রাজধানি ঢাকাসহ সারাদেশে আবারো শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টা ৫১ মিনিটে এই শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়। আবহাওয়া অফিস জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ছয়। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে প্রায় ৪২৪ কিলোমিটার দূরে ভারত-মিয়ানমার সীমান্তে ছিল এর উৎপত্তি স্থল। ভূমি থেকে ৬০ কিলোমিটার নীচে উৎপত্তি হওয়ায় এ ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে ভূতত্তববিদদের মতে, ভূমিকম্পের জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি ঝূঁকিপূর্ণ অবস্থায় বাংলাদেশ। তারা বলছেন, অনেক বছর ঘুমন্ত থাকা ডাওকি ফল্ট আবারো সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এ ফল্ট সত্যি সত্যি সক্রিয় হলে দেশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বিপর্যয়ে পড়বে। আগস্ট মাসের ১১ ও ১২ তারিখ মাঝরাতে ঘুমন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় একাধিক ভূ-কম্পন। এরই মধ্যে আবারো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার রাত ২ টা ৫১ মিনিটে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএসের ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার এসব ভূমিকম্পের যে উৎসস্থলের কথা বলেছে, সেটিই ভাবিয়ে তুলেছে ভূতত্ত্ববিদদের। তারা বলছেন, সাধারণত আন্দামান নিকোবরই ছিলো এতোদিনের ভূমিকম্পগুলোর উৎসস্থল। তবে অতি সাম্প্রতিক ভূমিকম্পের উৎপত্তিস্থল আন্দামান নিকোবর নয়, ডাওকি ফল্ট আর আন্দামান নিকোবরের কেন্দ্রস্থলের কাছাকাছি। যার অর্থ ভয়াবহ ভূমিকম্প ঝুঁকির মুখে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ের এসব ভূমিকম্পের প্রেক্ষাপট বিবেচনায় বিশেষজ্ঞদের আশংকা বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হলে পরিণতি হবে শুধুই ধ্বংসযজ্ঞ। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প প্রতিরোধে করার মতো তেমন কিছু না থাকলেও আশংকার কথা মাথায় রেখে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্ত্ততি এবং সচেতনতা থাকতে হবে। এজন্য স্বল্প থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ তাদের।
ভূমিকম্পের জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি ঝূঁকিপূর্ণ অবস্থায় বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।