বিশ্ব রাজনীতিতে যে অঞ্চলগুলো নিয়ে সর্বদা উত্তেজনা বিরাজ করে তার মধ্যে কোরিয়া উপদ্বীপ অন্যতম। বিশেষ করে স্টালিনের মতাদর্শে বিশ্বাসী উত্তর কোরিয়া বিশ্ব রাজনীতির উত্তেজনার অন্যতম একটি টনিক। অতি সাম্প্রতি এই অঞ্চলের রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। গত ১২ডিসেম্বর উত্তর কোরিয়া সোহা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উনহা-৩ ক্ষেপনাস্ত্রের সফল উৎক্ষেপন করে। যার মাধ্যমে নিজেকে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাকে আরো একধাপ এগিয়ে নিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার এধরনের আচরণ দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ সহকলেই নেতিবাচক ভাবে দেখে, এমনকি সহযোগী রাষ্ট্র চীনও এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনকে স্বাভাবিক ভাবে নেয়নি। ফলে উত্তর কোরিয়াকে নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশ্নেরও জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন এর মাধ্যমে উত্তর কোরিয়া পারমানবিক পরীক্ষার ইঙ্গিত দিল?
একই সাথে দক্ষিণ কোরিয়ায় গত ১৯ডিসেম্বর অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পার্ক জিউন-হাই। যিনি নিউ ফ্রন্টিয়ার পার্টির সদস্য হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার বাবা ছিলেন উত্তর কোরিয়ার সাবেক সেনা শাসক যাকে অর্থনৈতিক মুক্তির রূপকার বলা হয়ে থাকে। পার্ক অনেকটা রক্ষনশীল এবং জাতীয় স্বার্থের বিষয়ে তিনি অনড়। তিনি দীর্ঘদিন রক্ষণশীল ন্যাশনাল পার্টির সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তার নির্বাচনি প্রচারনার অন্যতম একটি ইস্যু ছিল উত্তর কোরিয়াকে শক্ত হাতে দমন করা। ফলে এই পরিস্থিতিতে দুই কোরিয়ার একত্রিত করণ সম্ভব হবে কি না তা নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়।
উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন তাকে আন্তর্জাতিক রাজনীতিতে দ্রুত উপরে তুলে দিয়েছে। কারণ মার্কিন বিরোধী ব্লকের আর একটি শক্তি উত্তর কোরিয়ার এর মাধ্যমে পারমানবিক পরীক্ষার ইঙ্গিত দিল! উত্তর কোরিয়া যে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করলো সেটা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রেও আঘাত হানা সম্ভব। চলতি বছরের এপ্রিলে একই ধরনের ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছিল উত্তর কোরিয়, মাত্র দু মিনিটের মধ্যে সেটা জাপান সাগরে ভেঙ্গে পড়েছিল। তখন থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা স্বত্ত্বেও উত্তর কোরিয়াকে দমিয়ে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কয়েকমাস আগেও যুক্তরাষ্ট্রের ২লাখ ৪০হাজার টন খাদ্য সাহায্য থেকে বঞ্চিত হয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু তারপরও তরুন নেতা কিম জং উন সেটাকে দ্রুতই বাস্তবায়ন করলেন। উল্লেখ্য যে, কিম জং উনের পিতা কিম উল জং ক্ষমতায় থাকাকালীন ২০০৯ সালে ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছিলেন। এখন উত্তর কোরিয়া যদি পারমানবিক পরীক্ষা চালায় তাহলে সেটা দক্ষিণ-পূর্ব এশিয়ার আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যকে সম্পূর্নরূপে বদলে দেবে।
