somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিনির দাম এক বছরেও কমবে না

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিনির দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। বুধবার এক দিনের মধ্যেই চিনির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে আট টাকা। রোযা তো দূরের কথা নিকট ভবিষ্যতেও চিনির দাম কমবে না বলে জানিয়েছেন আমদানিকারকরা। তাদের দাবি, আগামী এক বছরের মধ্যে চিনির আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্থানীয় সংকট কাটাতে তাই এখনই সরকারকে ২ লাখ মেট্রিক টন চিনি আমদানির পরামর্শ দিয়েছেন তারা।

আন্তর্জাতিক বাজারে চিনির প্রথম সারির উৎপাদকদের তালিকায় ব্রাজিলের পরই ভারত। সেই ভারতে এবার উৎপাদন ঘাটতির আশংকা রয়েছে। টালমাটাল আন্তর্জাতিক বাজার। বিশ্ব বাজারে ওঠানামা করছে ‘র’ সুগারের দাম। ভারতে নভেম্বর থেকে জানুয়ারি মাস চিনির উৎপাদন মৌসুম। এ মৌসুমে এবার চিনি কম উৎপাদনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এ পূর্বাভাস বাস্তব হলে চিনির বাজারে ভয়াবহ অবস্থা হবে বলে আশংকা করছেন আন্তর্জাতিক চিনি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রতিনিধিরা।

চিনি আমদানীকারক রবিউল ইসলাম আজাদ ফোকাস বাংলা নিউজকে জানান, ‘বর্তমান বাস্তবতায় টিসিবির মতো ফাঁকি না রেখে সরকারকে ঠিক পথে চিনি আমদানি করতে হবে। রোযার মাসকে সামনে রেখে টিসিবির সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি আমদানির কথা থাকলেও তা আদৌ জাহাজে ওঠার পর্যায়েই পৌঁছেনি। এ কারণে ব্যবসায়ীরা গুরুত্ব দিচ্ছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মাধ্যমে পর্যাপ্ত চিনি আমদানির।’

চিনির বাজারে দামের সকাল-বিকাল ওঠা-নামায় ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না ব্যবসায়ীদের অনেকেই। প্রমাণ মেলে বাংলাদেশ ব্যাংকে জুলাই থেকে সেপ্টেম্বরে এলসি খোলার কমতি থেকে।

এদিকে রাজধানীসহ দেশের আনাচে-কানাচে খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ৫৫ থেকে সর্বোচ্চ ৬০ টাকা কেজি দরে। এক দিন আগেও এর দর ছিল ৫২ টাকা। বুধবার সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকায় অবশ্য চিনির কেজি সর্বোচ্চ ৫২ টাকা লেখা রয়েছে। টিসিবির তালিকামতে, এক সপ্তাহ আগে চিনির দর ছিল ৪৬ থেকে ৪৮ টাকা, আর এক মাস আগের দর ছিল ৪২ থেকে ৪৪ টাকা। এই হিসাবে এক মাসে চিনির দর বেড়েছে ১৮ দশমিক ৬০ শতাংশ। এক বছর আগের তুলনায় বৃদ্ধি ৩৮ শতাংশ।

বাংলাদেশ চিনি পরিশোধনকারী সমিতির মহাসচিব গোলাম মোস্তফা ফোকাস বাংলা নিউজকে বলেন, খুচরা দোকানদারদের অতিলোভী মানসিকতা, বিশ্ববাজারে দাম বৃদ্ধি এবং গণমাধ্যমের প্রচারণা কারণে চিনির দাম বাড়ছে। তিনি জানান, চিনির দাম নাগালের মধ্যে রাখতে আগামী ১ অক্টোবর থেকে দেশব্যাপী ডিলার নিয়োগ করবে দেশবন্ধু চিনিকল। জেলা ও উপজেলা পর্যায়ে নির্ধারিত দরে চিনি বিক্রি করা হবে।

অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে বাণিজ্যমন্ত্রী ফারুক খান ২৬ আগস্ট চার প্রধান চিনি পরিশোধনকারী মেঘনা গ্রুপ, দেশবন্ধু, ঈগলু রিফাইনারি ও সিটি গ্রুপের সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকে ৩৯ টাকা কেজি দরে মিল গেট থেকে চিনি সরবরাহের সিদ্ধান্ত হয়েছিল। পাইকারি বাজারে তা ৪০ টাকা এবং খুচরা বাজারে ৪২ টাকার বেশি হওয়ার যুক্তি নেই বলে মেনেও নিয়েছিলেন ব্যবসায়ীরা। এই সিদ্ধান্তের দুই দিন পর থেকেই বাড়তে থাকে চিনির দাম। সম্প্রতিক সময়ে তা প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না বলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও সংশিস্নষ্ট যুগ্ম-সচিবকে লিখিতভাবে জানিয়েছেন রিফাইনারি এসোসিয়েশনের সচিব। একই সঙ্গে তিনি ৪টি মিলগেট থেকে ডিও অনুসারে প্রতিদিনের সরবরাহের পরিমাণও লিখিতভাবে জানাচ্ছেন। তার পাঠানো তথ্যমতে সর্বশেষ ৬ সেপ্টেম্বর রোববার দেশের ৪টি মিলগেট থেকে ৩ হাজার ৮০০ টনেরও বেশি চিনি সরবরাহ করা হয়েছে বলে ফ্যাক্সযোগে জানিয়েছেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×