somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

DJango Unchained (জাঙ্গ আনচেইনড ): ২০১২

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Django Unchained (2012)
Imdb Rating: 8.5
Top 250 # 56
Personal Rating: 8/10
Won 2 Oscars. Another 33 wins & 53 nominations.
Rotten Tomatoes: 88% Audience:92%


Director: Quentin Tarantino ছবির শেষ অংশে দেখা যাবে।



Genre : Adventure | Drama | Western এই তিন ক্যাটাগরিতে মুভিটি নির্মিত।

মুভিটিতে অভিনয় করেছেন Jamie Foxx (Django Freeman) , Christoph Waltz (Dr. King Schultz) , Leonardo DiCaprio (Calvin J. Candie), Kerry Washington (Broomhilda Von Shaft), Samuel L. Jackson (Stephen) সহ আরো অনেকে।

১৮৫৮ সালের ক্রীতদাসদের জীবনের নির্মমতা তুলে ধরা হয়েছে মুভিটিতে। জাঙ্গ নামে এক ক্রীতদাসের জীবন কাহিনী নিয়ে মুভিটি এগিয়ে চলে। জাঙ্গ এবং ব্রুমহিলডি নামে আর এক ক্রীতদাস এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। নিষ্ঠুর মনিব দুজনের প্রেমের সম্পর্ক প্রকাশ হবার পর দুজনকে আলাদা আলাদা মনিবের কাছে বিক্রির ঘোষণা দেয়। এতে দুজন পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। জাঙ্গকে কিনে নেয় স্পেক ব্রাদার্স আর হিলডিকে কিনে নেয় ক্যালভিন ক্যান্ডি নামে এক ক্রীতদাস ব্যবসায়ী।

এই ঘটনাটি বেশ কয়েকবার ফ্লাস ব্যাকে দেখানো হয়।

মুভিটির শুরুর দিকে চার মিনিট পরে রাতের দৃশ্যে দেখা যায় ‘ডাঃ কিং শুল্জ’ নামে একজন প্রফেশনাল ‘বাউন্টি হান্টার’ ‘ব্রিটল ব্রাদার্স’ নামে তিনজন ওয়ান্টেড ব্যক্তির খোঁজে বের হয়েছে পথে দেখা হয় জন্যস্পেক ব্রাদার্সের সাথে। তাদের ক্রীতদাসদের মধ্যে থেকে জাঙ্গ ‘ব্রিটল ব্রাদার্স’ কে চেনে তাই জাঙ্গকে মুক্ত করে, ‘ব্রিটল ব্রাদার্স’ নামে তিনজন ওয়ান্টেড ব্যক্তির খোঁজ বের হয়। জাঙ্গের সাথে ডাঃ কিং শুল্জের চুক্তি হয় যে জাঙ্গ ব্রিটল ব্রাদার্স মিশন শেষ করতে সহায়তা করবে বিনিময়ে ডাঃ কিং শুল্জ হিলডিকে ক্যালভিন ক্যান্ডির থেকে কিনে নিয়ে দুজনকে মুক্ত করে দিবে। কিন্তু বলা যত সহজ করা তার চেয়ে অনেক কঠিন।

ক্যালভিন ক্যান্ডির চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন লিয়নার্দো ডি কাপিও। ক্যালভিন ক্যান্ডির থেকে হিলডিকে মুক্ত করতেই বাধে নানা বিপত্তি। হিলডিকে মুক্ত করতে তারা আশ্রয় নেয় কৌশলের। এরপর কৌশল ও চাতুর্যপূর্ন পরিকল্পায় এগোতে থাকে মুভির কাহিনী।

মুভিটিতে নিগ্রোতের অত্যাচারের নানা দৃশ্য আছে যেমন কুকুর লেলিয়ে মানুষ হত্যা, চাবুকপেটা,হটবক্সে পোশাকহীন রেখে শাস্তি দেওয়া – এগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

আপনাকে মুভিটির দেখার আনন্দ যোগাবে ডাঃ কিং শুল্জের চরম চমৎকার অভিনয় উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোকে বুদ্ধিমত্তার সাথে সামলানো, কাহিনীর আকস্মিকতা. কমেডি, মুগ্ধকর ডায়লগ, ক্যালভিন ক্যান্ডির থ্রিলার এ্যাকশন
এবং জাঙ্গ চরিত্রে Jamie Foxx এর অসাধারন অভিনয় ।



যে দৃশ্যগুলো আমার কাছে ভালো লেগেছেঃ


What's your name?
Django.
Can you spell it?
D-J-A-N-G-O.
The D is silent.
I know.



কুকুর লেলিয়ে মানুষ হত্যা



ক্যালভিন ক্যান্ডির থ্রিলার এ্যাকশন




Quentin Tarantinoএর ডায়নামাইট ধ্বংসের দৃশ্য




এবং শেষের চমৎকার সব দৃশ্য



যারা ওয়েষ্টার্ন মুভি পছন্দ করেন তাদেরতো ভালো লাগবেই এছাড়াও অন্যদেরকে পরিচালক নিরাশ করেন নাই।

তাহলে দেখা শুরু করুন Django Unchained (2012)।
শুভ হোক মুভি দেখা।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×