আমার পোলা কি বাবা ডাক দিবার পারে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মফিজুল ইসলাম জীবন-জিবিকার তাগিদে সদ্য সন্তান জন্ম দেয়া স্ত্রীকে ঘরে রেখে পাড়ি জমিয়ে ছিলেন বাহরাইনে। ১১ ই জানুয়ারি মানামার এক ভয়াবহ অগ্নিকান্ড তার জীবন কেড়ে নেয়। বড় সাধ ছিল তার ছেলের মুখে বাবা ডাক শোনার কিন্তু তার আগেই চলে গেলেন না ফেরার দেশে ।
কুমিল্লা সদরের বামিশ্বর গ্রামে দুই বছর আগে ঘর বেঁধেছিলেন হালিমা আক্তার ও মফিজুল ইসলাম। বিয়ের এক বছর পার হতে না হতেই হালিমা মফিজুলের ছোট্ট সংসারে আশার আলো হয়ে জন্ম নেয় শাওন নামের এক ফুটফুটে সন্তান। সন্তানের বয়স যখন ৩ মাস ঠিক তখনই আর্থিক স্বচ্ছলতা এবং ছেলে শাওনের সুন্দর ভবিৎষতের জন্য বাহরাইনে পাড়ি জমান মফিদুল।
বিদেশের মাটিতে আট মাস পেরুতে না পেরুতেই ভয়াবহ এক হত্যাকান্ড জীবন কেড়ে নেয় মফিদুল ইসলামের। অন্ধকার নেমে আসে হালিমার জীবনে মঙ্গলবার স্বামীর লাশ নিতে এসে বার মূর্ছা যান হালিমা আক্তার। কোলের এগারো মাস বয়সী ছোট্ট শাওন নির্বাক চেয়ে আছে। অথচ শাওন জানে না তার বাবা কখনো তাকে হাত ধরে খেলতে নিয়ে যাবে না।
হালিমা আক্তার পরিবর্তন ডটকমের এই প্রতিবেদককে জানান, “১১ই জানুয়ারি শুক্রবার বিকেলে শাওনের বাবার সাথে আমার শেষ কথা হয়। তিনি বার বার জানতে চাইছিলেন আমার পোলা কি বাবা ডাক দিবার পারে। তুমি কেমন আছো এইতো আর অল্প কয়েকদিন পর আমি বাড়ি চলে আসবো। সব ধারদেনা শোধ করে দিবো আর কোনও অভাব থাকবো না আমাগো।”
এরপর হালিমার আর কথা হয়নি তার স্বামী মফিজুলের সাথে। রাতে খবর পান তার স্বামী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
পরিবর্তন ডটকমকে হালিমা বলেন, “আমি এখন কিভাবে আমার পোলাডারে মানুষ করবো। আমরা গরীব সরকার ছাড়া কেউ দেখার নেই আমাদের।”
সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ৩৫,৫০০টাকা দেয়া হয়েছে লাশ পরিবহন ও দাফন বাবদ। সরকারের থেকে আরও দুই লক্ষ টাকা হয়তো পাবেন তিনি। কিন্তু তার স্বামী আর কখনই ফিরে আসবে না। শাওন তার বাবার কোলে যেতে পারবে না।
স্বামীর কফিন দেখে বারবার কেঁদে উঠছিলেন হালিমা। কোলের শিশুটিও কেদেঁ উঠছিলো বারবার। কে জানে সেও বোধ হয় বুঝতে পেরেছে এখানেই তার পিতার নিথর দেহটি শুয়ে আছে
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।