somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের জলবায়ু সংকট এবং দোহিা সম্মেলন

০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৬ নভেম্বর কাতারের রাজধানী দোহায় বিশ্বের প্রায় ১৯২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহনে শুরু হয়েছে ১৮তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বিশ্ব কার্বন নিঃসরণ মাত্রা ১৯৯০ সালের তুলনায় দ্রুত কমিয়ে আনা, বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি দেড় থেকে দুই ডিগ্রীর মধ্যে সীমিত রাখার জন্য সিদ্ধান্ত প্রনয়ন এবং সকল দেশের একসাথে কাজ করার বিষয়টি হবে দোহা সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। কার্বন বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষার একমাত্র আইনগত চুক্তি কিয়োটো প্রটোকলের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ বৃদ্ধি, জলবায়ু সমস্যা মোকাবেলার ফান্ড গঠন, প্রযুক্তি হস্তান্তর, সকল দেশের একসাথে নতুন আইনগত চুক্তিতে স্বাক্ষর, জলবায়ু উদ্বাস্তুদের অধিকারের স্বীকৃতি, জলবায়ুর ক্ষতিপূরণ প্রদান ইত্যাদি ইস্যুকে সামনে রেখে শুরু হয়েছে এবারের দোহা জলাবায়ু সম্মেলন ‘কোপ-১৮’। কিন্তু প্রশ্ন হল, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন তা কি আসলে বাস্তবায়িত হবে, দোহা সম্মেলন কি বাংলাদেশের মত জলবায়ু কবলিত তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ সংরক্ষন করতে পারবে?
কোপেনহেগেন, কানকুন, ডারবান ইত্যাদি সম্মেলনে বাংলাদেশের মত ঝুকিপূর্ণ দেশগুলোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হলেও দেখা যায় তা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। ফলে গত কয়েক বছরে এসকল দেশের ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেড়ে গেছে। ২০১১ সালে ডারবান জলবায়ু সম্মেলন চলাকালীন এক সাংবাদিক সম্মেলনে “গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০১২” প্রকাশ করা হয়েছিল। তাতে বলা হয় জলবায়ু পরিবর্তনের কারনে সবচেয়ে ঝুকিপূর্ন দেশের তালিকায় আছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের ধারনা জলবায়ু বিপর্যয়ের কারনে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশর পাঁচ ভাগের এক ভাগ পানির নিচে ডুবে যাবে। তীব্র খাদ্যা সংকট দেখা দেবে। অনেক মানুষ হয়ে পড়বে উদ্বাস্তু। সুপেয় পানির তীব্র সংকট দেখা দেবে। এমনকি এরই মধ্যে বিগত কয়েক বছরে দেশে দেখা দিয়েছে হাজারো সমস্যা। দেশের এক প্রান্তে দেখা দিয়েছে বন্যা অন্য প্রান্তে মরুময়তা, যা জনজীবনকে করেছে বিপর্যস্ত। খাদ্য নিরাপত্তাকে করেছে বিঘিœত। ঘটেছে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ। যেমন, পাঁচ বছর আগে বয়ে যাওয়া আইলা এবং সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা, যার ক্ষতি কাটিয়ে আজও দেশ সোজা হয়ে দাড়াতে পারেনি। শুধু