল ডেট টাইম ঠিক না থাকা এবং ক্রমান্বয়ে পিসি চালু না হওয়া।

সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×