somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পাদক একরামুল হক গ্রেফতারে আইএফজে'র গভীর উদ্বেগ

০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ৪ আগস্ট (শীর্ষ নিউজ ডেস্ক): জনপ্রিয় অনলাইন দৈনিক শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক মো. একরামুল হককে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। বৃহস্পতিবার এশিয়া প্যাসিফিক অফিস থেকে পাঠানো এক ফ্যাক্সবার্তায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের রিপোর্টের ভিত্তিতে সংগঠনটি জানায়, সাংবাদিক একরামুল হককে তার বাসা থেকে সাজানো চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে। গ্রেফতারের পর তাকে ওই মামলায় দু'দিনের রিমান্ডে নেয়া হয়। গত ২৫ ও ২৬ জুলাই স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা (২৭ হাজার মার্কিন ডলারের কাছাকাছি) চাঁদা দাবি করেন যদিও সে টাকা তিনি গ্রহণ করেননি। এতে একরামুল হক প্রেরিত সংবাদ প্রতিবেদকের কাছে ওই টাকা না দিলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বানোয়াট সংবাদ পরিবেশন করবেন বলে ভয় দেখান । এসব অভিযোগ অস্বীকার করে শীর্ষ নিউজ পরিবার বলেন, মামালায় যে ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়েছে ওই ঠিকানায় কোনো ব্যবসায়ীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এদিকে এক সূত্র জানিয়েছে, সরকারি বিভিন্ন প্রজেক্ট ও কার্যক্রমের দুর্নীতি নিয়ে শীর্ষ নিউজে সংবাদ পরিবশেন করায় মো. একরামুল হককে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি সংগঠনটি বাংলাদেশের সরকারি ও বিরোধীদলের মধ্যকার রাজনৈতিক বিরোধে স্বাধীন সাংবাদিকতায় ব্যাপক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছে।
আইএফজে বিশ্বের ১৩১টি দেশের ৬ লাখ সাংবাদিকের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন।
পত্রিকাটির দাবি, সরকারের কয়েকটি সরকারি দফতর ও প্রভাবশালীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করায় শীর্ষ নিউজ ও তাদের সম্পাদক একটি কুচক্রী মহলের টার্গেটে পরিণত হয়েছেন।একই কারণে তাদের সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক একরামুল হককে গত ৩১ জুলাই একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আরো ৩টি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২টি মামলায় তাকে রিমান্ডেও নেয়া হয়। এখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×