সাম্প্রতিক এ বিপর্যই একমাত্র উদাহরন নয়। সেই সুদূর অতীত থেকে বাংলাদেশের উপর দিয়ে এমন অসংখ্য ঝড় বয়ে গেছে। ১৬৯৯ সালে সুন্দরবন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া সামুদ্রিক ঝড়ে ৫০ হাজার মানুষ নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। ১৭৬৭ সালে বরিশাল অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া সামুদ্রিক ঝড়ে ৩০ হাজার মানুষ নিহত হওয়ার কথা জানা যায়। ওই ঝড়ে ৪৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসের সংবাদ থেকেই বোঝা যায় কী বিপুল পরিমাণ সম্পদ বিনষ্ট হয়েছিল ফলে বরিশালসহ দক্ষিণ বঙ্গের অন্যান্য অঞ্চলের অসংখ্য মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ সহ্য করতে হয়েছে। ১৮২২ সালের অপর এক সামুদ্রিক ঝড়ে বরিশাল অঞ্চলের ৫০ হাজার মানুষ নিহত হয়। ১৮৭৬ সালের ২৯অক্টোবর ও ১নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ৪০ ফুট উচু জলোচ্ছাস প্রায় দুই লাখ মানুষের প্রান কেরে নেয়। ১৯৭০ সালে বয়ে যাওয়া সামুদ্রিক ঝড়েও এদেশের হাজার হাজার মানুষের প্রানহানি ঘটেছিল। আইলা, সিডরের মতো সামুদ্রিক ঝড়ে লন্ডভন্ড উপকূলীয় অঞ্চল এখনো লোনা পানিতে ডুবে আছে। আমাদের দেশের শতকরা ৭৫ ভাগ মানুষ কৃষির উপর নিভরশীল। পরিবেশগত বিপর্যয়ের কারনে দেশের উপকূলীয় অঞ্চলের কৃষির প্রচুর ক্ষতির ফলে বার্ষিক শতকরা ৩০ ভাগ কৃষি উৎপাদন কমে যাবে যা দেশে কৃষি নির্ভর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। জার্মান ওয়াচ এক জরিপে দেখায় যে, ১৯৯১ থেকে ২০০৯ পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশের প্রায় ২০৯ কোটি টাকা ক্ষতি হয় যা দেশের মোট জিডিপির প্রায় ১.৫৬ শতাংশ। বৈশ্বিক উষ্ণতা রোধ করা না গেলে ভবিষ্যতে এর পরিমান আরো বাড়বে। ২০৫০ সালের মধ্যে ধানের উৎপাদন ১০ শতাংশ এবং গমের উৎপাদন ৩০ শতাংশ কমে যাবে। একদিকে কৃষি উৎপাদন হ্রাস অন্য দিকে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি দেশের খাদ্য নিরাপত্তাকে প্রকট রূপ দান করবে ততে সন্দেহ নেই।
বিশ্বব্যাংকের এক তথ্যানুসারে বিশ্বে ১২টি বন্যা প্রবন দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। গত কয়েক বছরে আইলা, সিডর ও নার্গিসের কবলে পড়ে দেশের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। জাতিসংঘের অঙ্গ সংস্থা ডব্লিউএমও জানায়, ১৯৯৭ সাল থেকে গত ১৫ বছরের মধ্যে ১৩ বছরই ছিল বৈশ্বিক গড় তাপমাত্রার মধ্যে উষ্ণতর সময়। গবেষকরা মনে করছেন, বিশ্বের গড় তাপমাত্রা ০.