ধারণা করা হয় পারমানবিক বোমা তৈরির জন্য প্লুটোনিয়াম এবং ইউরেনিয়ামেরও মজুদ রয়েছে উত্তর কোরিয়ার হাতে। তবে অনেকে মনে করেন এই ক্ষেপনাস্ত্র পরীক্ষার সাথে ইরানের সম্পর্ক রয়েছে। কারণ ইরান উত্তর কোরিয়ার বন্ধু রাষ্ট্র। উত্তর কোরিয়ায় ইউরেনিয়ামের বড় মজুদ রয়েছে। ফলে ইরান প্রযুক্তি সহায়তা প্রদান করে উত্তর কোরিয়া থেকে ইউরেনিয়াম সংগ্রহ করে। এমনকি বিভিন্ন সময় উত্তর কোরিয়াকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে ইরানের পক্ষ থেকে। এছাড়া তাদের পারস্পারিক সহযোগীতার আরো একটি কারণ হতে পারে তারা উভয়েই ঘোর মার্কিন বিরোধী। প্রায় তিন পুরুষ ধরে উত্তর কোরিয়ার শাসক শ্রেনী যুক্তরাষ্ট্রের সাথে বিরোধীতা করে আসছে। যেমনটি হয়েছে ইরানের ক্ষেত্রেও। উত্তর কোরিয়ার তরুন নেতা কিম বিশ্বাস করেন যে, “বন্দুকের নলের শেষ প্রান্তেই থাকে শান্তি”। তার এ ধরনের বিশ্বাস থেকে উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষার বা সামরিকিকরণের বিষয়টি অবশ্যই ভাবার মতো।
তবে উত্তর কোরিয়ার চলমান ঔদ্ধ্যত্তপূর্ন আচরণ এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন যে বিষয়টিকে বেশি গুরুত্ব প্রদান করে, তা হলো দীর্ঘ দিন ধরে আলোচিত দুই কোরিয়ার একত্রিতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব হবে কি না? বাস্তবসম্মতভাবে বিবেচনা করলে দেখা যাবে তদের একত্রিতকরণ ততোটা সহজ হবে না। এর বিভিন্ন কারণ রয়েছে। উল্লেখ্য যে, কোরিয়া হলো একটি বিভক্ত সমাজ। উত্তর কোরিয়া কট্টরপন্থী সমাজন্ত্র বিরাজমান, আর দক্ষিণ কোরিয়ায় পুজিবাদী অর্থব্যবস্থা। যা দেশ দুটির একত্রিত করনের প্রধান অন্তরায় হিসেবে কাজ করবে। এই দেশ দুটি বিভক্ত হয় অনেক দিন আগে। যুক্ত কোরিয়া এক সময় চীন ও জাপানের উপনিবেশ ছিল। ১৯০৪ সালের রুশ-জাপান যুদ্ধের পর কোরিয়ার নিয়ন্ত্রন চলে যায় জাপানের হাতে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়ায় অবস্থানরত জাপানী সেনাদেরকে তারানোর জন্য সেখানে মার্কিন এবং সোভিয়েত সেনাবাহিনী প্রবেশ করে। এসময় তারা কৌশলগত কারণে কোরিয়াকে দুভাগে ভাগ করে। যার এক অংশে থাকে সোভিয়েত বাহিনী, যাদের নেতৃত্বে সেখানে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, আজকে যা উত্তর কোরিয়া নামে পরিচিত। অন্যদিকে থাকে মার্কিন বাহিনী যাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় পুজিবাদী গণতান্ত্রীক রাষ্ট্র দক্ষিণ কোরিয়া। ১৯৪৬ সালে উত্তর কোরিয়ায় ‘কোরিয়ান ওয়ার্কাস পার্টি’ গঠিত হয় এবং ১৯৪৮ সালের ৯ সেপ্টেম্বর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্ম প্রকাশ করে। এরপর থেতে দুই কোরিয়ার মাঝে সংঘর্ষের সূচনা হয়। ১৯৫০ সালে উত্তর কোরিয়ার সেনাবাহিনী ৩৮তম সীমান্ত রেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রবেশ করলে সেখানে যুদ্ধ বেধে যায়। জাতিসংঘ এ যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে সমর্থন করে মাঞ্চুরিয়া সীমান্তে সৈন্য পাঠালে চীন উত্তর কোরিয়াকে সমর্থন দেয় এবং ১৯৫০ সালের ২৬ নভেম্বর চীনা সৈন্যরা দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে। ১৯৫১ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধ বিরতির প্রস্তাব দেয় এবং তা ১৯৫৩ সালের ২৭ জুলাই কার্যকর হয়। ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের রাজনৈতিক উত্তেজনা এখনো শেষ হয়নি, তারা অস্ত্র সংবরণ করেছে মাত্র। দক্ষিণ কোরিয়াকে সহযোগীতার জন্য এখনো প্রায় ৩০হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অথচ উত্তর কোরিয়ার পক্ষে কোন চীনা সৈন্য নেই। তখন থেকে উত্তর ও দক্ষিন কোরিয়া দুটি আলাদা রাষ্ট্র হিসেবে নিজেদেরকে শাসন করে আসছে। সূতরাং দীর্ঘ দিনেও যে কাজটি করা সম্ভব হয়নি তা কি করে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে সম্ভব হবে তা ঠিক বলা যায় না, বরং বর্তমানে প্রত্যেক রাষ্ট্রেরই লক্ষ্য থাকে স্বাধীনভাবে কাজ করা এবং নিজের স্বায়ত্বশাসন বজায় রাখা। এমতাবস্থায় দুই কোরিয়া একত্রিত করনের ভাবনা আরো কঠিন হয়ে যায়। তার সাথে এবার যোগ হলো ক্ষেপনাস্ত্রের সফল উৎক্ষেপন।
এছাড়া এদুটি দেশের মাঝে আরো অনেক সময় সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়, যা তাদের পারস্পারিক সম্পর্ক উন্নয়নের পথে বাঁধা তৈরি করে রেখেছে। ২০১০ সালের মার্চে দক্ষিন কোরিয়ার ডুবো জাহাজ ডুবিয়ে দিয়ে ৪৬জন নাবিকের মৃত্যুর জন্য আন্তর্জাতিক তদন্ত কমিশন উত্তর কোরিয়াকে দায়ী করেছিল। কিন্তু এর আট মাস পরে ২০১০ সালের ১৩ নভেম্বর দক্ষিন কোরিয়ার নিয়ন্ত্রনাধীন ইয়ংপিং দ্বীপে উত্তর কোরিয়ার সেনাবাহিনী কর্তৃক গোলাবর্ষন ও শেল নিক্ষেপ করে এবং সেখানে দুই সৈনিকের মৃত্যু হলে তা দেশ দুটির মধ্যকার উত্তেজনাকে আরো প্রকট করে। দুই দেশের রাজনৈতিক ব্যবস্থার মাঝে পার্থক্য বিদ্যমান। দক্ষিন কোরিয়ার চেয়ে উত্তর কোরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা অনেক ভাল। দেখা যায় গত ৬৪ বছরে দক্ষিণ কোরিয়ায় একাধিকবার রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু উত্তর কোরিয়া শুধু দুইবার ক্ষমতার বদল হয়েছে ১৯৯৪ এবং ২০১১ সালে। সূতরাং বোঝাই যায় এ রকম একটি ক্ষমতাধর দেশ কখনোই তার মতাদর্শের প্রতি হুমকিকে ভাল চোখে দেখবে না।
এছাড়া দুই কোরিয়াকে কেন্দ্র কারে সেখানে একধরনের বিভক্তিও তৈরি হয়েছে। চীন উত্তর কোরিয়াকে সমর্থন দিয়ে আসছে এবং মোটামুটি উত্তর কোরিয়ার উপর তার নিয়ন্ত্রন তৈরি করে নিয়েছে। উত্তর কোরিয়ার বানিজ্যের সবচেয়ে বড় অংশই হল চীনের সাথে। দক্ষিন কোরিয়ার পুজিবাদী রাষ্ট্র কাঠামো এবং তার মদদ পুষ্ট পাশ্চাত্যদেরকে চীন কখনই সহ্য করতে পারে না। সূতরাং চীন কখনই চাইবে না দুই কোরিয়া একত্রিত হউক। কারন চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া এরা একই গোত্রভুক্ত সহোদর। অপরদিরকে দক্ষিণ কোরিয়ার পক্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো। বৃহৎ শক্তিগুলোর এই পারস্পারিক সমর্থন দুই কোরিয়াকে একত্রিত করণের অন্তরায় হিসেবে কাজ করবে। এছাড়া উত্তর কোরিয়া বরাবরই একগুয়েমি করে আসছে তাকে কখনই আলোচনার টেবিলে আনা সম্ভব হয়নি। দুই কোরিয়ার বিভক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মাত্র দুবার সেখানে শীর্ষ পর্যায়ের বৈঠক হয়েছে। তবে তাতে ভাল কোন ফল আসেনি। এবার দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত নারী প্রেসিডেন্ট রক্ষনশীল পার্ক উত্তর কোরিয়াকে কঠোর হাতে দমন করতে প্রস্তুত। সূতরাং এরূপ পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক পরিস্থিতিতে দুই কোরিয়ার একত্রিত করার বিষয়টি এত সহজ হবে বলে মনে হয় না। তাই উত্তর কোরিয়ার উগ্র আচরন এবং দক্ষিণ কোরিয়ার ক্ষমতার পালাবদলে দুই কোরিয়ার একত্রিত করণের ভাবনা অনেকটা স্বপ্নের মতই থেকে যাবে, বাস্তবায়ন সম্ভব হবে না।
জাহেদুল ইসলাম
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



