রাজধানী ঢাকার যানজট কমাতে এবার সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক-বীমা, আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করা হচ্ছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস আগের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ১০টা-বিকাল ৬টা করার বিধান রেখে এ সংক্রান্ত প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে সংস্থাপন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে এ খসড়াটি তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সচিবালয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় নতুন সময়সূচি নির্ধারণের জন্য এক সভা অনুষ্ঠিত হবে। সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ এতে সভাপতিত্ব করবেন।
সূত্র জানায়, কিন্ডারগার্টেনসহ সরকারি ও বেসরকারি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস চালানোর প্রস্তাব করা হয়েছে। আর ইংলিশ মিডিয়াম স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল এবং প্রাথমিক স্তর সংযুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ক্লাস সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে শুরু করতে হবে।
প্রস্তাবে বলা হয়েছে, স্থানীয় যানজট পরিস্থিতি বিবেচনায় এনে একই এলাকায় অবস্থিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মধ্যে আলোচনা করে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য পৃথক সময়স~ূচ নির্ধারণ করবে। তবে যেসব স্কুলে একটিমাত্র শিফট চালু আছে সেখানে পাঠদানের সময় কমপক্ষে ৬ ঘণ্টা এবং ডবল শিফট স্কুলের ক্ষেত্রে প্রতি শিফটের পাঠদানের সময় কমপক্ষে ৫ ঘণ্টা নির্ধারণ করার কথা বলা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, একই এলাকায় একাধিক ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস প্রায় একই সময়ে শুরু হচ্ছে। এতে বাচ্চাদের নিয়ে আসা গাড়ি, রিকশা ও স্কুলবাস প্রায় একই সময়ে একই এলাকায় প্রবেশ করে। এতে করে সৃষ্টি হয় অসহনীয় যানজটের। বর্তমানে পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে দাঁড়িয়েছে যে, গাড়ি বা রিকশা থেকে নেমে অনেকটা পথ হেঁটে বাচ্চাদের স্কুলে পৌঁছাতে হচ্ছে। বিশেষ করে পরীক্ষার সময় এ ভোগান্তি অবর্ণনীয়। রাজধানীর বিভিন্ন এলাকায় এমন দৃশ্য স্থায়ী রূপ নিয়েছে। আর এ অবর্ণনীয় যানজটের রেশ প্রধান সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসব বিষয় বিবেচনায় এনে খসড়ায় স্কুলগুলোর জন্য ভিন্ন ভিন্ন সময় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
আরও জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি ঠিক করা হয়েছে। আর সম্প্রতি অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সময়সূচি সংক্রান্ত প্রস্তাবের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় এক বৈঠকে খসড়াটির ওপর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। এর পরপরই প্রস্তাবটি চূড়ান্ত করে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর রমজান শেষে কার্যকর করা হবে নতুন সময়সূচি।
প্রসঙ্গত, গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর অসহনীয় যানজট নিরসনে শিক্ষা প্রতিষ্ঠান, বিপণি বিতান, অফিস ও ব্যাংকের সময়সূচি আলাদাভাবে ঠিক করে একটি প্রস্তাব তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর যানজট নিরসনে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সময়সূচি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।