৫ থেকে ২ ডিগ্রি সে. বাড়লে সমুদ্র তলদেশের উচ্চতা বাড়বে ১০ থেকে ১৫ সেন্টিমিটার, ফলে ২০৩০ সালের মধ্যে জলসীমা বঙ্গোপসাগর উপকূল ছাপিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করবে, পানির নিচে ডুবে যাবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এর ফলে প্রায় ২ কোটিরও বেশি পরিবেশগত উদ্বাস্তুর তৈরি হবে। আমাদের অমূল্য প্রাকৃতিক সম্পদ সুন্দরবনের বেশিরভাগ অংশ পানির নিচে তলিয়ে যাবে হাজার হাজার প্রানি হুমকির সম্মুখিন হবে এবং জীববৈচিত্র নষ্ট হবে। পরিসংখ্যান অনুযায়ী, ৬৩২ প্রজাতির পাখির মধ্যে ১২ প্রজাতি ইতোমধ্যেই বিলিন হয়ে গেছে, আরও ৩০ প্রজাতি হুমকির মুখে প্রায়। ২২টি উভচর প্রানির মধ্যে ৮টি, ১২৬টি সরীসৃপ প্রানির মধ্যে ১৪টি প্রজাতি প্রায় ধ্বংসের পথে এবং ২০৫০ সালের মধ্যে প্রায় ১৫ থেকে ৩৫ শতাংশ প্রজাতি বিলীন হয়ে যাবে। শীতকালে বাংলাদেশে প্রায় ৩,৫০০ বর্গকিলোমিটার এলাকা খড়ার কবলে পড়ে। বৈশ্বিক উষ্ণতার ফলে আগামী তিন দশকে এর পরিমান ৫,০০০ বর্গকিলোমিটারে উন্নিত হবে। যা মরুকরন প্রক্রিয়াকে আরোও ত্বরান্নিত করবে। ফলে ১৯৫৬ সালে এ দেশের মানুষ যে পরিমান সুপেয় পানি পান করেছিল আগামী তিন দশকে তার পরিমান অর্ধেকে নেমে আসবে।
এতবিপুল পরিমান ক্ষয়-ক্ষতি মোকাবেলার জন্য বাংলাদেশ প্রতিটি জলবায়ু সম্মেলনেই জোড় প্রচেষ্টা চালিয়ে আসছে। কিন্তু তাতে প্রয়োজনের তুলনায় প্রাপ্তি ছিল অনেক কম। ২০১১ সালের ১৩ ও ১৪ নভেম্বর ঢাকায় জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত “ক্লাইমেট ভালনেরেবল ফোরাম (সিভিএফ)” এর সম্মেলনে বাংলাদেশ, মালদ্বীপ, ইথিওপিয়া সহ জলবায়ু পরিবর্তন জনিত কারনে ঝুকিপূর্ন দেশগুলোর বিভিন্ন দাবী নিয়ে আলোচনা করা হয়। ঐ সম্মেলনে ১৩ দফা ঢাকা ঘোষনায় বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের দাবী ছিল- কিয়োটো চুক্তির বাস্তবায়ন, অগ্রাধিকার ভিত্তিতে প্রযুক্তি সরবরাহ, বার্ষিক অনুদান বৃদ্ধি করা ইত্যাদি। কিন্তু ডারবান সম্মেলনে এ বিষয়গুলো নিয়ে নীতিগত আলোচনা হলেও তার কোন বাস্তব রূপ এখনো দেখেনি তৃতীয় বিশ্বের দেশগুলো। ডারবান সম্মেলনে সমঝোতায় আসতে সরাসরি বাধা প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই জলবায়ু সংকট মোকাবেলায় সহযোগীতার নামে ফাকি দিয়ে আসছিল। এমনকি ১৯৯৭ সালে স্বাক্ষরিত কিয়োট চুক্তি থেকে ২০০০ সালে নিজেকে প্রত্যাহার করে নিয়ে এই চুক্তির ভবিষ্যতকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। অথচ শিল্প উন্নত এই দেশগুলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রধানত দায়ী দেশ। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ‘ঈধৎনড়হ-ফর-ঙীরফব ওহভড়ৎসধঃরড়হ অহধষুংরং ঈবহঃৎব’ (ঈউওঅঈ) থেকে ২০০৮ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী কার্বন-ডাই অক্সাইড নির্গমনের ক্ষেত্রে চীনের অবস্থান শীর্ষে। চীন থেকে নির্গত হয় বিশ্বের মোট কার্বন-ডাই অক্সাইডের ২৩.৫৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র তার নির্গত মোট কার্বন-ডাই অক্সাইডের পরিমান ১৮.২৭ শতাংশ। তৃতীয় স্থানে অবস্থানকারী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে নির্গত হয় ১৩.