আকাশের তারা হয়ে গেলেন
কি যে হলো একে একে হারিয়ে যাচ্ছেন দেবীগঞ্জ উপজেলার মুক্তো-মানিকেরা। হ্যাঁ মুক্তো-মানিকই বলবো, হিমালয় কন্যার এ ছোট্ট মায়া ছড়ানো উপজেলায় সবাই যেন একই সূতোয় বাঁধা ঠিক একটি পরিবারের মতো। তাইতো আমাদের মাঝে কেউ ইহলোক ত্যাগ করলেই বুকের ভেতর কেমন যেন ব্যাথ্যা অনুভব করি আমরা সবাই।
বেশ কিছুদিন থেকে একটা ব্যাপার লক্ষ্য করছি হারিয়ে যাওয়ার মিছিলে এক একে যোগ দিচ্ছেন আশেপাশের চেনা মানুষগুলো। ছোট্ট এই পৃথিবীতে এভাবে যদি আপন মানুষগুলো হারিয়ে যায় তাহলে কিভাবে আর সহ্য করা যায় বলুন।নিজেই ব্যাথিত হয়ে কি আর অন্যকে সমবেদনা জানানো যায় বলুন। রাজু ভাইয়ের অকাল প্রয়ানে নিরবে নিভৃত্তে চুপচাপ বসে শোক কমানোর চেষ্টা করছি।
আজ যখন শুনলাম রাজু ভাই আর নেই ভাবতেই কেমন যেন লাগলো। রাজু ভাইয়ের সাথে আমার তেমন সখ্যতা ছিল না। তারপরও যখন দেবীগঞ্জে থাকতাম প্রায় রেগুলার দেখা হতো। আর যতোবার দেখা হতো কেমন যেন একটা মায়াবি হাসি দিতে পারতেন তিনি। সুন্দর করে জিজ্ঞাসা করতেন কেমন আছো, পড়াশোনা কেমন হচ্ছে ইত্যাদি।
রাজু ভাইয়ের আরেকটা পরিচয় তিনি আমার ইমিডিয়েট জুনিয়র সাজুর বড় ভাই। তাই হয়তোবা ছোট ভাই মনে করে আমাকে একটু বেশি স্নেহই করতেন মনে হয়।
রাজু ভাইকে বেশির ভাগ সময় আড্ডা দিতে দেখা যেত বন্ধন মোড়ে। বাসায় থাকলে কমবেশি প্রতিদিন ব্রিজে যাওয়া হতো এতে দেখা হতোই।
বন্ধুদের নিয়ে আড্ডাদেয়া মানুষটিকে আর দেখা যাবে না গরম চায়ের কাপে চুমুক দিতে। রাজু ভাই মনে হয় তার বন্ধুদের বেশ একা রেখে চলে গেলেন। এতা তাড়াতাড়িতো আড্ডা শেষ হওয়ার কথা ছিলনাতো ভাই! চলে যেতে এতো তাড়া কেন।
রাজু ভাইয়ের আরেকটা পরিচয় তিনি ছিলেন ছাত্রদলের একনিষ্ঠ, কর্মী, সংগঠক এবং একজন আদর্শিক নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নি:সন্দেহে আপনার দূদর্শি সম্পন্ন নেতৃত্বকে চরমভাবে মিস করবে।
যেখানেই থাকুন ভালো থাকুন আমরা আপনাকে মিস করবো। চরম মিস করবো।
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
উহ শব্দ
উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ
হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।