বেগম খালেদা জিয়াসহ সর্বদলীয় নেতারা শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি নেতা সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তারা মরহুমের মরদেহ দেখতে গুলশানে তার জালালাবাদ হাউজে যান এবং একে একে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার রাতে সাইফুর রহমানের মরদেহ ঢাকায় পৌঁছার পর বিএনপি নেতাকর্মীদের নিয়ে তার বাসভবনে ছুটে যান বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানে সাইফুর রহমানের জালালাবাদ হাউজে যান। খালেদা জিয়া সেখানে পৌঁছালে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়।
তিনি বাসার ভেতরে রাখা সাইফুর রহমানের কফিনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের মেজ ও ছোট ছেলে, মেয়েদের সাত্ত্বনা দেন। তিনি তাদের সঙ্গে কথাও বলেন।
এ সময়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক স্পীকার জমিরউদ্দিন সরকার, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সেলিমা রহমানসহ দলের কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদও সেখানে যান।
সাইফুর রহমানের মরদেহে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, সাইফুর রহমান এদেশে প্রতিথযশা অর্থনীতিবিদ। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দীর্ঘদিন এক সঙ্গে রাজনীতি করেছি। আমাদের সম্পর্কটা খুবই ভাল ছিল।
এদিকে, বিএনপি ছাড়াও আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, জামায়াতসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা জালালাবাদ হাউজে যান সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে। এদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মহিউদ্দিন খান আলমগীর, সালমান এফ রহমান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মে. জে. (অব) সুবিদ আলী ভূইয়া।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, সাইফুর রহমানের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি সামগ্রিক ক্ষেত্রে এক শূণ্যতা তৈরি হয়েছে, যা পূরণ হতে দীর্ঘদিন লাগবে।
রোববার গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে যানাজা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের দক্ষিন প্লাজায় দুপুর আড়াইটায় ২য় যানাজা শেষে কিছু সময়ের জন্য তার মরদেহ রাখা হবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তারপর মরদেহ নিয়ে যাওয়া হবে সিলেটে। সিলেট ও মৌলভিবাজারে জানাজা শেষে সোমবার তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে মৌলভিবাজারের পারিবারিক কবরস্থানে।
এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার থেকে মঙ্গলবার অর্থাৎ ৬,৭ ও ৮ সেপ্টেম্বর দেশব্যাপী এই শোক পালন করা হবে । শোক কর্মসূচির তিনদিনই দলের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। ৬ ও ৭ সেপ্টেম্বর দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে দলের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। ৮ সেপ্টেম্বর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান।
সাইফুর রহমানের জালালাবাদ হাউজে শোকবহ পরিবেশ : নিজ গ্রামে সমাহিত হবেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।