somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৭ আগস্ট বোমা হামলাঃ দ্রুত জঙ্গিদের শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গিবাদ নির্মূলে দ্রুত জঙ্গিদের শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে। চার বছর আগে ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়েছিলো জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ-জেএমবি। অন্য মামলায় জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতাদের মৃত্যুদন্ড কার্যকর হলেও সিরিজ বোমা হামলার চার বছর পরও বেশিরভাগ মামলার বিচার শেষ হয়নি। বরং নতুন করে সংগঠিত হচ্ছে জেএমবি। এ অবস্থায় জঙ্গিবাদ নির্মূলে দ্রুত জঙ্গিদের শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নিজেদের অস্তিত্ব জানান দিতে ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলার ৫শ’ স্পটে একযোগে বোমার বিষ্ফোরণ ঘটায় জেএমবি। হামলায় মারা যায় ২ জন, আহত হয় শতাধিক। সিরিজ বোমা হামলার ঘটনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ২শ’৭৫টি মামলা দায়ের করা হয়। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় এক হাজার ৪শ’ জনকে। তবে চার বছরে বিচার কাজ শেষ হয়েছে ৯৪টি মামলার। বিচারাধীন ১৫৬টি, আর এখনো তদন্তাধীন ২৫টি মামলা।
১৭ আগস্টের পর দেশের বিভিন্ন জায়গায় একের পর এক আত্মঘাতি জঙ্গি হামলায় মারা যান দুই বিচারক এবং আইনজীবী, পুলিশসহ ৩৩ জন। তত্ত্বাবধায়ক সরকারের সময় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই এবং আতাউর রহমান সানিসহ ৬ জনের ফাঁসি হলেও বন্ধ করা যায়নি জেএমবির তৎপরতা। র‌্যাব-পুলিশের সাম্প্রতিক অভিযানে সারাদেশে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ৮০ জঙ্গিকে। এরমধ্যে রাজধানীর পীরেরবাগ থেকে গ্রেপ্তার করা হয় সিরিজ বোমা হামলার কারিগর মইনুল হক ওরফে রাজিব ও পল্লবী থেকে বোমারু মিজানকে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, জেএমবির সাম্প্রতিক বিভাজনে সৃষ্টি হয়েছে ‘ইসলাম ও মুসলিম’ নামের আরেকটি জঙ্গি সংগঠন।
আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, বোমা হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। নিজের প্রাণ দিয়ে হলে জঙ্গিবাদ নির্মূলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব দ্রুতই মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা চলছে।
এদিকে, সরকার ইতিমধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে জঙ্গি দমনে সব গোয়েন্দা সংস্থা ও ৫টি মন্ত্রণালয়ের সমন্বয়ে উচ্চতর একটি কমিটি গঠন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কমিটি কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। পুরেদমে কার্যক্রম শুরু হলে তা জঙ্গি প্রতিরোধ এবং প্রতিকারে সহায়ক ভূমিকা রাখতে পারবে।
এ প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, এই মুহূর্তে তাদের শক্তির ব্যাপারে কেউ মূল্যায়ন করতে বললে আমরা বলবো বড় ধরনের নাশকতা করার মত শক্তি সম্ভবত তাদের নেই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×