somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশা-নিরাশায় জলবায়ু সম্মেলন : বাংলাদেশের সমস্যা ও করণীয়

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৬ নভেম্বর কাতারের রাজধানী দোহায় বিশ্বের প্রায় ১৯৩টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত ১৮তম বিশ্ব জলবায়ু সম্মেলন কোন ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। বিশ্ব কার্বন নিঃসরণ মাত্রা ১৯৯০ সালের তুলনায় দ্রুত কমিয়ে আনা, বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি দেড় থেকে দুই ডিগ্রীর মধ্যে সীমিত রাখার জন্য সিদ্ধান্ত প্রনয়ন, কার্বন বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষার একমাত্র আইনগত চুক্তি কিয়োটো প্রটোকলের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ বৃদ্ধি, জলবায়ু সমস্যা মোকাবেলার ফান্ড গঠন, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু বিষয়ে নতুন আইনগত চুক্তিতে স্বাক্ষর, জলবায়ু উদ্বাস্তুদের অধিকারের স্বীকৃতি, জলবায়ুর ক্ষতিপূরণ প্রদান ইত্যাদি ইস্যুকে সামনে রেখে এবারের দোহা জলাবায়ু সম্মেলন ‘কোপ-১৮’ শুরু হলেও কোন যৌক্তিক সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব নেতারা। ২০০৭ সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহিত ‘বালি অ্যাকশন প্লান’ নিয়ে গত পাঁচ বছরে বিস্তর আলোচনা ও দরকষাকষি হলেও কোন ফল হয়নি। ২০১১ সালের ১৩ ও ১৪ নভেম্বর ঢাকায় জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত “ক্লাইমেট ভালনেরেবল ফোরাম (সিভিএফ)” এর সম্মেলনে বাংলাদেশ, মালদ্বীপ, ইথিওপিয়া সহ জলবায়ু পরিবর্তন জনিত কারনে ঝুকিপূর্ন দেশগুলোর বিভিন্ন দাবী নিয়ে আলোচনা করা হয়। ঐ সম্মেলনে ১৩ দফা ঢাকা ঘোষনায় বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের দাবী ছিল- কিয়োটো চুক্তির বাস্তবায়ন, অগ্রাধিকার ভিত্তিতে প্রযুক্তি সরবরাহ, বার্ষিক অনুদান বৃদ্ধি করা ইত্যাদি। কিন্তু ডারবান সম্মেলনে এ বিষয়গুলো নিয়ে নীতিগত আলোচনা হলেও তার কোন বাস্তব রূপ এখনো দেখেনি তৃতীয় বিশ্বের দেশগুলো। ডারবান সম্মেলনে সমঝোতায় আসতে সরাসরি বাধা প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। এবারের দোহা সম্মেলনেও ঠিক একই অবস্থার সৃষ্টি হয়েছে। কিছু দেশ সমঝোতায় আসলেও যুক্তরাষ্ট্র, চীন, ভারত তার বিরোধী। তবে এখানে একমাত্র প্রাপ্তি হলো কিয়োটো প্রটোকলের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি কর হয়েছে।
কিন্তু তাতে খুশি হওয়ার কিছু নেই! ১৯৯৭ সালে স্বাক্ষরিত কিয়োট চুক্তি থেকে ২০০০ সালে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিয়ে এই চুক্তির ভবিষ্যতকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। তখণ থেকেই যুক্তরাষ্ট্র বিহীন এই চুক্তি ঠিক মতো কাজ করতে পারছে না। অথচ শিল্প উন্নত দেশগুলোই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রধানত দায়ী দেশ। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ‘ঈধৎনড়হ-ফর-ঙীরফব ওহভড়ৎসধঃরড়হ অহধষুংরং ঈবহঃৎব’ (ঈউওঅঈ) থেকে ২০১০ সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমান যথাক্রমে ৫৪৯ কোটি ২১ লাখ ৭০ হাজার টন, ২০৬ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টন এবং ১৬৮ কোটি ৮৬ লাখ ৮৮ হাজার টন কার্বন-ডাই অক্সাইড। চীন, জাপান ও জার্মানি থেকে নির্গত হয় যথাক্রমে ৮২৪ কোটি ৯ লাখ ৫৮ হাজার টন, ১১৩ কোটি ৮৪ লাখ ৩২ হাজার টন এবং ৭৬ কোটি ২৫ লাখ ৪৩ হাজার টন কার্বন-ডাই অক্সাইড। দক্ষিণ কোরিয়া, কানাডা ও যুক্তরাজ্য থেকে নির্গত হয়েছে যথাক্রমে ৫৬ কোটি ৩১ লাখ ২৬ হাজার, ৫১ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার এবং ৩৯ কোটি ৩১ লাখ ৫৮ হাজার টন কার্বন-ডাই অক্সাইড।
