গত ২১ ডিসেম্বর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দু’দিনের এক সংক্ষিপ্ত সফরে ঢাকা আসে। তাঁর এই সফরকালে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, একটি হলো কৃষি খাতে সহায়তা এবং অপরটি হলো দুই পররাষ্ট্র মন্ত্রনায়নের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা সম্পর্কে। ফলে সবার প্রত্যাশা দেশ দু’টির মাঝে নতুন করে সম্পর্কের উন্নতি হবে এবং সেটা আরো জোড়ালো হবে। বাংলাদেশের সাথে থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় স্বাধীনতার কিছুদিন পর থেকেই। তখন থেকে দু’দেশের মাঝে অর্থনৈতিক ক্ষেত্রে বড় একটা অংশীদারিত্বের সম্পর্ক গড়ে উঠেছে। ১৯৪৭-১৯৯২ এই দীর্ঘ সময় সামরিক শাসনের কারণে থাইল্যান্ডের অর্থনীতি শুরুর দিকে তেমন উন্নত না হলেও ৮০’র দশকে এসে তারা দ্রুত উন্নতির দিকে যেতে থাকে। ১৯৮৫-১৯৯৬ সালের মধ্যে থাইল্যান্ডের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটে। আমদানী প্রধান দেশ থেকে থাইল্যান্ড এখন রপ্তানী প্রধানে দেশে পরিনত হয়েছে। ২০০৮ সাল পর্যন্ত দেশি-বিদেশী বিনিয়োগকারীদের প্রচেষ্টায় দেশটিতে অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নতি হয়েছে তাকে এক ধরনের বিপ্লব বলে উল্লেখ করা যেতে পারে। থাইল্যান্ড অর্থনৈতিক ক্ষেত্রে সংরক্ষনবাদী নীতিকে বাদ দিয়ে উদারনৈতিক অর্থনীতিতে বিশ্বাস করে। কৃষিপ্রধান দেশ থেকে কিভাবে শিল্প প্রধান দেশে উন্নীত হওয়া যায় তার উজ্জল দৃষ্টান্ত হতে পারে থাইল্যান্ড। এখন প্রশ্ন হলো, থাই প্রধানমন্ত্রীর সফর থেকে আমরা কোন কোন ক্ষেত্রে সুবিধা পেতে পারি বা কিভাবে লাভবান হতে পারি?
থাই প্রধানমন্ত্রীর এই সফর আঞ্চলিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে অনেক গুরুত্বপূর্ন। প্রথমত, এই সফরের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে অর্থনৈতিক বলয় সেখানে বাংলাদেশের প্রবেশাধিকার বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আমাদের অর্থনীতির প্রধান যে উৎস তৈরি পোষাক, এই অঞ্চলে তার অবাধ প্রবেশাধিকার তৈরি হতে পারে। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি কাজি আকরাম উদ্দিন আহমেদ থাইল্যান্ডে বাংলাদেশের তৈরি পোষাকের জন্য শুল্কমুক্ত প্রবেশিধাকেরর দাবি জানান। আশার কথা যদি তার দাবী গ্রাহ্য হয় তবে থাইল্যান্ডসহ আসিয়ানভুক্ত দেশগুলোতেও শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে পারে। কারণ আমরা জানি আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি মুক্ত বানিজ্যিক সংগঠন যার অন্যতম সদস্য থাইল্যান্ড। উল্লেখ্য যে, সম্প্রতি ঘটে যাওয়া তাজরিন ফ্যাশন কারখানায় অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের তৈরি পোষাক বানিজ্য নিয়ে এক ধরনের টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে। ওয়ালমার্ট বাংলাদেশ থেকে পোশাক আমদানী বন্ধ করে দিয়েছে তাই বাংলাদেশের তৈরি পোশাকের নতুন বাজার তৈরির জন্য থাইল্যান্ডের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়াই হবে সময়ের উপযুক্ত সিদ্ধান্ত।
দ্বিতীয়ত, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের আর একটি অন্যতম মাধ্যম হলো জনশক্তি রপ্তানী। থাইল্যান্ড অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সম্দ্ধৃশালী একটি দেশ। বাংলাদেশের নির্মান শ্রমিকের একটি বড় বাজার হলো থাইল্যান্ড। সূতরাং বাংলাদেশ থেকে যদি দক্ষ জনশক্তি রপ্তানী করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের আশা করতে পারি।
তৃতীয়ত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার পাশাপাশি থাইল্যান্ডও অন্যতম একটি বিনিয়োগকারী দেশ। থাই প্রধানমন্ত্রীর এ সফর হয়তো বাংলাদেশের তার নতুন বাজার তৈরির একটি পদক্ষেপও হতে পারে বলে মনে করি। কারণ বাংলাদেশে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি হওয়ার কারণ এখানে সস্তা শ্রম পাওয়া যায়। ফলে থাইল্যান্ডের বিনিয়োগকারীকে যদি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করা যায় তাহলে দেশের জনসংখ্যার একটি বড় অংশের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। বৈদেশিক মুদ্রা আয় হবে। তাদের ব্যবসার লেন-দেনকৃত অর্থ থেকে যে পরিমান শুল্ক পাওয়া যাবে তা অবশ্যই আমাদের রাজস্বের পরিমান বাড়াবে। ফলে অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হওয়ার একটা বড় সম্ভবনা তৈরি হবে।
