somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার ৬৩তম জন্মদিন

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৩তম জন্মদিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ শেখ হাসিনা ১৯৪৭ সালের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
জাতিসংঘের ৬৪তম অধিবেশনে যোগদানরত শেখ হাসিনা এবার যুক্তরাষ্ট্রেই একান্ত পারিবারিক পরিবেশে জন্মদিন পালন করবেন। আগামী ১ অক্টোবর তার দেশে ফেরার কথা। সেখানকার আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ওয়াশিংটনের বাল্টিমোরে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও তার স্ত্রী-কন্যার সঙ্গে জন্মদিন পালন করবেন।
অন্যান্য বছর শেখ হাসিনা তার জন্মদিনে সকাল ১০টা থেকে সুধাসদন বাসভবনে দলীয় নেতা-কর্মী, রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে চিকিৎসার্থে বিদেশে থাকার কারণে গত তা সম্ভব হয়নি। এর আগের বছর কারাবন্দি থাকার কারণেও নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেননি তিনি।
শেখ হাসিনার ৬৩তম জন্মদিন পালন উপলে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এদিন একটি আলোচনা সভার আয়োজন করেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১১টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় নেতারা এই আলোচনা সভায় বক্তব্য দেবেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এদিন বাদ আছর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করেছে। অন্য সহযোগী সংগঠনগুলোও নিজেদের মতো করে কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। এদিন বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শেখ হাসিনার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় স্থান মন্দির, গির্জা, প্যাগোডায়ও প্রার্থনার আয়োজন করা হবে।
বার্তা সংস্থা এনা জানিয়েছে, শেখ হাসিনার জন্মদিন উপলে নিউইয়র্ক, ফোরিডা এবং ওয়াশিংটন ডিসিতে দোয়া-মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জন্মদিনের অনুষ্ঠান হবে নিউইয়র্ক সিটির উডসাইডে অনন্ত ঢাকা কাবে। শেখ হাসিনার সফরসঙ্গি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান শামীম জানান, সেখানে সভানেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত, কেক কাটা এবং তার দীর্ঘ সংগ্রামী কর্মময় জীবনের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের উদ্যোগেও ভার্জিনিয়া অথবা বাল্টিমোরে দোয়া-মাহফিল এবং ফোরিডা স্টেট মেট্রোপলিটন আওয়ামী লীগের প থেকে জাঁকজমকের সঙ্গে জন্মদিন পালনের প্রস্তুতি চলছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী জানান, ছেলে সজিব ওয়াজেদ জয়ের বাসাতেই জন্মদিন পালন করবেন শেখ হাসিনা। তিনি জানান, প্রধানমন্ত্রী তার জন্মদিনে পরিবারের সবাইকে নিয়েই কাটাতে চান। ওয়াশিংটনে তিনি তার চোখ ও কানের নিয়মিত পরীা করাবেন ও চিকিৎসার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরসূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর সকালে সড়কপথে ছেলে সজীব ওয়াজেদ জয়ের আবাসস্থল ওয়াশিংটনের বাল্টিমোরের পথে রওনা হবেন শেখ হাসিনা।
উল্লেখ্য, ১৯৯৬-২০০১ সালে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালের চতুর্থ, ১৯৯১ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদে অর্থাৎ মোট তিনদফা বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×