৯৮ শতাংশ। এই তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত, রাশিয়া, জাপান ও জার্মানি। আবার ২০১০ সিডিআইএসি থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কার্বন-ডাই অক্সাইড নির্গমনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীন, যুক্তরাষ্ট্র ও ভারত। এক্ষেত্রে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া, জাপান, জার্মানি ও ইরান এবং অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও কানাডা। এ তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ১৭তম। সিডিআইসির হিসাব অনুযায়ী ২০১০ সালে চীন থেকে নির্গত হয়েছে ৮২৪ কোটি ৯ লাখ ৫৮ হাজার টন কার্বন-ডাই অক্সাইড। যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া থেকে নির্গত হয়েছে যথাক্রমে ৫৪৯ কোটি ২১ লাখ ৭০ হাজার টন, ২০৬ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টন এবং ১৬৮ কোটি ৮৬ লাখ ৮৮ হাজার টন কার্বন-ডাই অক্সাইড। জাপান ও জার্মানি থেকে নির্গত হয়েছে যথাক্রমে ১১৩ কোটি ৮৪ লাখ ৩২ হাজার এবং ৭৬ কোটি ২৫ লাখ ৪৩ হাজার টন কার্বন-ডাই অক্সাইড। দক্ষিণ কোরিয়া, কানাডা ও যুক্তরাজ্য থেকে নির্গত হয়েছে যথাক্রমে ৫৬ কোটি ৩১ লাখ ২৬ হাজার, ৫১ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার এবং ৩৯ কোটি ৩১ লাখ ৫৮ হাজার টন কার্বন-ডাই অক্সাইড। এই তালিকায় ফ্রান্স ও পোল্যান্ডের অবস্থান যথাক্রমে ১৮ ও ১৯তম হলেও মাথাপিছু হিসাবে দেশ দুটির অবস্থান অনেক দেশের ওপরে। যেহেতু কার্বন-ডাই অক্সাইড নির্গমনের জন্য এই শিল্প উন্নত দেশগুলোই প্রধানত দায়ী, তাই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে এই দেশগুলোকে জোরালো ভূমিকা পালন করতে হবে। জলবায়ু সমস্যা বা বৈশ্বিক উষ্ণতা রোধে আগে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি না নিলে মানবজাতিকে একের পর এক ট্র্যাজিক পরিণতি ভোগ করতে হবে এবং যাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশ ও মালদ্বীপের মতো তৃতীয় বিশ্বের সমুদ্র উপকূলবর্তি দেশগুলো।
কিন্তু দেখা যায় যারা বেশি দায়ী তারাই আজ বিরোধীতায় লিপ্ত। বিশেষকরে যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি সেখানে নির্বাচনের আগে ঘুর্নিঝড় স্যান্ডির আঘাতে অনেক এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কে তাদের ধারনা এবার ইতিবাচক হবে আশা করা গেলেও তা বাস্তবে হবে উল্টো। কারণ কোন রাষ্ট্রই তার শিল্প উৎপাদন কমিয়ে কার্বন নিঃসরনের পরিমান কমাতে আগ্রহী হবে না। এটা শুধু যুক্তরাষ্ট্রই নয় চীন, জাপান, রাশিয়াও তাতে সম্মত হবে বলে মনে হয় না। এছাড়া তারা মনে করে এর জন্য সবাই সমানভাবে দায়ী তাই তারা এককভাবে এই ক্ষতির দায়ভার গ্রহনেও আগ্রহী নয়। তাই শিল্প উৎপাদন অব্যাহত রেখে কিভাবে কার্বণ নিঃসরন কমানে যায় সেই প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা চালাতে হবে, কিন্তু তা এত সহজ নয়। সূতরাং দেখা যাবে ডারবান সম্মেলনের মতো এবারো দোহা সম্মেলন বিভিন্ন ধরনের মেরুকরণের মধ্য দিয়ে শেষ হবে, কোন যৌক্তক সিদ্ধান্ত হবে বলে মনে হয় না।
