শেষ হয়ে গেছে বিলাসবহুল এসি বাস এবং নন-এসি সব চেয়ার কোচের টিকিট। কাউন্টার ম্যানেজাররা বলছেন, ঈদকে সামনে রেখে এবার আগেভাগেই টিকিট ছাড়ায় বিক্রি ও শেষ হয়েছে দ্রুত। তবে গাবতলী থেকে সাধারণ সব বাসেরই অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের চেয়ার কোচের টিকিট এরইমধ্যে হাওয়া। শ্যামলী পরিবহন, গ্রিন লাইন পরিবহন, হানিফ পরিবহনসহ অন্যান্য পরিবহনে খোঁজ নিয়ে জানা যায়, উত্তরবঙ্গের অগ্রিম টিকিট বিক্রি শেষ। ২১ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিটে বিক্রি হয়ে গেছে। তবে ঈদের দিন পর্যন্ত দেশের বিভিন্ন রুটে কিছু লক্করঝক্কর বাস চলাচলের প্রস্ত্ততি নেয়া হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টিকিট পাওয়া যাচ্ছে খুবই কম। তবে ভিন্ন চিত্র সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলীতে। মহাখালি বাস টার্মিনালে কাউন্টার ম্যানেজাররা জানালেন, তারা অগ্রিম টিকিট দিচ্ছেন না। কারণ ঈদের আগের দু’ দিন ভিড় হবে সবচেয়ে বেশি।
টিকিট কেনার জন্য নগরের কলেজগেট, কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন পরিবহন কোম্পানির টিকিট কাউন্টারের সামনে সেহরির পর থেকেই মানুষের দীর্ঘ সারি তৈরি হয়। অনেকেই অভিযোগ করে, তারা দীর্ঘক্ষণ সারিতে দাঁড়িয়েও টিকিট পায়নি। অল্প কিছু টিকিট বিক্রি করার পরই বলা হচ্ছে, টিকিট শেষ। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তো রয়েছেই।
টিকিট কিনতে আসা লোকজন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতিবারই বিক্রেতারা বলে দেন, ‘টিকিট শেষ’। কিছু টিকিট হাতে রেখে দেন তাঁরা। টিকিট বিক্রেতা হামিদ ফোকাস বাংলা নিউজকে বলেন, কিছু তদবির রাখতে গিয়ে এসব টিকিট রাখতে হয়। ঈদ ঘনিয়ে এলে রেখে দেওয়া টিকিট বেশি দামে বিক্রি করার প্রবণতাও কারও কারও রয়েছে বলে জানান তিনি।
হানিফ পরিবহনের কলেজগেটের কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। কল্যাণপুরে অগ্রিম টিকিট বিক্রি করছে শ্যামলী, আল হামরাসহ বেশ কিছু কোম্পানি। এস আর ট্রাভেলস, নাবিল পরিবহনসহ অন্যরা গাবতলীতে অগ্রিম টিকিট দিচ্ছে। জানা গেছে, নামীদামি বাস কোম্পানিগুলোই অগ্রিম টিকিট দিচ্ছে। অন্য কোম্পানিগুলো দিনেরটা দিনেই বিক্রি করছে। তাই ঈদের তিন দিন আগে থেকে গাবতলী টার্মিনালের এসব বাসে ব্যাপক ভিড় হবে বলে সূত্র জানায়।
এদিকে ঈদকে সামনে রেখে ঢাকা-বরিশাল রম্নটে চলাচলকারী বাসের ভাড়া বৃদ্ধি করে অগ্রিম টিকিট ছাড়ার প্রস্ত্ততি নেয়া হচ্ছে। প্রতি বছরের মত এবারও যাত্রীদের দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হবে বলেই মনে হচ্ছে।
বিলাসবহুল বাসের টিকিট বিক্রি শেষ : শেষ ভরসা লক্করঝক্কর বাস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।