চতুর্থত, বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপাক্ষিক বানিজ্যে বাংলাদেশ আমদানীর তুলনায় রপ্তানী করে বেশি। ২০১১-১২ সালের বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী দেশদুটির দ্বিপাক্ষিক বানিজ্যে ঘাটতির পরিমান ৮৩০ বিলিয়ন মার্কিন ডলার। এরূপ ঘাটতি অবস্থা একটি অসম বানিজ্য পরিবেশ সৃষ্টি করেছে। ইংলাক সিনাওয়াত্রার সফরে ২০১৬ সালের মধ্যে বানিজ্য দ্বিগুন করার কথা বলা হয়েছে। সূতরাং বানিজ্য বৃদ্ধির পাশাপাশি যদি বানিজ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হয় তাহলে দুই দেশের মাঝে একটি সুষম বানিজ্য সম্পর্ক তৈরি হবে যেখান থেকে উভয়েই লাভবান হবে।
পঞ্চমত, থাই প্রধানমন্ত্রীর সফরের আগে যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকার অর্থনীতি বিষয়ক সম্পাদক ল্যারি এলিয়টের তত্ত্বাবধানে এক প্রতিবেদন প্রকাশিত হয়, যাতে বলা হয়েছে আগামী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি পশ্চিমা বিশ্বের দেশগুলোকেও ছাড়িয়ে যাবে। এমনকি তিনি আরও মনে করেন ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের অর্থনীতিও হু হু করে বাড়ছে। সূতরাং বলার অপেক্ষা রাখেনা আগামীদিনে বাংলাদেশের রয়েছে অপার অর্থনৈতিক সম্ভাবনা। যা থাইল্যান্ড সহ অন্যান্য বিনিয়োগকারী দেশগুলোকে বাংলাদেশের প্রতি আগ্রহী করবে তাতে কোন সন্দেহ নেই। তবে বাংলাদেশের এরূপ সম্ভবনাকে বাস্তবায়ন করার জন্য বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। থাইল্যান্ড প্রযুক্তি এবং কারীগরি ক্ষেত্রে অনেক উন্নত। সূতরাং আমরা তার থেকে সহায়তা নিয়ে ২০৫০ সালের আমাদের সেই অর্থনৈতিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য কাজে লাগাতে পারি। তাই গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন বাস্তবায়নের ক্ষেত্রেও থাইল্যান্ড আমাদের জন্য সহযোগী হতে পারে।
ষষ্ঠত, আমাদের দেশের অনেক লোকই চিকিৎসার জন্য থাইল্যান্ডে যায় যা প্রমান করে যে থাইল্যান্ড চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নত। সূতরাং চিকিৎসা ক্ষেত্রে বৈজ্ঞানিক সহায়তা লাভ এবং বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য থাইল্যান্ডে শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে পারলে সেটা আমাদের জন্য অবশ্যই কল্যানকর হবে।
সপ্তমত, আমরা জানি থাইল্যান্ড কৃষি প্রধান অর্থনীতির দেশ থেকে এখন শিল্প প্রধান অর্থনীতির দেশে উন্নীত হয়েছে। কিন্তু তার কৃষি ক্ষেত্রে উন্নয়ন কমে যায়নি ফলে এখনো সে বিশ্বের চাল রপ্তানীতে শীর্ষ স্থানটি দখল করে আছে। বাংলাদেশকে প্রতি বছর তার ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য প্রচুর চাল আমদানী করতে হয়। এক্ষেত্রে থাইল্যান্ড থেকে যদি স্বল্পমূল্যে চাল আমদানী করা যায় তবে তা আমাদের জন্য লাভের বিষয়।
অষ্টমত, দু’দেশের মাঝে একটি দীর্ঘ মেয়াদী সম্পর্ক উন্নয়ন সম্ভব হলে ভবিষ্যতে বিনিয়োগের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে যেমনÑ কৃষি, প্রযু্িক্ত, কারিগরি ইত্যাদি ক্ষেত্রে সহায়তার পরিমান আরো বৃদ্ধি করা সম্ভব হবে। ইংলাক ঢাকা সফরের আগে দিল্লীও সফর করেন যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা বলে মনে করা হয়। সূতরাং বাংলাদেশ এই সুযোগকে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে অবশ্যই সফলতা আসবে।
নবমত, পর্যটন খাতে বাংলাদেশ এবং থাইল্যান্ড উভয়েরই অপার সম্ভাবনা বিরাজমান। ফলে পর্যটন খাতে সুযোগ সুবিধা বৃদ্ধি করলে এখান থেকে দু’দেশই লাভবান হতে পারবে।
দশমত, বাংলাদেশে যে সকল দেশ থেকে আর্থিক সাহায্য আসে তার শীর্ষে আছে জাপান। পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক অবনতির কারণে যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে আর্থিক সাহায্যের পরিমান কমে এসেছে। তাই বাংলাদেশের উচিত হবে পশ্চিমা ঘেষানীতি থেকে বেড়িয়ে এসে পূর্বমুখী নীতির প্রতি গুরুত্বারোপ করা যেখানে থাইল্যান্ডের প্রাধান্য থাকবে অনেক বেশি।
এখন প্রশ্ন হলো থাইল্যান্ড-বাংলাদেশ সম্পর্কে সম্ভাবনা অনেক থাকলেও তা বাস্তবায়নের জন্য আয়োজন কতটুকু? মনে রাখতে হবে বর্তমান বিশ্বায়নের যুগে একটি রাষ্ট্র কখনোই একা চলতে পারে না, তাকে অবশ্যই অন্যের সাহায্য-সহযোগীতা এবং বন্ধুত্বপূর্ন সম্পর্কের উপর নির্ভর করতে হয়। তাই বাংলাদেশের উচিত হবে থাইল্যান্ডের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া এবং তার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে নতুন এক অর্থনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক গড়ে তোলা, যেখান থেকে বাংলাদেশ ভবিষ্যতে লাভবান হবে পারবে এ কামনাই করি।
জাহেদুল ইসলাম
শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



