মতি মিয়ার সুশীলতার প্রতিদান
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মতি মিয়া খুব সাধারণ এক জন মানুষ। পেশায় একজন চাকুরীজীবী। তুখর এক লেখক ও সমালোচক। ছাত্র বয়স থেকেই লিখলিখিতে তাঁর হাতেখড়ি ছিল। প্রথম প্রথম লিখতেন সাধারণ বিষয়ে। এর পর সমালোচনামুলক। আস্তে আস্তে সমকালীন রাজনীতি ও নেতানেত্রীদের ত্রুটি-বিচ্যুতি নিয়ে। পরে দেশের জাতীয় বিষয়গুলোগুলো নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনামুলক লিখা লিখতে শুরু করলেন। তাঁর লিখা পড়ে দেশে তাঁকে নিয়ে হৈহৈ রৈরৈ পড়ে গেল। সরকারী ও বিরোধী দল তাঁকে নিয়ে টানাটানি শুরু করে দিল। কিন্তু মতি মিয়া সাফ জানিয়ে দিল, আমি দেশের স্বার্থ ছাড়া কোন দলের হয়ে লিখি না, আমি সুশীল আছি সেই ভাল। এর পর উভয় রাজনৈতিক দলের তিনি বিরাগভাজন হলেন। ফলে উল্টো তাঁর বিরুদ্ধে সকল রাজনৈতিক দল বলতে শুরু করল। কিন্তু মতি মিয়া তাতে দমে যায়নি। জাতীয় ও স্থানীয় পত্রিকায় তাঁর সমালোচনামূলক লিখালিখি চলতে লাগল।
কিন্তু হঠাৎ মতি মিয়া উধাও। কোথাও তাঁকে পাওয়া যাচ্ছে না। বিরোধী দলের দাবী, সরকার তাঁকে গুম করেছে। অপর দিকে সরকারী দলের দাবী, বিরোধী দল তাঁকে লুকিয়ে রেখেছে। এই নিয়ে উভয় দলের পাল্টাপাল্টি বক্তব্য চলছে তো চলছে। কিন্তু কেউ আর মতি মিয়াকে খুঁজছে না।
অবশেষে একদিন মতি মিয়াকে দেখা গেল কিন্তু ইহলোকে নয় স্বর্গে। দুই নেত্রী এই খবর শুনে বিচলত। তাঁরা তাঁকে দেখে জিজ্ঞেস করল, আপনি কি ভাবে স্বর্গে গেলেন? মতি মিয়া প্রথমে কিছু বলল না। পরে একটা মুচকি হাসি দিয়ে বললেন, এটা তো আমার চেয়ে আপনারা ভাল জানেন।
অনু গল্প
মোঃ জাহিদ হোসেন, চবি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন