somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পরকীয়া " --- এক দুরারোগ্য ব্যাধি

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পরকীয়া বর্তমান সমাজের এক ভয়াবহ ব্যাধি , শুধু ব্যাধি বললেই ভুল হবে, মহামারি বলা যেতে পারে । সাধারণত পরকীয়া বলতে আমরা বিবাহিত কোন নারী বা পুরুষের অপর কোন নারী বা পুরুষের সাথে রোমান্টিক সম্পর্ককেই বুঝে থাকি ।
আজ থেকে বছর দশেক আগেও এ শব্দটি এতটা ভয়াবহ আকারে দেখা যায়নি । বর্তমানে পেপার বা টিভি খুললে অনেক সময়ই চোখে পড়ে ---- পরকীয়ার বলি হল প্রবাসী স্বামী ; পরকীয়ার কারণে স্ত্রীকে খুন ; পরকীয়ার কারণে সন্তান হত্যা ও আরও লোমহর্ষক ঘটনা ।

মূলত ডিজিটাল যুগের উন্নতির জোয়ারের পাশাপাশি কিছু অসৎচরিত্রের নারী- পুরুষের কাছে পরকীয়া বিষয়টি অনেক সহজ হয়ে গেছে । ফেসবুকের ফ্রেন্ডলিস্টে থাকা হাজার হাজার মেয়ে/ ছেলের সাথে নিছক খেয়ালের বশে হাই / হ্যালো করতে করতেই হয়ত সে হয়ে উঠল পরকীয়া প্রেমিক / প্রেমিকা । অতঃপর সেই নতুন মানুষের টানে ঘরের বউ -বাচ্চা ফেলে মত্ত হল নিষিদ্ধ সুখের উল্লাসে , ভেঙ্গে দিল সংসার ।

ঠিক তেমনি টাকা, রেস্টুরেন্টে দামি খাবার অথবা নিছক আদিম কোন আকাঙ্খায় কতিপয় গৃহবধূও হয়ে ওঠে পরকীয়া প্রেমিকা , অতপর সেই প্রেমিকের টানে হয়ত বা খুন হতে হয় নির্দোষ স্বামী বা সন্তানকে ।

বাংলাদেশে পরকীয়া বৃদ্ধির পেছনে আরেকটি বড় হাত রয়েছে ভারতীয় সিরিয়ালগুলোর । আমি ভারতীয় সিরিয়ালের সবকিছুই নিন্দনীয় না মনে করলেও , উক্ত সিরিয়ালগুলিতে প্রদর্শিত নায়ক - নায়িকার চার বার ,পাঁচ বার বিয়ে , পরকীয়া প্রেম প্রভৃতি নেতিবাচক প্রদর্শনীর নিন্দা জানাই । যেহেতু ভারতীয় সিরিয়ালের টি আর পির একটি বড় অংশ বাংলাদেশি দর্শকের মাধ্যমে পায় ।

স্মার্টফোন , হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্ন্যাপচ্যাট , হাইক, ইমো --- এত সামাজিক যোগাযোগ মাধ্যম জীবনকে যেমন অনেক সহজ করেছে , তেমনি রুচিহীন লোকের বিপথগামিতার পথও প্রসারিত করে দিয়েছে । তবে প্রযুক্তিকে তো আর বাদ দেয়া সম্ভব নয় , বা বাদ দেওয়াই বা হবে কেন ? দোষ তো সেসব অসুস্থ , বিকৃত রুচির মানুষের ---- যাদের কাছে গৃহী জীবন যাপন পছন্দনীয় নয় । আদিমতম স্বেচ্ছাচারে যারা নিজেকে ভাসিয়ে নিজেদের স্ত্রী/ সন্তান বা স্বামীর ক্ষতি করে । বিবেকবোধ, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ নিজের ভেতরে না জাগাতে পারলে হয়ত এই অশুভ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব না । পরিচিত , অপরিচিত , শত্রু- মিত্র কারো সংসার জীবনেই যেন "পরকীয়া " নামের রাহুগ্রাসের কবলে না পড়ে -- এই প্রত্যাশাই থাকলো ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×