যেহেতু কার্বন-ডাই অক্সাইড নির্গমনের জন্য এই শিল্প উন্নত দেশগুলোই প্রধানত দায়ী, তাই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে এই দেশগুলোকে জোরালো ভূমিকা পালন করার কথা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না, জলবায়ু সংকট মোকাবেলায় তাদের কাছ থেকে আশানুরূপ সহযোগীতা পাওয়া যাচ্ছে না। অথচ তাদের নির্গত কার্বনের ক্ষতিকর ভার বইতে হয় স্বল্পোন্নত দেশগুলো। ২০১১ সালে ডারবান জলবায়ু সম্মেলন চলাকালীন এক সাংবাদিক সম্মেলনে “গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০১২” প্রকাশ করা হয়েছিল। তাতে বলা হয় জলবায়ু পরিবর্তনের কারনে সবচেয়ে ঝুকিপূর্ন দেশের তালিকায় আছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের ধারনা জলবায়ু বিপর্যয়ের কারনে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশর পাঁচ ভাগের এক ভাগ পানির নিচে ডুবে যাবে। সমুদ্রতলে হারিয়ে যাবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা ২ কোটিরও বেশি পরিবেশগত উদ্বাস্তুর সৃষ্টি করবে। খাদ্য এবং সুপেয় পানির তীব্র সংকট তৈরি হবে। এমনকি এরই মধ্যে বিগত কয়েক বছরে দেশে দেখা দিয়েছে হাজারো দুর্যোগ ও সমস্যা। দেশের এক প্রান্তে দেখা দিয়েছে বন্যা অন্য প্রান্তে মরুময়তা, যা জনজীবনকে করেছে বিপর্যস্ত। খাদ্য নিরাপত্তাকে করেছে বিঘিœত। ঘটেছে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ। যেমন, পাঁচ বছর আগে বয়ে যাওয়া আইলা এবং সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা, যার ক্ষতি কাটিয়ে আজও দেশ সোজা হয়ে দাড়াতে পারেনি। আইলা, সিডরের মতো সামুদ্রিক ঝড়ে লন্ডভন্ড উপকূলীয় অঞ্চল এখনো লোনা পানিতে ডুবে আছে। আমাদের দেশের শতকরা ৭৫ভাগ মানুষ কৃষির উপর নিভরশীল। পরিবেশগত বিপর্যয়ের কারনে দেশের উপকূলীয় অঞ্চলের কৃষির প্রচুর ক্ষতির ফলে বার্ষিক শতকরা ৩০ ভাগ কৃষি উৎপাদন কমে যাবে, যা দেশে কৃষি নির্ভর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। জার্মান ওয়াচ এক জরিপে দেখায় যে, ১৯৯১ থেকে ২০০৯ পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশের প্রায় ২০৯ কোটি টাকা ক্ষতি হয় যা দেশের মোট জিডিপির প্রায় ১.৫৬ শতাংশ। বৈশ্বিক উষ্ণতা রোধ করা না গেলে ভবিষ্যতে এর পরিমান আরো বাড়বে। ২০৫০ সালের মধ্যে ধানের উৎপাদন ১০ শতাংশ এবং গমের উৎপাদন ৩০ শতাংশ কমে যাবে। একদিকে কৃষি উৎপাদন হ্রাস অন্য দিকে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি দেশের খাদ্য নিরাপত্তাকে প্রকট রূপ দান করবে তাতে সন্দেহ নেই।
জীববৈচিত্রের উপরও এর প্রভাব হবে প্রকট। জলবায়ু সমস্যার সমাধান করা না গেলে সুন্দরবনের বেশিরভাগ অংশ পানির নিচে তলিয়ে যাবে হাজার হাজার প্রানি হুমকির সম্মুখিন হবে এবং জীববৈচিত্র নষ্ট হবে। এক পরিসংখ্যানে দেখানো হয় যে, ৬৩২ প্রজাতির পাখির মধ্যে ১২ প্রজাতি ইতোমধ্যেই বিলিন হয়ে গেছে, আরও ৩০ প্রজাতি হুমকির মুখে প্রায়। ২২টি উভচর প্রানির মধ্যে ৮টি, ১২৬টি সরীসৃপ প্রানির মধ্যে ১৪টি প্রজাতি প্রায় ধ্বংসের পথে এবং ২০৫০ সালের মধ্যে প্রায় ১৫ থেকে ৩৫ শতাংশ প্রজাতি বিলীন হয়ে যাবে। শীতকালে বাংলাদেশে প্রায় ৩,৫০০ বর্গকিলোমিটার এলাকা খড়ার কবলে পড়ে। বৈশ্বিক উষ্ণতার ফলে আগামী তিন দশকে এর পরিমান ৫,০০০ বর্গকিলোমিটারে উন্নিত হবে। যা মরুকরণ প্রক্রিয়াকে আরোও ত্বরান্নিত করবে। ফলে ১৯৫৬ সালে এ দেশের মানুষ যে পরিমান সুপেয় পানি পান করেছিল আগামী তিন দশকে তার পরিমান অর্ধেকে নেমে আসবে।
