আবার দুই নেত্রীর সাক্ষাৎ হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার এক টেবিলে বসে ইফতার করেছেন। সশস্ত্র বাহিনীর ইফতারে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গিয়ে তাঁরা পরস্পপরের মুখোমুখি হন। এ সময় তাঁরা কুশল বিনিময় করেন। কুশল বিনিময় কালে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। প্রধানমন্ত্রী এই সময়ে সংসদে যোগদানের জন্য খালেদা জিয়াকে আহবান জানান।
সেনাকুঞ্জের ইফতারে প্রথম উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সাতটার কিছু আগে সেখানে পৌঁছান খালেদা জিয়া। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জ ত্যাগ করেন। খালেদা জিয়া সেখান থেকে যান সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে।
সেনাকুঞ্জে ইফতারে মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌ-বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা এ ইফতারে অংশ নেন।
এর আগে তারা এই সেনাকুঞ্জেই ২০০৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর শেখ হাসিনাকে সান্ত্বনা দিতে গত ৯ মে রাতে তার ধানমন্ডির বাসভবন সুধাসদনে যান খালেদা জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু’নেত্রীকেই গ্রেপ্তার করা হয়।
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।