আবারও বাঘের গর্জন : তামিম ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে
হার্ট হিটার বলে পরিচিত চট্টগ্রামের ছেলে ওপেনার তামিম ইকবাল সেঞ্জুরি রীতিমত শাসন করেছেন জিম্বাবুয়ান বোলারদের। আর তাঁর কল্যাণেই মূলত জয় পেয়েছে বাংলাদেশ। তামিম মাত্র ১৩৮ বলে ১৫৪ রান করে থেমেছেন স্পিনার প্রাইসের বলে । ইনিংসে তাঁর রয়েছে ৭ চার আর ৬ ছক্কা। দুই ওপেনারের গড়ে দেয়া ভাল সূচনার পথ ধরে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ আর নাঈম ইসলাম অপরাজিত থেকে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। ১৩ বল হাতে থাকতে জয় পেয়েছে ৪ উইকেটের। এটা বাংলাদেশের জন্যও নতুন এক রেকর্ড। এর আগে টাইগাররা কখনও এতো বড় স্কোর তাড়া করে জয় পায় নি। চলতি সিরিজে এটা তামিমের দ্বিতীয় সেঞ্চুরি। রকিবুল ৩৫ আর সাকিব ১৯ রান করে আউট হয়েছেন।
খেলার শুরুতে মাত্র ২৭ বলে ৩৮ রান করে বিদায় নেন ওপেনার জুনায়েদ সিদ্দিক। আর ২৮ বলে ১০ রান করেন সাবেক অধিনায়ক আশরাফুল। জিম্বাবুয়ের পক্ষে মাসাকাদজা ২টি এবং প্রাইস নিয়েছেন ৩টি উইকেট। জিম্বাবুয়ে তাদের নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১২ রান করে।
এর আগে বোলাওয়েতে চার্লস কভেন্ট্রির হার না মানা ১৯৪ রানের রেকর্ডের ওপর ভর করে ৮ উইকেটে ৩১২ রান করে জিম্বাবুয়ে। ফ্ল্যাট উইকেটে আগে ব্যাটিং নেওয়ার নিয়ম চিরাচরিত। টস জিতে তাই ব্যাটিংই নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক প্রসপার উতসেয়া। তখন কেউই ভাবেননি কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে রেকর্ড হতে যাচ্ছে। শুরুতে উইকেট হারানোর পর রেকর্ড দূরে থাক সম্মানজন স্কোরের ভাবনা বড় হয়ে ওঠে স্বাগতিকদের কাছে। বিশেষ করে, দলীয় ৫ রানে ভার্মুলেনের বিদায়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেভাবে উচ্ছাস প্রকাশ করেছেন তাতে জিম্বাবুয়ে ক্রিকেটারদের আঁতকে ওঠারই কথা। কিন্তু বাংলাদেশের উৎসবে জল ঢেলে দেন চার্লস কভেন্ট্রি। সফরকারী বোলারদের তুলোধুনো করে দলের রান এগিয়ে নেন। তিন নম্বরে ব্যাট করতে এসে টিকে থাকেন ইনিংসের শেষপর্যন্ত। সেঞ্চুরি আসে ১১০ বলে। ১৫তম ম্যাচে এটি তার অভিষেক সেঞ্চুরি।
জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৮৭ রানে। আশরাফুলের বলে রকিবুলের হাতে ক্যাচ দেন উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাদজা। ২১ রান করেছেন আগের ম্যাচের এই সেঞ্চুরিয়ান। অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে ৮২ রান তোলে দ্বিতীয় উইকেট জুটি। টেলর ব্যক্তিগত ৯ রানে এনামুল হক জুনিয়রের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন। আর নাঈম ইসলামের বলে সরাসরি বোল্ড হন উইলিয়ামস। দশ বলে ৪ রান করেন তিনি।
তবে পঞ্চম জুটিতে মাতসিকানেরি আর কভেন্ট্রি ফের ঘুরে দাঁড়ালে চাপে পড়েন বাংলাদেশের বোলাররা। ১০৭ বলে ১০০ রান যোগ করে জুটি ভাঙ্গে। ৩৭ করে রান আউট হন মাতসিকানেরি। দলের সংগ্রহ তখন ২১৮। পাওয়ার প্লেতে আরো তিন ব্যাটসম্যান আউট হলেও টানা দ্বিতীয় ম্যাচে ৩০০ রান টপকে যায় জিম্বাবুয়ে।
বাংলাদেশ দলের পক্ষে মাহবুবুল আলম ৬৩ রানে ২টি উইকেট নিয়েছেন। এনামুল জুনিয়রও পেয়েছেন ৫১ রানের বিনিময়ে ২ উইকেট। এছাড়া আশরাফুল ও নাঈম একটি করে উইকেট পেয়েছেন।
তুরাগের ওপারে

একটি ফোনকল
রাত ২টা ৪৩ মিনিট।
তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।