এতবিপুল পরিমান ক্ষয়-ক্ষতি মোকাবেলার জন্য বাংলাদেশ প্রতিটি জলবায়ু সম্মেলনেই জোড় প্রচেষ্টা চালিয়ে আসছে। কিন্তু তাতে প্রয়োজনের তুলনায় প্রাপ্তি ছিল অনেক কম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থায়নের জন্য গ্রীন ক্লাইমেট ফান্ড গঠিত হলেও এ তহবিলে অর্থ নেই। এই ফান্ডে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিন বছরে ৩ হাজার কোটি ডলার প্রদানের ঘোষনা দিয়েছিল শিল্পোন্নত দেশগুলো। কিন্তু দেখা গেল এ পর্যন্ত ঘোষিত অর্থ ছাড় হয়েছে মাত্র ২৯০ কোটি ডলার। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন দাবী করছে তারা এরই মধ্যে ৩হাজার ২’শ কোটি ডলার দিয়েছে। তাহলে এই অর্থ গেল কোথায়? এখানে জলবায়ু কবলিত দেশগুলোকে এক বড় ধরনের ধোকা দেওয়া হয়েছে। যেহেতু উন্নত দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সহযোগীতা আসছে না তাই আমাদের এই ছোট্ট দেশটিকে রক্ষার জন্য নিজেদেরকেই কিছু উদ্দ্যোগ নিতে হবে। জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে ঝুকিতে রয়েছে উপকূলীয় অঞ্চল। ফলে ঘুর্নিঝর ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে এই অঞ্চলের জনগনকে রক্ষার জন্য আশ্রয় স্থলের সংখ্যা বাড়াতে হবে। এজন্য সরকারী পর্যায় থেকে শুরু করে বিভিন্ন এনজিও বা ব্যক্তিগত উদ্দ্যোগকে উৎসাহিত করা যেতে পারে। সমুদ্রের লবনাক্ত পানি প্রবেশের ফলে কৃষির ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই লবনাক্ত পানি সহনশীল জাতের ধান উদ্ভাবন করতে হবে এবং এই অঞ্চলে তার চাষের জনপ্রিয়তা বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে নিদিষ্ট সময়ে কোন ঋতু আসছে না ফলে ফসলের উৎপাদন ব্যহত হচ্ছে। তাই ফসল উৎপাদনে সময়সূচীর পরিবর্তন আনতে হবে। এছাড়া লবনাক্ততা সহনশীল বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের রোপন বৃদ্ধি করতে হবে। বৈশ্বিক উষ্ণতার কারণে ঘুর্নিঝর ও জলোচ্ছাসের পরিমান বাড়ছে। এথেকে রক্ষার জন্য উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক বাধ তৈরি করতে হবে। বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করা যেতে পারে যার আওতায় কক্সবাজার থেকে সাতক্ষিরা পর্যন্ত নারিকেল ও সুপারি জাতিয় গাছ রোপন করে প্রাকৃতিক প্রতিরোধ বাধ নির্মান করা যেতে পারে। দেশের বনবিভাগ ও উপকূলীয় জনগনের উদ্দ্যোগে ব্যাপক বনায়ন কর্মসূচী হাতে নিলে এই প্রচেষ্টা বাস্তবায়ন সম্ভব হবে। লবনাক্ততার কারণে এই অঞ্চলের খাদ্যের গুনগত মান কমে যাবে যা পুষ্টিহীনতার সৃষ্টি করবে। তাই খাদ্যের পুষ্টিগুন বৃদ্ধি এবং লবনাক্ত পানি দ্রুত এবং স্বলব্যয়ে পরিশোধনের পদ্ধতি উদ্ভাবন করতে হবে। পানির বিশুদ্ধতা নষ্ট হওয়ার ফলে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। এছাড়া ম্যালেরিয়া ও নানা ধরনের চর্ম রোগেরও প্রাদুর্ভাব লক্ষ্যনিয়। এধরনের রোগ বালাই থেকে উপকূলীয় জনগনকে রক্ষার জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান করতে হবে।
যেহেতু উন্নত দেশগুলো আজ সহযোগীতা প্রদানে মতৈক্যে আসতে পারছে না, এখন আমরা যদি তাদের সাহায্যের জন্য হাত গুটিয়ে বসে থাকি তাহলে আমাদের দেশ একদিন সমুদ্রতলে হারিয়ে যাবে। সূতরাং সম্পূর্ন নিয়ন্ত্রন করা না গেলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ যেন প্রতিরোধ করতে পারি সে লক্ষ্যে আমাদের এখনি কাজ করতে হবে। যাতে দেশের জনগন, সরকার এবং সহযোগী সংগঠন (এনজিও) গুলোর যৌথ ভূমিকা একান্তভাবে কাম্য।

জাহেদুল ইসলাম
শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×