আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে বিচার বহির্ভুত হত্যাকান্ড ঘটছে। নিরুপায় হয়েই সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ জাতীয় হত্যা চালিয়ে যাচ্ছে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে শ্রোতাদের এক প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন এ কথা বলেন।
তিনি বলেন, গত দু’বছর আগে ইংল্যান্ডেও এই রকম হত্যাকান্ড হয়েছে। সন্ত্রাসীরা আইনের ফাঁক-ফোকড়ে বেঁচে যায়। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আদালতে মামলা পড়ে থাকার কারণে সন্ত্রাসীরা পার পেয়ে যায়। ফলে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিচার বহির্ভূত হত্যাকান্ড কারোই কাম্য নয়। কিন্তু সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। সরকারের উচিৎ আইন পাশ করে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায় দ্রুত তাদের শাস্তি নিশ্চিত করা। বিশেষ ট্রইব্যুনাল করে সন্ত্রাসীদের বিচার করলে তাদের হয়তো দমন করা সম্ভব।
সংলাপে দৃষ্টিপাত এর পরিচালক আসিফ সালেহ বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর এই পর্যন্ত ৭৮ জন ক্রসফায়ারের শিকার হয়ে মৃত্যু বরণ করেছে। তিনি নৌ পরিবহন মন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে বলেন, বাংলাদেশে এই হত্যাকান্ড মেনে নেয়া যেতে পারে না। ইংল্যান্ডে বিচার বহির্ভূত হত্যাকান্ডের তদন্ত করে দেখা গেছে, নিহত ব্যক্তি কোন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশে আইন আছে, আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে।
ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে সংসদে আইন পাশ হয়েছে কি না - জানতে চাইলে নৌ মন্ত্রী বলেন, এই আইন শুধুমাত্র ইউনিয়ন পরিষদের জন্য প্রযোজ্য। ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দানের বিরোধিতা করে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, নির্বাচনে যদি ঋণ খেলাপিদের অংশগ্রহণের সুযোগ দেয়া হয় তাহলে বাংলাদেশে ব্যবসায়ীদের ঋণ পরিশোধের ব্যাপারে আগ্রহ কমে যাবে। ফলে বাংলাদেশ সরকার ক্ষতির সম্মুখিন হবে।
বিবিসি বাংলাদেশ সংলাপে অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামীলীগ নেতা শাহজাহান খাঁন, বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, দৃষ্টিপাত এর পরিচালক আসিফ সালেহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাবরিনা সুলতানা ।
আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটছেঃ বিবিসি সংলাপে নৌমন্ত্রী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।