ঢাকা, ২২ মে (শীর্ষ নিউজ ডটকম): মুসা ইব্রাহিমের পর এবার আরেক বাংলাদেশি এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট শৃঙ্গ জয় করে ইতিহাসের পাতায় নাম লেখালেন এম এ মুহিত। শনিবার সন্ধ্যায় তিনি এভারেস্ট শৃঙ্গে পৌঁছান।
ঢাকাস্থ নেপাল দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মাশফি বিনতে শামসকে এম এ মুহিতের এভারেস্ট বিজয়ের তথ্য জানায়।
হিমালয়কে হারিয়ে দেয়া এ পর্যন্ত প্রায় ১২শ' দুঃসাহসী পর্বতারোহীর একজন মুহিত। এভারেস্ট জয় করায় তার নাম পরিণত হলো ইতিহাসে। বাংলাদেশ আরেক দফা জেগে উঠল নতুন আশায়। কারণ এটা সাধারণ ঘটনা নয়। আশা আর দৃঢ় সংকল্প থাকলে বাংলাদেশিদের পক্ষে অনেক কিছুই যে করা সম্ভব। আকাশ ছুঁয়ে দেখার অদম্য ইচ্ছেটি দীর্ঘদিন ধরে মনের মধ্যে লালন করছিলেন মুহিত। তার উপমাবিহীন সংযম আর সাধনার কাছে সব ধরনের জাগতিকতা হার মেনেছে। শুধু আকাশ নয়, আকাশের কপাল তিনি ছুঁয়ে দিলেন। নেপালিরা এভারেস্টকে বলে 'সাগরমাথা'। এর অর্থ আকাশের কপাল। তিব্বতিরা বলে 'চুমুলংমা'। অর্থাৎ দেবী, বিশ্বমাতা।
মুসার পর এবার মুহিত প্রমাণ করলেন, সুস্থির লক্ষ্যের যাত্রী হতে পারলে কোনো প্রতিকূলতা বাংলাদেশিদের দমিয়ে রাখতে পারে না।
এর আগে ২০১০ সালের ২৪ মে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন। এম এ মুহিত সেসময় মুসা ইব্রাহীমের সঙ্গী থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে এভারেস্টে উঠতে পারেন নি। এম এ মুহিত বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য।
এদিকে ভারতের দুই বাঙালী পর্বতারোহী এভারেস্ট শীর্ষে উঠেছেন। দীপঙ্কর ঘোষ ও রাজীব ভট্টাচার্য শনিবার এভারেস্ট শীর্ষে সফল আরোহন করেছেন।
(শীর্ষ নিউজ ডটকম/ জেডআর/ ০২.৩৩ঘ.)
এবার এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন মুহিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।