জলবায় পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থায়নের জন্য গ্রীন ক্লাইমেট ফান্ড গঠিত হলেও এ তহবিলে অর্থ নেই। বাংলাদেশ চলমান জলবায়ু সম্মেলনে এ তহবিল বৃদ্ধির জন্য দাবী করবে। কিন্তু দাতা দেশগুলো বরাবরের মতো এবারও হয়তা একই কথা বলবে, অর্থায়নের প্রতিশ্রুতি দিবে কিন্তু তা বাস্তবায়ন করবে না। যেমন ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিন বছরে ৩হাজার কোটি ডলার প্রদানের ঘোষনা দিয়েছিল এই দেশগুলো। কিন্তু দেখা গেল এ পর্যন্ত ঘোষিত অর্থ ছাড় হয়েছে মাত্র ২৯০ কোটি ডলার। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন দাবী করছে তারা এরই মধ্যে ৩হাজার ২’শ কোটি ডলার দিয়েছে। তাহলে এই অর্থ গেল কোথায়? এখানে জলবায়ু কবলিত দেশগুলোকে এক বড় শুভঙ্করের ফাকির মধ্যে বসিয়ে রাখা হয়েছে।
এই দেশগুলোর সহযোগীতা না পাওয়ার আরও একটি বড় কারণ হতে পারে বিশ্ব অর্থনৈতিক মন্দা। আমরা দেখেছি যাকে সবচেয়ে বেশি দাতা দেশ বলে আশা করা হয় যার উপর বিশ্ববাসির যে কোন সিদ্ধান্ত নির্ভর করে সেই খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও অর্থনৈতিক অবনতির কারণে অকুপাই মুভমেন্ট হয়েছে। এছাড়া ইউরো সংকটের ফলে ইউরোপের ধনী দেশগুলো তাদের শিল্প উৎপাদন কমিয়ে কার্বন নিঃসরন কমাতে সহযোগীতা করবে বলে মনে হয় না। এমনকি তাদের কাছে আশানুরূপ জলবায়ু তহবিলের জন্য সহযোগীতার অর্থও পাওয়া যাবে না। ফলে দোহা সম্মেলন শেষে হয়ত কয়েকটি ভাল ভাল চুক্তি, কিছু সমঝোতা স্মারক এবং সেই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরনের মাত্রা একটি নির্দিষ্ট স্তরে সীমিত রাখা ইত্যাদিই পাব কিন্তু কোন বাস্তবসম্মত ফলাফল হবে কি-না তা বলা যায় না। বরং বরাবরের মত এবারও মতবিরোধের মধ্য দিয়ে শেষ হবে দোহা সম্মেলন।
বরাবরের মতো এবারো বাংলাদেশের পরিবেশ মন্ত্রীসহ, কয়েকজন সংসদ সদস্য, সচিব, কর্মকর্তা, গবেষক এবং সাংবাদিক সহ বাংলাদেশ একটি বড় দল দোহা জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছে। তারা বাংলাদেশের সমস্যাগুলো জোড়ালে কণ্ঠে তুলে ধরবে। কিন্তু তাদের সেই বক্তব্য কার্বন নিঃসরনকারী দেশগুলোর কর্ণকুহরে কতটুকু পৌছবে সেটাই দেখার বিষয়। তবে যাই হোক না কেন বাংলাদেশের সাথে যোগ দিবে জলবায়ু পরিবর্তনের ঝুকিতে থাকা মালদ্বীপ ও ইথিওপিয়া সহ আরো দেশগুলো। তাদের যৌথ প্রচেষ্টায় বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রনের একটি ফলপ্রসু সিদ্ধান্তে উপনীত হোক বিশ্ববাসী, পরিবেশ বিপর্যয়ের করাল গ্রাস থেকে রক্ষার জন্য ধনী দেশগুলো সহযোগীতার হাত সম্প্রসারিত করুক এবং রক্ষা পাক সবুজ শ্যামল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ এ কামনাই থাকবে দোহা সম্মেলনের প্রতি।

জাহেদুল ইসলাম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×