somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনানী কবরস্থানে স্বজনদের পাশে শোকবিহবল শেখ হাসিনা

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজন বনানী কবরস্থানে শায়িত আছেন। শনিবার জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে যান। তিনি সেখানে গিয়ে শোকবিহবল হয়ে পড়েন।
অশ্রুসিক্ত নয়নে শেখ হাসিনা সাড়ি বাধা আঠারটি কবরে পাশে দাঁড়ান। ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে অন্যান্য আত্মীয়-স্বজনও শ্রদ্ধা জানাতে তার সঙ্গে ছিলেন। স্বজন হারানো অব্যক্ত যন্ত্রণা আর হাতে ফুল নিয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হয় শোকাতুর বাঙ্গালির শ্রদ্ধার মিছিল। শোকের এ মিছিলে শামিল হয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা।
ফুলে ফুলে ভরে যায় বনানী কবরস্থানের সারি বাঁধা ১৮টি কবর। ৩৪ বছর আগে ঘাতকের উদ্ধত বন্দুকের নলের মুখে রাতের অন্ধকারে জীবন দেন তারা। কেঁদে-কেটে ক্লান্ত রাসেলও রেহাই পায়নি ঘাতকদের হাত থেকে। দীর্ঘ প্রায় তিন যুগে এখনও তাদের ভোলেনি বাঙালি। শ্রদ্ধা আর ভালবাসার একরাশ ফুল নিয়ে হৃদয়ের আকুতি জানাতে ভিড় করে তারা স্বজনদের সমাধি পাশে।
বনানী কবরস্থানে শায়িত রয়েছেন বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, ছোট ভাই শেখ আবু নাসের, বড় ছেলে শেখ কামাল, কামালের স্ত্রী সুলতানা কামাল, মেজ ছেলে শেখ জামাল, জামালের স্ত্রী পারভীন জামাল রোজী, ছোট ছেলে শেখ রাসেল, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর বোনের স্বামী আব্দুর রব সেরনিয়াবাত, মেয়ে বেবী সেরনিয়াবাত, ছেলে আরিফ সেরনিয়াবাত, পৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর নিকটাত্মীয় শহিদ সেরনিয়াবাত, ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলসহ আরও কয়েকজন। দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় মন্ত্রিসভার সদস্যগণ, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কামনা করা হয় বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি।
মা-ভাইয়ের কবরে গিয়ে চোখের জল থামিয়ে রাখতে পারেননি প্রধানমন্ত্রী হাসিনা। তিনি প্রিয় স্বজনদের কবরে ফুল দেওয়ার পর মোনাজাত করেন। প্রধানমন্ত্রী নিজ হাতে মুঠো মুঠো ভালবাসার ফুল ছড়িয়ে দেন প্রিয় স্বজনদের কবরে।
বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরের পাশে হাজারো জনতা ভিড় করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর স্বপ্ন বাস্তবায়নের শপথ নেয় তারা। তারা বলছেন, প্রতিক্রিয়াশীল শক্তি জানতো শুধু জাতির জনককে হত্যা করলেই তাকে মুছে ফেলা যাবে না, সেজন্য হত্যা করা হয়েছে তাঁর পুরো পরিবারকে। যতোভাবে সম্ভব চেষ্টা করেছিলো ইতিহাসকে ভুলভাবে উপস্থাপনের। কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যের। বনানী কবরস্থানে আসলেই আগামী প্রজন্ম অনুপ্রাণিত হয়, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×